বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩, ২৪ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ ক্রিকেট প্রিমিয়ার লীগ (UDCCPL)

এলজিনেটের সেটিং টাইম আর এনাটমির হাড্ডি-ভিসেরা যখন পড়তে পড়তে ফার্স্ট ইয়ার ক্লান্ত, পাবলিক হেলথের সংজ্ঞা আর ফার্মার ড্রাগগুলোর নাম মুখস্থ করতে করতে যখন নিজের নামটাই ভোলার দশা, আইটেম দিতে গিয়ে cyst এর সংজ্ঞার উত্তর ভুলে গিয়ে fistula এর সংজ্ঞা বলে যখন পেণ্ডিং খেয়ে অস্থির জীবন, R.C.T এর স্টেপ মুখস্থ করতে করতে কিংবা হার্ড প্লাস্টার মডেল বানাতে গিয়ে যখন মনে হতে থাকে কেন বি ডি এস এ আসলাম ? হায় আমাকে দিয়ে কি হবে !!! আবার সকালে কলেজে লেকচার আবার বিকালে চেম্বারে ভুরি ভুরি রোগীর ব্যথার কাই কুই আর মুখের দুর্গন্ধ সহ্য করতে করতে যখন একটু নিজের সময় বের করতে ইচ্ছে করে কিংবা অন্য কিছু করতে ইচ্ছা করে হয়ত সময়-সুযোগের কারণে হয়ে উঠছে না। তার উপর ডাক্তারি জীবন কঠিন জীবন । এই কঠিন জীবনে একটু আনন্দ ফিরিয়ে আনতে , একটু চিত্তবিনোদনের জন্য ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ আয়োজন করতে যাচ্ছে ভিন্নরকম কিছু। ভিন্নরকম মানে আসলেই ভিন্ন রকম কিছু । এই প্রথম বাংলাদেশের কোন ডেন্টালে কলেজ দ্বারা আয়োজিত হতে যাচ্ছে ক্রিকেট প্রিমিয়ার লীগ। আর নাম দেয়া হয়েছে University Dental College Cricket Premier League (UDCCPL) ।

আয়োজন করছে ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ কতৃপক্ষ এবং কলেজের প্রাক্তন ছাত্ররা , যারা এখন কলেজেই শিক্ষকতা করছেন বিভিন্ন বিষয় নিয়ে। আয়োজককারীদের মধ্যে রয়েছেন , ডাঃ শামিম জুবায়ের বীথিন, ডাঃ আব্দুল কাদের এবং ডাঃ এনাম আহমেদ।

আর খেলায় অংশগ্রহণ করছেন ইউ ডি সি এর প্রাক্তন ছাত্রগণ আর বর্তমান ছাত্রগণ ।
মোট ৮ টি দল নিয়ে এই খেলা হবে। টিমগুলোর নাম হচ্ছে –
Doctor’s 11
14 Rockerz
17 Sniperz
19z Smashers
Thunder Furious
Scorpion 16
18 plus
20th Roars

10406756_827892510624221_1877653017289966982_n

এই টুর্নামেন্টে ৮ টি দল দুই গ্রুপে ভাগ হয়ে লীগ পদ্ধতিতে অংশগ্রহণ করবে । দুই গ্রুপের পয়েন্ট তালিকায় দুই শীর্ষ দল সরাসরি ফাইনালে খেলবে । লীগ পর্যায়ে প্রতিটি খেলে ২০ ওভারে অনুষ্ঠিত হবে ( এক এক দল ১০ অভার করে খেলবে ) । ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ৩০ ওভারে

২৩-২৬ শে মে ২০১৫, মধুবাগ মাঠে সকাল ১০ টা থেকে খেলা শুরু হবে । প্রতিদিন ৩ টি খেলা হবে ।আর বিভিন্ন দলের স্পন্সার হিসেবে আছে এনাম ওরো ডেন্টাল কেয়ার, ডেন্টাল মিরর , খান ডেন্টাল স্প্লাইয়ারস ইত্যাদি ।বিজয়ী দলের জন্য রয়েছে সারপ্রাইজ পুরষ্কার ।

ডেন্টিস্ট হলেও এক এক জন কিন্তু তুখোড় খেলোয়াড়ও ।আপনারাও আমন্ত্রিত। টিকিট কেটে খেলা দেখার কোন ঝক্কি ঝামেলা নেই । সাকিব আল হাসান কিংবা তামিম ইকবালের মত হয়ত তুখোড় কোন খেলোয়াড় এর ফ্যান হয়ে যেতে পারেন । তাই চলে আসুন খেলা দেখতে আর বিভিন্নদলগুলোকে উৎসাহিত করতে।

UDCCPL এর সকল সদস্য আর খেলোয়াড় দের জন্য রইল “প্ল্যাটফর্মের” পক্ষ থেকে শুভকামনা

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।