শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

একজন প্রথিতযশা হৃদরোগ বিশেষজ্ঞকে হারালো দেশ

বিএসএমএমইউ এর কার্ডিওলজি বিভাগের সাবেক চেয়ারম্যান, অধ্যাপক ও ডিভিশন প্রধান ডা. মো. আবু সিদ্দিক আর নেই। গত বৃহস্পতিবার (২২ জুন) সকাল ৭ টায় রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি…….রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ, মুক্তিযোদ্ধা, সাহিত্যিক অধ্যাপক আবু সিদ্দিক দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যাধি মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোমে ভুগছিলেন। সিঙ্গাপুরেও তিনি চিকিৎসা নিয়েছেন। মৃত্যুর দুইদিন আগে অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্বিবদ্যালয়ে ভর্তি করা হয়। সেখানে তাঁর অ্যাকিউট মায়লোব্লাস্টিক লিউকেমিযয়া ধরা পরে। এরপর তাঁকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করে রক্তরোগ বিশেষজ্ঞ ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ্ এর অধীনে ভর্তি করা হয়। রাতে হঠাৎ অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্ট দেয়া হয় এবং সকালেই তিনি মারা যান।

আবু সিদ্দিকের প্রথম জানাজা বৃহস্পতিবার বাদ জোহর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার বাদ জুমায় আড়াইহাজার শহীদ মঞ্জু স্টেডিয়ামে দ্বিতীয় জানাজা হবে। এরপর তাঁকে দাফন করা হবে।
FB_IMG_1498205282393
অধ্যাপক ডা. মো. আবু সিদ্দিক নারায়ণগঞ্জের আড়াইহাজারের ফতেপুর ইউনিয়নের বগাদী বাইলাট গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭০ সালে আড়াইহাজার হাইস্কুল থেকে এসএসসি, ১৯৭২ সালে ঢাকা কলেজ থেকে এইচ এস সি, ১৯৭৯ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস, ১৯৮৮ সালে ইউক্রেন পোস্ট গ্রাজুয়েট মেডিকেল ইনস্টিটিউট থেকে মেডিসিনে ফেলোশিপসহ কার্ডিওলজিতে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।
একজন একাডেমিক চিকিৎসক ও গবেষক হিসেবে দেশি-বিদেশি জার্নালে প্রায় শতাধিক গবেষণাকর্ম ও প্রকাশনা রয়েছে তার। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত ইউনিভার্সিটি হার্ট জার্নালের চিফ এডিটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তার সম্পাদনায় ‘হার্ট গাইড বুক’ নামে একটি স্বাস্থ্য নির্দেশিকা প্রকাশিত হয়েছে। তিনি ছিলেন একজন সাহিত্যিক। সাহিত্য চিকিৎসা সেবা ও গবেষণায় বিশেষ অবদানের জন্য পালক অ্যাওয়ার্ড-১৯৯৬, চন্দ্রাবতী স্বর্ণপদক-২০০৫, অতীশ দীপঙ্কর স্বর্ণপদক-২০০৬, কবি আবু জাফর ওবায়দুল্লাহ সাহিত্য পুরস্কার-২০০৬, নওয়াব ফয়জুন্নেসা স্বর্ণপদক-২০০৮ ও নবাব সিরাজ-উদ-দৌলা স্বর্ণপদক-২০০৯ এবং মাইকেল মধুসূদন পুরস্কার-২০১২ লাভ করেন।

অধ্যাপক আবু সিদ্দিকের মৃত্যুতে শোক জানিয়েছেন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মহাসচিব ডা. এহতেশামুল হক দুলাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ইকবাল আর্সলান, মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবদুল আজিজ, বিএসএমএমইউ-র হৃদরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সজল ব্যানার্জি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান অধ্যাপক ওয়াদুদ চৌধুরী, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের পরিচালক ও সোসাইটি অব কার্ডিওভাসকুলার ইন্টারভেনশনের সভাপতি অধ্যাপক আফজালুর রহমান প্রমূখ। শোকবার্তায় তারা বলেন, অমায়িক, মিতভাষী ও সজ্জন ব্যাক্তি ছিলেন অধ্যাপক ডা. মো. আবু সিদ্দিক।
প্ল্যাটফর্ম পরিবার এই প্রথিতযশা হৃদরোগ বিশেষজ্ঞের মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।