মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

ইউনিসেফের মাধ্যমে সংগ্রহ করা হবে ইপিআই ভ্যাক্সিন

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৪, ৬:০৮ · ১ মিনিটে পড়ুন
ইউনিসেফের মাধ্যমে সংগ্রহ করা হবে ইপিআই ভ্যাক্সিন
লেখার আকার

বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪

২০২৫ সালের জুন পর্যন্ত মাঠ পর্যায়ে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) অধীনে ইপিআই ভ্যাক্সিনের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে ইপিআই ভ্যাকসিন সরাসরি ইউনিসেফের মাধ্যমে সংগ্রহ করা হবে। ভ্যাক্সিন সংগ্রহে সরকার একটি প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দিয়েছে।

আজ (০৪ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির ১০ম বৈঠকে এ প্রস্তাবের নীতিগত অনুমোদন প্রদান করা হয়।

সভায় ‘পাবলিক প্রকিউরমেন্ট রুলস ২০০৮’ -এর ধারা ৮৩ (১) (ক) অনুযায়ী  আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র  পদ্ধতিতে ক্রয় প্রক্রিয়ার সময়সীমা হ্রাস করার জন্য খাদ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাবের নীতিগত অনুমোদনও দেওয়া হয়েছে।

গত ২৭ নভেম্বর ‘সরবরাহ বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে ইপিআই টিকা কার্যক্রম’ শিরোনামে প্ল্যাটফর্মে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। গত বছরখানেক ধরে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) টিকা সরবরাহ বন্ধ থাকায় সময়মতো টিকা দেওয়া যাচ্ছে না লক্ষাধিক নবজাতক শিশুকে, এ বিষয়ে তাদের স্বাস্থ্যঝুঁকির কথাও উল্লেখ করা হয়েছিল প্রতিবেদনে।

প্ল্যাটফর্ম প্রতিবেদকঃ মঈন উদ্দীন আহমদ শিবলী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।