মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

এ বছর এমন কী হল? IEDCR, জবাব চাই

১লা এপ্রিল, ২০২০:
ডা. রাজীবুল বারী
সহকারী অধ্যাপক, রেডিওলজি
পিএইচডি গবেষক, টোকিও ইউনিভার্সিটি

কোভিড-১৯ বাংলাদেশে কী পরিমাণ ছড়িয়েছে সেটি ধারণা করা এই মুহূর্তে কিছুটা কষ্টসাধ্য। তবে যেহেতু এটি শ্বাসযন্ত্রের প্রদাহ সম্পর্কিত একটি রোগ, সেহেতু বিগত বছরের পরিসংখ্যানের সাথে তুলনা করলে কিছুটা ধারণা হয়ত পাওয়া সম্ভব। স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রাপ্ত এসম্পর্কিত তথ্যাবলী থেকে ২০১৯ ও ২০২০ সালের এ আর আই (ARI = Acute Respiratory Infection) রোগীর সংখ্যা পর্যালোচনা করা যাক।

২০২০ সালের জানুয়ারি মাসে ARI রোগীর সংখ্যা ছিল ২৬,৬৪১ জন, যা ২০১৯ সালে ছিল ৭,৫২০ জন। অর্থাৎ ৩.৫ গুণ।

২০২০ সালের ফেব্রুয়ারি মাসে ARI রোগীর সংখ্যা ছিল ২৪,৯৫০ জন, যা ২০১৯ সালে ছিল ৪,৪৬০ জন। অর্থাৎ এবছর প্রায় ৫.৬ গুণ বেশী।

একইভাবে, ২০২০ সালের মার্চ মাসে এসম্পর্কিত রোগীর সংখ্যা ছিল ১১৯৩০ জন, যা ২০১৯ সালে ছিল মাত্র ৮২০ জন। অর্থাৎ এবছর প্রায় ১৪.৫ গুণ।

অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বৃদ্ধির হার যথাক্রমে, ৩.৫, ৫.৬ ও ১৪.৫ গুণ। শতকরা হিসাবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে বৃদ্ধি ১৬০% এবং ফেব্রুয়ারি থেকে মার্চে বৃদ্ধি ২৫৯% (জানুয়ারির তুলনায় ৪১৪%)।

তাহলে, গত বছরের সাথে এবছরের শ্বাসকষ্টের প্রদাহ সম্পর্কিত রোগীর এই তুলনামূলক চিত্র দেখলে বোঝা যাচ্ছে সংখ্যাটা কী পরিমাণ বৃদ্ধি পেয়েছে। প্রশ্ন হচ্ছে এই বৃদ্ধির কী কারণ হতে পারে? সাম্প্রতিক সময়ে বাংলাদেশের আবহাওয়ার বড় কোন পরিবর্তন এসেছে কিনা? ইতোপূর্বে দেশে বড় কোন মহামারী হয়েছিলো কিনা? স্বাস্থ্য সেক্টরে শ্বাসযন্ত্রের রোগীর চিকিৎসা আগের চেয়ে অবনতি হয়েছে কিনা? যদি না হয়, তাহলে এত রোগী কেন বাড়লো? সাম্প্রতিক সময়ে IEDCR এর হটলাইনে অসংখ্য ফোনকল আসলেও কেন “পর্যাপ্ত কমিউনিটি ট্রান্সমিশন হয় নি” বলা হচ্ছে? IEDCR বাংলাদেশের রোগতত্ব ও এপিডেমিওলজি নিয়ে কাজ করা সর্বোচ্চ পর্যায়ের গবেষণা প্রতিষ্ঠান। এই রোগীগুলো যদি করোনা অর্থাৎ COVID-19 নাও হয়, তবুও এপিডেমিওলজিকাল ইস্যু নিয়ে গবেষণা করা ও দ্বায়িত্বপ্রাপ্ত এই সংস্থা কি সেগুলো নজরে নেবে না? তারা তো শুধু করোনা-কেয়ার সেন্টার নয়। উন্নত বিশ্বে সর্বাধুনিক চিকিৎসা আর সুশিক্ষিত জনগণে সজাগ থাকার পরেও যেখানে শত শত রোগী মারা যাচ্ছে, হাজার হাজার রোগী নতুন করে আক্রান্ত হচ্ছে, সেখানে বাংলাদেশে কোন রকম প্রস্তুতি ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত নেয়া হয়েছে বলে আমাদের দৃষ্টিগোচর হয় নি। এমনকি তারা শুরু থেকে বলেছেন, “আমরা সম্পূর্ণ প্রস্তুত।“

বর্তমানে করোনা চিকিৎসার অবস্থা যে কী সেই বিশদ আলোচনায় যাবো না। শুধু জানতে চাই, গবেষণা প্রতিষ্ঠান হিসেবে এই রোগী বৃদ্ধির যথার্থ কারণ কী? গবেষণা প্রতিষ্ঠানটি দেশের এই জরুরি সময়ে তাদের যথার্থ ভূমিকা পালন করতে পেরেছেন কিনা সেই বিচারের সময় হয়ত এখনো আসে নি। তবে, জনগণের জীবন রক্ষার্থে তাদের দায়িত্বশীল আচরণ এখন বাধ্যতামূলক পর্যায়ে পড়ে।

তথ্যসূত্রঃ প্রথম আলো

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।