বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

একজন চিকিৎসক দিয়েই চলছে খানসামা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল!

শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

দিনাজপুরের খানসামা উপজেলা সদরে অবস্থিত ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে ১৫ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই হাসপাতালে চিকিৎসা সেবা। জানা যায়, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিতে ২০২১ সালের ১৫ নভেম্বর পর্যাপ্ত জনবল নিয়োগ না দিয়েই তড়িঘড়ি করে উদ্বোধন করা হয় হাসপাতালটি। প্রয়োজনীয় জনবলের অভাবে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়ে হচ্ছেন এলাকার সাধারণ মানুষ। হাসপাতালে আধুনিক অবকাঠামো, যন্ত্রপাতি থাকলেও নেই কোনো কার্যক্রম।

খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি পাকেরহাটে অবস্থিত। উপজেলা সদর থেকে পাকেরহাটের দূরত্ব ১০ কিলোমিটার। আর জেলা সদরের দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার। তাই উপজেলা সদরে ২০২১ সালে নির্মাণ করা হয় এ হাসপাতাল।

নিয়মানুযায়ী হাসপাতালটিতে একজন আবাসিক চিকিৎসক, কনিষ্ঠ বিশেষজ্ঞ পদে চারজন, সহকারী সার্জন পদে একজন, জ্যৈষ্ঠ সেবিকা পদে ছয়জন, মেডিকেল টেকনোলজিস্ট পদে একজন ও ফার্মাসিস্ট পদে একজন, অফিস সহকারী, ল্যাব অ্যাটেনডেন্টসহ অনিয়মিত পদে ওয়ার্ড বয়, আয়া, এমএলএসএস, নিরাপত্তাকর্মী ও সুইপারপদ বিভিন্ন পদে আরো ১১ জন জনবল থাকার কথা থাকলেও একজন মেডিকেল অফিসার, দুইজন সিনিয়র স্টাফ নার্স এবং একজন আয়া দিয়ে চলছে সেবা কার্যক্রম।

সরেজমিনে দেখা যায়, জনবল সংকট থাকা এই হাসপাতালের ভেতরে তালাবদ্ধ অধিকাংশ দরজা। মাঝে মাঝে বদ্ধ রুমগুলো খোলা হলেও হাসপাতালে নেই তেমন কোনো কার্যক্রম।

খোঁজ নিয়ে জানা যায়, সপ্তাহে ৬দিন একজন মেডিকেল অফিসার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত প্রতিদিন ৯০ থেকে ১০০ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন। বেলা ২ টার পর বন্ধ হয়ে যায় হাসপাতালটি। এ হাসপাতালটিতে দুই তলা বিশিষ্ট চিকিৎসা কেন্দ্র। এছাড়াও রয়েছে তিনটি দুই তলা বিশিষ্ট আবাসিক ভবন, রান্না ঘর, গ্যারেজসহ অন্যান্য অবকাঠামো। পানি সরবরাহ লাইন নষ্টের কারনে কর্মচারীদের আবাসিক ভবনটিও বন্ধ রয়েছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, শুধুমাত্র জনবলের অভাবে হাসপাতালটিতে সেবা নিতে এসে তারা কোনো পর্যাপ্ত সেবা পাচ্ছেন না। প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হলে মানসম্মত সেবা পাবেন বলে আশাবাদী এই এলাকার মানুষ। হাসপাতালে সেবা নিতে আসা মাঈদুল নামের একজন জানান, ১৫০ টাকা ভ্যান ভাড়া দিয়ে তাঁর কন্যা সন্তানকে চিকিৎসা দিতে এনেছেন। কিন্তু পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ায় বাধ্য হয়ে অন্যত্র চিকিৎসার জন্য যেতে হচ্ছে।

দিনাজপুর জেলার সিভিল সার্জন অফিস থেকে জানা গেছে, প্রয়োজনীয় জনবলের জন্য উর্ধতন কর্তৃপক্ষকে চারবার চাহিদা দেওয়া হয়েছে। আপাতত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজন ডাক্তার দিয়ে চালানো হচ্ছে।

প্ল্যাটফর্ম প্রতিবেদক: মঈন উদ্দিন আহমদ শিবলী

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।