মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

ইউএস-বাংলা মেডিকেল কলেজের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মেধাবিকাশে আন্তর্জাতিক শিক্ষা সফরের আয়োজন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৫, ৭:৩৬ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫

ইউএস-বাংলা মেডিকেল কলেজে রবিবার (০৭ ডিসেম্বর) এক বিশেষ আয়োজনের মাধ্যমে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। কলেজ প্রতিষ্ঠার পর হতে এখন পর্যন্ত বিভিন্ন বিষয়ে অনন্য অবদান রাখা সকল মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। ভবিষ্যতে আরও উৎসাহ সৃষ্টির লক্ষ্যে আগামী বছরের জানুয়ারিতে মালয়েশিয়ায় শিক্ষা সফরের বিশেষ ঘোষণা দেওয়া হয়।

এই সফরের মূল আকর্ষণ হিসেবে কৃতি শিক্ষার্থীরা মালয়েশিয়ার দুটি সুপরিচিত মেডিকেল বিশ্ববিদ্যালয় Management and Science University (MSU) এবং University Teknologi MARA (UiTM)- তে একাডেমিক ভিজিট করার সুযোগ পাবে। সেখনে তাদের শিক্ষাদান পদ্ধতি, কারিকুলাম, আধুনিক ল্যাবরেটরি, গবেষণা কার্যক্রম ও শিক্ষাব্যবস্থা নিবিড়ভাবে সরাসরি পর্যবেক্ষণ করানো হবে। পাশাপাশি ইউএস-বাংলা মেডিকেল কলেজের নির্বাচিত কৃতি শিক্ষার্থীরা বিশেষ দুই সপ্তাহের স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিতে পারবে, যা তাদের আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ইউএস-বাংলা মেডিকেল কলেজের গর্ভনিং বডির মাননীয় চেয়ারম্যান ডা. মাহবুব আলী প্রধান অতিথি এবং অধ্যক্ষ অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ মোঃ আজিজুল ইসলাম (অবঃ) সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – ডা. মোঃ এনায়েত করিম – উপাধ্যক্ষ, ইউএস-বাংলা মেডিকেল কলেজ; মেজর ডাঃ এ কে এম মাহবুবুল হক (অবঃ) – পরিচালক, ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। অধ্যাপক বিগ্রে. জেনা. ডাঃ মোঃ আবদুল মতিন (অবঃ) – বিভাগীয় প্রধান, সার্জারি বিভাগ; অধ্যাপক ডাঃ স্বপ্না ভট্টাচার্য – বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগ; অধ্যাপক ডা. আবিদা আহমেদ – ফিজিওলজি বিভাগ, অধ্যাপক ডা. রওশন আরা খানম – বিভাগীয় প্রধান, গাইনি এন্ড অবস. বিভাগ; অধ্যাপক ডাঃ ব্রিগে: জেনারেল মাহবুবা সুলতানা (অবঃ) – বিভাগীয় প্রধান, শিশু বিভাগ।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।