মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ৪ নভেম্বর ২০২৬২০ কার্তিক ১৪৩৩ · ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
অতিথি লেখা

আর কতজন মারা গেলে শান্ত হবে রাজপথের মরন ফাঁদ | অতিথি লেখা | শ্রদ্ধাঞ্জলি

ওয়েব টিমপ্রকাশ: ২০ জানুয়ারি ২০১৯, ১২:২৬ · ২ মিনিটে পড়ুন
আর কতজন মারা গেলে শান্ত হবে রাজপথের মরন ফাঁদ | অতিথি লেখা | শ্রদ্ধাঞ্জলি
লেখার আকার

আর কত ?????
আর কতজন মারা গেলে শান্ত হবে রাজপথের মরন ফাঁদ । সড়ক দুর্ঘটনায় কতজন মায়ের কোল খালি হলে বলব আর কেউ মারা যাবে না । আমার অতি আপন আমার one of favourite 5th year student একটু আগে মারা গেল road traffic accident হয়ে।
প্রতি নিয়ত .. প্রতি দিন কেউ না কেউ মারা যায় অথবা পঙ্গু হয় ।
কয়জনের খবর আমরা জানি বা রাখি । আমার এই মেয়েটি গতকালও তার মাকে বলেছিল – মা তোমায় ছেড়ে দূরে কোথাও যাবনা । যার যায় সে বোঝে । আমরা রাগ করব …মাথা গরম করব … সভা হবে … মানব বন্ধন হবে । কিন্তু আমার মেয়েটিতো আর ক্লাসে আসবে না … বাবা মার স্বপ্ন পূরন হলো না ।

চারমাস আগে আমার সড়ক দুর্ঘটনায় trimalular fracture হলো … দুবার অপারেশন হলো .. এখনও প্রতিদিন রাস্তায় বের হলে ভয়ে থাকি । দৌড়ে চলা দুরন্ত আমি এখন খোড়ায় হাঁটি । সাত বছরের আমার ছোট্ট ছেলেটি বুঝে গেছে তার মা আর তার সাথে দৌড়ে খেলবে না … তাই সে নিজেও তার দুরন্ত শৈশবে ধীরে চলে … এখন কেউ তাকায় থাকে … কেউ sympathy দেখায়। কিন্তু আমার মত অসংখ্য ভুক্তভোগীর চোখের কোনের লুকানো জল বা তাদের পরিবারের কান্না আমার কজন দেখি বা খোঁজ রাখি ।

আজ একজন গেল … কাল আরেকজন যাবে ।
নীতি নির্ধারকেরা বলবেন কি আর কতজন মায়ের কোল খালি হলে … সড়ক দুর্ঘটনার দায়ীদের বিচার হবে …. ভুয়া লাইসেন্স দেয়া বন্ধ হবে ।।। নিরাপদ হবে সড়ক ।

সন্তানদের বলি … বাপ তোরা সাবধানে থাকিস ।

ওপারে ভাল থাকিস আফসানা মা । আমাদের ক্ষমা করিস … কারন আজও আমরা এ সমাজকে আমাদের সন্তানদের বসবাস যোগ্য করতে পারিনি ।

শারমিন আব্বাসি
সহকারী অধ্যাপক, গাইনি ও অবস, আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সব বাবার প্রতি গভীর শ্রদ্ধা || ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ

প্ল্যাটফর্ম নিউজ, ২০ জুন, ২০২২, সোমবার ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। মা একটি বর্ণের আর দুটি বর্ণের খুব ছোট একটি শব্দ বাবা; কিন্তু বাস্তবতায় তার গভীরতা আর বিশালতা সীমাহীন। আদর-শাসন, স্নেহ-মায়া-মমতা, সন্তানকে ভালো রাখতে…

অবশেষে আবিষ্কার হলো ক্যান্সারের ঔষধ, সত্যি কি তাই? || ডা. মোঃ মারুফুর রহমান

প্ল্যাটফর্ম নিউজ, ৯ জুন, ২০২২, বৃহস্পতিবার ডা. মোঃ মারুফুর রহমান চিকিৎসক ও পিএইচডি গবেষক ডিপার্টমেন্ট অফ অনকোলজি এন্ড মেটাবলিজম ইউনিভার্সিটি অফ শেফিল্ড, যুক্তরাজ্য। গত কয়েকদিন ধরে নিউজফিডে ক্যান্সার চিকিৎসায় এক জাদুকরি ম্যাজিক বুলেট ধরনের ওষুধের অবিশ্বাস্য ফলাফলের খবর দেখতে পাচ্ছি।…

শিশুদের কথা বলা শেখানো || পর্ব-০১

প্ল্যাটফর্ম নিউজ, ২৫ মে, ২০২১, বুধবার ডা. সওকত আরা বীথি মিনেসোটা, ইউ এস এ। আপাতদৃষ্টিতে মনে হতে পারে শিশুরা তো এমনিতেই কথা বলা শিখে যায়। এদের আবার কথা বলা শেখাবার প্রয়োজন কিসের? কথা তো বনের পাখিদের শেখাবার দরকার হয়। একথা…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।