রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

এইচএসসি পাশ করেই করছেন চেম্বার, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দেন ‘সাংবাদিক’ পরিচয়

বুধবার, ২১ মে, ২০২৫

এইচএসসি পাশ করেই করছেন চেম্বার, নেই এমবিবিএস কিংবা বিডিএস ডিগ্রি। কিন্তু দেন সকল রোগের চিকিৎসা! তার অপচিকিৎসা নিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে নিজেকে পরিচয় দেন সাংবাদিক হিসেবে। এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটে যাচ্ছে লালমনিরহাট জেলার হাতিবান্ধায়। এই প্রতারকের নাম মোঃ রবিউল ইসলাম।

মায়েরদোয়া চিকিৎসালয় ও ইনসেটে প্রতারক রবিউল।

স্থানীয়দের ভাষ্য, তিনি প্রতিদিন ৫০ জনের অধিক রোগীর অপচিকিৎসা করেন। রোগীদের থেকে ভিজিট নেন ১০০ টাকা করে। গত ৩ বছরের বেশি সময় ধরে তিনি এভাবে বিভিন্ন জটিল ও কঠিন রোগের অপচিকিৎসা করে যাচ্ছেন। তার অপচিকিৎসার বিষয়ে স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হলেও রহস্যজনক কারণে ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ বলে অভিযোগও করেছেন স্থানীয়রা।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া বাজারে মায়ের দোয়া চিকিৎসালয়ে চেম্বারের নামে প্রতারণার আখড়া জমিয়েছে প্রতারক মো: রবিউল ইসলাম। তিনি তার নামের পূর্বে ‘ডাক্তার’ ব্যবহার করেন এবং শেষে ব্যবহার করেন ডিএমএফ (রংপুর), বিটিএফ, এলএমএএফ, ডিএমপিসি, জেনারেল ফিজিশিয়ান এন্ড কনসালটেন্ট।

যদিও এসব ডিগ্রির পূর্ণরূপ জিগ্যেস করলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। এমনকি তার ব্যবস্থাপত্র ও চেম্বারে লিখা বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর- ডি-৩০২২০৯ (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট), এলএমএফ রেজিস্ট্রেশন নম্বর-০৯৫২ লেখা রয়েছে। তবে বিএমডিসি ওয়েবসাইটে তা অন্যজনের নামে নিবন্ধিত! এতে তিনি উত্তেজিত হয়ে বলেন, ‘আপনি ভুল ওয়েবসাইটে সার্চ করেছেন’। সঠিক ওয়েবাসাইটের বিষয়ে জানতে চাইলেও তিনি সদুত্তর দিতে অপারগ ছিলেন।

তবে অনুসন্ধানে জানা যায়, তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। এইচএসসি ও ডিগ্রি পাস করেন স্থানীয় কলেজ থেকে।

স্থানীয়দের অনেকে তাকে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে চিনে। আবার শিক্ষিত অনেকে বলে ডিএমএফ। মায়ের দোয়া চিকিৎসালয়েই নিজের প্রেসক্রিপশন প্যাডে জটিল রোগের চিকিৎসা দিয়ে যাচ্ছেন। সরেজমিনে প্ল্যাটফর্ম প্রতিবেদক একাধিক প্রেসক্রিপশনে উচ্চমানের অ্যান্টিবায়োটিকের উপস্থিতি দেখে তা এসব ওষুধ দেয়ার কারণ জিগ্যেস করেন। এতে প্রতারক তার উপর ক্ষেপে যায়। এমনকি তার আখড়ার বাইরে নামি-বোনামি বেশ কিছু ওষুধ কোম্পানির প্রতিনিধিদের উপস্থিতিও বেশ লক্ষণীয়।

এমন প্রতারণার বিষয়ে জিগ্যেস করলে রবিউল ইসলাম বলেন, “অনেক পল্লী চিকিৎসক তাদের নামের আগে ডাক্তার লেখেন, তাই আমিও লিখছি। এছাড়াও আমি এফটিএফ থেকে ডিএমএফ কোর্স সম্পন্ন করেছ।” কিন্তু নিজের অপচিকিৎসাকে তিনি সুচিকিৎসাই বলছেন এবং তার ভুল হয়েছে মানতে নারাজ ছিলেন! একপর্যায়ে কৌশলে চেম্বার থেকে সটকে পড়েন।

স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, ওই রবিউল আবার এলাকায় বড় সাংবাদিক পরিচয় দেয়। সে তার অপকর্ম ঢাকার জন্য টাকা দিয়ে সংগ্রহ করেছেন একটি দৈনিকের আইডি কার্ড। কেউ অপচিকিৎসার বিষয়ে অভিযোগ করলে জাতীয় দৈনিকে খবর ছাপিয়ে হেনস্তা করারও হুমকি দেন।

গোতামারী ইউনিয়নের মোনাব্বেরুল হক মোনা বলেন, তার এসব অপকর্মের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া উচিত।

উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: আনোয়ারুল হক বলেন, এমবিবিএস না হলে নামের আগে ডা. লেখা এবং রোগীকে ব্যবস্থাপত্র লেখার কোনো সুযোগ নেই। যেসব পল্লী চিকিৎসক নিজেদের ডাক্তার পরিচয় দিয়ে ও অন্যের রেজিষ্ট্রেশন নাম্বার ব্যবহার রোগীকে ব্যবস্থাপত্র লিখে দিচ্ছে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। অভিযোগ পেয়ে প্রতারক রবিউল ইসলামের চেম্বারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। টের পেয়ে রবিউল চেম্বারের সাইনবোর্ড সরিয়ে তালা দিয়ে পালিয়ে যান।

প্ল্যাটফর্ম/এমইউএএস

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।