মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

আমার করোনা কাল!

Platformপ্রকাশ: ১৬ মে ২০২০, ১০:৪০ · ২ মিনিটে পড়ুন
আমার করোনা কাল!
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৬ মে ২০২০, শনিবার
ডা. সিনহা মনসুর, এমডি
এনেস্থেসিওলজিস্ট, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার

নিউইয়র্ক লকডাউনের আগ থেকে শুরু করে আজ পর্যন্ত একটানা কাজ করে যাচ্ছি! সবার জন্যে যা লকডাউন, আমার জন্যে তা ছিল লাগাতার কাজ।হাসপাতাল-বাসা, বাসা-হাসপাতাল এই আমার প্রাত্যহিক রুটিন। মাঝে মাঝে মনে হয়:
‘রাধা আমার রাধা
জীবনটা যে হাসপাতালেই বাঁধা’!

আমি পেশায় এনেসথেসিওলজিস্ট। হাই রিসক ফর করোনা! তাই বাসায় আছি সেলফ আইসোলেশনে। বাসার একতলায় আমার রুম। স্ত্রী’র সাথে কথা হয় টেলিফোনে। ছেলেদের সাথে কথা হয় একতলার সিঁড়িতে দাড়িয়ে! ওরা সবাই থাকে দোতালায়। একতলায় আমার সঙ্গী নেটফ্লিক্স, ইউটিউব, ফেসবুক আর অগণিত বই! মাঝে মাঝে মিডিয়াতে কথা বলি।

মাঝে মাঝে দু:স্বপ্ন দেখি। আ.সি.ইউ তে আমি শুয়ে আছি। প্রচন্ড শ্বাস কস্ট! ঘুম ভেঙে যায়। শ্বাস নিতে দরোজা গলিয়ে ব্যাক ইয়ারডে চলে আসি! ব্যাক ইয়ারডে সুনসান নীরবতা। রাতের তখন দ্বিতীয় বা তৃতীয় প্রহর! গাছের পাতায় ঝির ঝির। প্রান ভরে শ্বাস নেই! বুঝে উঠতে পারি না কোনটা স্বপ্ন আর কোনটা বাস্তব! কি অদ্ভুত এই যাপিত জীবন!

আমার কোন উপসর্গ ছিল না। তারপরেও আজ সকালে মুখোমুখি হলাম করোনা টেস্টের! নার্স দু’নাক থেকে স্পেসিমেন নিল। বললো, দেড় ঘন্টার মধ্যেই ফলাফল জানাবে। এই দেড় ঘন্টাকে মনে হলো দেড় যুগ। কথা ছিল ওই আমাকে ফোনে জানাবে। দেড় ঘন্টা পরেও ও আমাকে কল দেয়নি! তাই আমিই ওকে কল দিলাম। ও বললো: “তুমি লাইনে থাকো, আমি কম্পিউটারে রেজাল্টটা পুল করি।”
আবারও প্রতীক্ষা! মানব জীবন প্রতীক্ষার! আমরা কেউই কোন কথা বলছি না। ওপাশ থেকে কম্পিউটারের খট খট শব্দ শুনছি! প্রতিটি মুহূর্ত যেন এক যুগ।

নীরবতা ভেঙে ও বললো: “নেগেটিভ!”
আমি বললাম: “আলহামদুলিল্লাহ্!”
ও বললো: “কিছু বললে!”
আমি বললাম: “গড ইজ কাইনড! তোমার সাথে পরে কথা হবে! থ্যাংকস!”

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।