মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

ঈদের আগে খুলছে না কুমিল্লার শপিং মল, দোকানপাটগুলো

অংকন বনিকপ্রকাশ: ৮ মে ২০২০, ৪:০৪ · ২ মিনিটে পড়ুন
ঈদের আগে খুলছে না কুমিল্লার শপিং মল, দোকানপাটগুলো
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ,
শুক্রবার, ৮ মে, ২০২০

ঈদ উপলক্ষে শর্তসাপেক্ষে আগামী ১০ মে থেকে শপিং মল ও দোকানপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে রাজধানী ঢাকাসহ দেশের অনেক জায়গার কিছু শপিং মল খুলছে না পুরো রমজান মাসেও।

রাজধানী ঢাকার চন্দ্রিমা সুপার মার্কেট, ঢাকা নিউমার্কেট, বসুন্ধরা সিটি শপিং মল, যমুনা ফিউচার পার্কে না খোলার সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতি। এবার কুমিল্লাতেও ঘটলো একই ঘটনা।

কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিক উল্লাহ খোকন গতকাল (৭ মে) এক বিজ্ঞপ্তিতে জানান,

“কুমিল্লা মহানগরীতে সম্প্রতি কয়েকজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সংক্রমণের হারও প্রতিনিয়ত বাড়ছে, ফলে আমরা স্বাস্থ্য ঝুঁকিতে আছি। এমতাবস্থায়, আগামী ঈদ-উল ফিতর পর্যন্ত কুমিল্লার সকল শোরুম, ব্যান্ডশপ, মার্কেট ও বিপণী বিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা দেকান মালিক সমিতি। তবে শুধুমাত্র ঔষধ, কাঁচাবাজার ও মুদি দোকান খোলা থাকবে।”

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,

“জীবিকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, আসুন আমরা ঘরে থেকে জীবন বাঁচাই। সামাজিক দূরত্ব বজায় রাখুন। অপ্রয়োজনে ঘরের বাহিরে আসবেন না। নিজে বাঁচুন, অন্যকেও বাঁচতে দিন।”

করোনা ভাইরাস বিস্তাররোধে সকলকে আরো কয়েকটা দিন ধৈর্য ধরারও আহ্বান জানানো হয়।

এর আগে কুমিল্লা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম. বাহাউদ্দিন বাহার এমপি, কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদকের সাথে আলোচনাপূর্বক এ সিদ্ধান্ত নেন।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।