বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

প্লাজমা থেরাপি সম্পর্কে জানুন, মানুষকে জানান

প্ল্যাটফর্ম নিউজ, ১৬ মে ২০২০, শনিবার

‘প্লাজমা থেরাপি’ ইদানিং কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসায় আলোর সঞ্চালন করেছে। চলুন, এই প্লাজমা থেরাপি কি, কিভাবে কাজ করে, এর উপযোগিতা, বিশ্ব এবং বাংলাদেশ পরিস্থিতি, প্লাজমা সংগ্ৰহ, সংরক্ষণ এবং কারা কিভাবে দান করতে পারবেন জেনে আসি।

প্লাজমা এবং প্লাজমা থেরাপি:

• প্লজমা হল রক্তের তরল, হালকা হলুদাভ অংশ। রক্তের উপাদান প্রধানত দুইটি। রক্তরস এবং রক্তকনিকা। মানুষের রক্তে শতকরা ৫৫ ভাগ রক্তরস থাকে। এই রক্তরসের ভিতরে শতকরা ৭.৫-৮ ভাগ প্রোটিন থাকে। এই প্রোটিনের গ্লোবিউলিন অংশে থাকে এন্টিবডি, যা ইমিউনোগ্লোবিউলিন নামে পরিচিত। এটি আক্রান্ত ব্যক্তির শরীরে ৩-৭ দিনের মধ্যে তৈরি হয়। আর প্লাজমা থেরাপি হল আক্রান্ত সুস্থ ব্যক্তির শরীর থেকে রক্তরস নিয়ে অসুস্থ ব্যক্তির শরীরে প্রদান করা।

প্লাজমা থেরাপি কিভাবে কাজ করে:

• করোনা আক্রান্ত হওয়ার পর রোগীর জ্বর, কাশি ও গলাব্যথা শুরু হয়। ভাইরাসের সংখ্যা বাড়তে থাকে এবং ফুসফুসে সংক্রমণ করে। এই প্রদাহকালীন সময়ে নানা ধরনের সাইটোকাইন এবং কেমোকাইন বেশি পরিমাণে নিঃসৃত হয়ে ফুসফুসে জ্বালা করে এবং শ্বাসকষ্ট হয়। আর এই ধরনের সমস্যা তাৎক্ষণিকভাবে লাঘব করতে পারে এই প্লাজমা থেরাপি।

• প্লাজমা থেরাপির শক্ত বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে। এটি মানুষের শরীরে হার্ড ইমিউনিটি তৈরি করে। করোনা ভাইরাসের এখন পর্যন্ত কোন নির্দিষ্ট চিকিৎসা নেই। আর প্লাজমা থেরাপির কোন ক্ষতি নেই। তাই জটিল কোভিড রোগিদের চিকিৎসায় প্লাজমা থেরাপির প্রয়োগ ইতিবাচক।

• বিভিন্ন স্টাডিতে দেখা গেছে ৪০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত এটা কার্যকর হয়েছে।

বাংলাদেশ ও বিশ্ব পরিস্থিতি:

• বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর ইতিমধ্যে প্লাজমা থেরাপির প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে এবং এটি প্রয়োগে একটি প্রটোকল প্রনয়ন করেছে এবং এই থেরাপি প্রয়োগের নীতিগত অনুমোদন দিয়েছে। প্রাথমিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেসব করোনা রোগী আছেন তাদের উপর এই পদ্ধতি প্রয়োগ করা হবে। পরবর্তীতে মেডিকেল কলেজ হাসপাতালে এবং করোনার জন্য নির্ধারিত হাসপাতাল সমুহে প্রয়োগ করা হবে।

• বাংলাদেশে প্রায় ১৮ টি এ্যফেরেসিস মেশিন আছে যার মাধ্যমে করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তির রক্ত থেকে প্লাজমা তৈরি করা সম্ভব। রক্ত থেকে ২০০ মিলি প্লাজমা তৈরি করতে দেড় ঘণ্টা সময় লাগে। ১ টি মেশিন দিয়ে দিনে ১০-১২ জনের প্লাজমা নেওয়া সম্ভব।

• সম্প্রতি ইরান ঘোষণা করেছে তারা প্লাজমা থেরাপি প্রয়োগ করেই করোনায় মৃত্যুহার কমিয়ে আনতে সক্ষম হয়েছে। এছাড়া চীন, যুক্তরাষ্ট্র, এবং ইউরোপের অনেক দেশেই প্লাজমা থেরাপি সফলভাবে চালু করেছে।

কেন প্লাজমা এখন সংগ্ৰহ এবং সংরক্ষণ করা জরুরি:

• দেশে যেহেতু করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে এবং এই চিকিৎসা পদ্ধতি খুব দ্রুত সময়ের মধ্যে শুরু হবে। তাই এখনই সময় করোনা থেকে সুস্থ হয়ে যাওয়া মানুষের কাছ থেকে প্লাজমা সংগ্ৰহ ও সংরক্ষণ করার। প্লাজমা সংগ্ৰহের পর -৪০ থেকে -৫০ ডিগ্ৰি সেলসিয়াস তাপমাত্রায় ২৪ মাস বা ২ বছর পর্যন্ত সংরক্ষণ ও ব্যবহার করা যায়।

প্লাজমা সংগ্ৰহের নিয়ম:

• একজন করোনা থেকে সুস্থ হয়ে উঠা ব্যক্তির শরীর থেকে ১০ মি.লি/কেজি পরিমাণ প্লাজমা নেওয়া যায়। সাধারণত একজন ব্যক্তি করোনা উপসর্গ থেকে মুক্তির ২৮ দিন পর অথবা ১৪ দিন পর (এক্ষেত্রে ২৪ ঘন্টা ব্যাবধানে পর পর দুই টি করোনা ভাইরাস টেস্ট রিপোর্ট নেগেটিভ আসলে) প্লাজমা দান করতে পারবেন।

কোথায় যোগাযোগ করবেন:

• করোনা উপসর্গ থেকে মুক্ত হওয়া একজন ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজের ”রক্ত সঞ্চালন বিভাগে” অথবা সন্ধানীর সহযোগীতায় প্লাজমা দান করতে পারবেন। এ ব্যাপারে সন্ধানীর ফেসবুক পেজ অথবা হটলাইন নম্বরে (01791952353, 01785648622) যোগাযোগ করতে পারেন।

পরিশেষে:

• জাতির এই ক্রান্তিকালে প্রত্যেকেই তার অবস্থান থেকে মানুষের জন্য কাজ করতে পারে। ঘরে থেকে, অসহায় মানুষকে সহযোগিতা করে, অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে অথবা করোনা থেকে শুরু সুস্থ হয়ে উঠছেন, এমন ব্যক্তিকে প্লাজমা দানে উদ্বুদ্ধকরনের মাধ্যমে আপনি এই জাতীয় দুর্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। মনে রাখবেন ১জন মানুষের প্লাজমা ৩ জন মানুষের জীবন বাঁচাতে পারে। তাই আসুন থমকে থাকা পৃথিবীতে মানবতার কল্যাণে সবাই এগিয়ে আসি।

ডা: মো: হামিদুল ইসলাম (হিমেল)
রেসিডেন্ট এম এস (অর্থো)
বি এস এম এম ইউ

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।