শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

আসুন জানি- হোমিওপ্যাথি কি? বিজ্ঞান নাকি প্রতারণা?

হোমিওপ্যাথি- আমাদের আগের প্রজন্মের কাছে এক জনপ্রিয় নাম। তেমনি ক্যাবল টিভি বিজ্ঞাপনের কল্যাণে এটি আবারও জনপ্রিয় হতে শুরু করেছে। সাথে যুক্ত হয়েছে রাষ্ট্রের কিছু আত্মঘাতী সিদ্ধান্ত।
যে মুহুর্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পূনঃপূন সতর্কতা জারি করছে হোমিওপ্যাথির বিরুদ্ধে তখনই আমাদের রাষ্ট্র তাকে সরকারী স্বাস্থ্যসেবায় অন্তর্ভুক্ত করে চলেছে।

আসুন জানি- হোমিওপ্যাথি কি? বিজ্ঞান নাকি প্রতারণা?

আধুনিক (এবং প্রাচীন) বিজ্ঞানের মতে কি ব্যাখা পাওয়া যায় আসুন দেখি।

হোমিওপ্যাথি হল এমন এক চিকিৎসা পদ্ধতি যেখানে রোগের সুনির্দিষ্ট কারন, রোগ সংক্রমণ কারী জীবাণু বা উপাদান চিহ্নিত করার পরিবর্তে লক্ষণ মিলিয়ে ওষুধ নির্বাচন করা হয়।

হোমিওপ্যাথির মুলভিত্তি হল, যে উপাদানের প্রভাবে যে রোগ সৃষ্টি হয়, তা অনেক কম/লঘুকৃত মাত্রায় শরীরে প্রয়োগ করলে সেই রোগ বিনষ্ট হয়। যেমন ধরুন, নিশেরা গনরি জীবাণু দিয়ে গনোরিয়া হল, আপনি অত্যন্ত লঘুমাত্রায়/কম পরিমানে নিশেরা গনোরি খেয়ে ফেললেন, গনোরিয়া ভাল! আপনি দিব্যি সুস্থ্য!!
আচ্ছা, আপনার কি মনে হয়? এটা কোন সুস্থ্য স্বাভাবিক মানুষের চিন্তা? বা কোন প্রকার বৈজ্ঞানিক ভাবনা প্রসূত?

পাল্টা প্রশ্ন আসবে, আপনি তাহলে ডা. হ্যানিম্যানের চেয়েও বেশি জানেন?

ভাই, জানা কমবেশি নিয়ে তর্কে যাব না। হ্যানিম্যানের চিন্তা ছিল এরকম হয় কিনা! তিনি এটা নিয়ে গবেষণার চেষ্টা করেছিলেন। আর হুজুগে বাঙালী যেমন তেমন হুজুগে জার্মান, বুঝে না বুঝেই দে দৌড়, সাথে হুজুগে বাঙালী পল্টন আর যায় কোথায়?

হোমিওপ্যাথি ওষুধের উপাদান নিয়ে বৈজ্ঞানিক গবেষণা হয়েছে বিস্তর। বিজ্ঞানীরা তাতে পেয়েছেন কি জানেন? হোমিওপ্যাথি ওষুধ বলে দাবিদার যে উপাদান খাওয়ায় তাতে ওষুধের উপাদান কিছুই নেই, হয় স্রেফ ডিস্ট্রিল ওয়াটার নয়ত এলকোহল!

বিজ্ঞানের হিসাব অনুযায়ী, প্রতি ৬.০২৩*১০^২৩ টি দ্রাবক (জল/এলকোহল) কণার মধ্যে যদি মাত্র ১ টিও ওষুধের কণা মিলত তবে তাকে দ্রবন বলে মানা যেত, অর্থাৎ তাতে ওষুধ অতি ক্ষুদ্র পরিমানে উপস্থিত বলেও মানা যেত। কিন্তু বাস্তবে তাও পাওয়া যায় নি। তাই বৈজ্ঞানিক মহল একে ওষুধ বলে স্বীকৃতি দিতে নারাজ।
যে রোগ নির্নয় পদ্ধতি একটা ভ্রান্ত ধারনার উপর আর ওষুধ একটা কল্পিত বস্তু। তাকে আর যাই হোক বিজ্ঞান বা চিকিৎসা পদ্ধতি তো আর বলা চলে না!

আমি প্রমান দিতে পারি, অমুকের তমুক সেরেছে!
হ্যা, আপনার কথা বিশ্বাস করলাম। চিকিৎসা বিজ্ঞানে একে বলে প্লেস্যিবো এফেক্ট। অর্থাৎ একজনকে দিলেন প্যারাসিটামল অন্যকে পটেটো চিপস- দুজনেরই জ্বর সারল ৪ দিনের মাথায়।

তাহলে পটেটো চিপস দিয়ে রোগ সারছে?
তা নয়। বরং, অনেক রোগেরই একটা সেলফ লিমিটেশন আছে। মানে একটা পর্যায়ে যেয়ে রোগ নিজেই দূর্বল হয়ে পড়ে এবং শরীরের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থার কাছে নতি স্বীকার করে।
এর সংখ্যা কম নয়।

দেখবেন হোমিওপ্যাথ রা বেশি চিকিৎসা করে হেপাটাইটিস, জন্ডিস, অর্শ, লিউকোরিয়া এসব রোগ। যার প্রতিটিই একটা নির্দিষ্ট সময়ে ও হারে সেলফ লিমিটিং। মানে নিজ থেকেই ভাল হয়ে যায়।
তাহলে হোমিওপ্যাথি, খেলে সমস্যা কোথায়? সমস্যা হল, হোমিওপ্যাথির ভরসা আপনার সত্যিই কোন রোগ থাকলে তাকে বাড়তে বাড়তে চুড়ান্তে নিয়ে যাবে।
তাই, সত্যকে জানুন। বিজ্ঞাপনে প্রলুব্ধ হবেন না। তারপর জ্ঞান, বুদ্ধি বিবেচনায় সিদ্ধান্ত আপনার।

…
ডা. অনুপম দাস,
জনস্বাস্থ্য গবেষণা চিকিৎসক

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।