বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

আমাদের কৃষ্ণচূড়া!

০৩ মে ২০২০, রবিবার

চারপাশ থইথই করছে বৃষ্টিতে। রেইনকোট না পিপিই পরেছি, এই দু’য়ের তফাৎটা বুঝতেই পারছি না। অতলান্ত শহরটাকে দেখছি। তবুও বলতে ইচ্ছে হচ্ছে না,
“এমন দিনে তারে বলা যায়
এমন ঘন ঘোর বরিষায়।”
কৃষ্ণচূড়ায় তবুও একটু কম রং ধরেনি। সবুজের ছায়ায় ভরে উঠছে এই রুগ্ন পৃথিবী। পাখীর কলতানে মুগ্দ্ধ এ শহর।

মানুষের মৃত্যুর মিছিল কি অবিশ্বাস্য ভাবে প্রকৃতিকে সাজিয়েছে, তা না দেখে বিশ্বাস হচ্ছিল না। তবে কি আমরা প্রকৃতিকে কেবল আহতই করে গেছি? তাই সে সুযোগ বুঝে হাসছে আমাদের দিকে তাকিয়ে?

নাকি তার রং, রূপ, স্পর্শ দিয়ে আমাদের আহত বুকে বোলাতে চাইছে ভালোবাসার চাবিকাঠি? অপেক্ষা করে আছে মানুষ কবে তার বুকে ফিরে আসবে সবটুকু কোমলতা অথবা পেলবতা নিয়ে?

নগন্য আমার জানা হয় না এই প্রশ্নোত্তর।

আমি কেবল ভয়ার্ত মুখগুলোর অসহায়ত্ত্ব দেখি। গিজগিজ করে রোগী, রোগীর লোক। ওদের চোখমুখের অস্ফুট আশংকা আমাকে নাড়া দিতে থাকে ক্রমশ। ওদের বেঢপ উচু পেট থেকে চাপা কান্নার আওয়াজ পাই। যেন ফিসফিস করে আমাকে বলছে “আন্টি আমাকে তাড়াতাড়ি বের করো। আমি আম্মুকে দেখতে চাই।”

সে চাওয়ায় কখনও কোল ভরে হাসে চন্দ্র-সূর্য। কখন ও বা কাঁদে সন্তান হারানোর বিমর্ষ বেদনা। সেই বেদনাটুকু কতখানি গভীর ক্ষত নিয়ে বেঁচে থাকে আমাদের হৃদয়ে, কখনো বলা হয় না সেই দূঃখী মা গুলোকে।

অভ্যস্ত হাতে রোগীর চোখ দেখি। পালস্ মাপি। মাপা হয় না ওদের হৃদয়ের গভীর সমুদ্র। যেই সমুদ্র থেকে ওরা আনে একটা লাউ/কুমড়া অথবা এক হালি লেবু কিংবা একবাটি পায়েস। বিশ্বেস করো, এইটুকুর লোভে আমি ডাক্তার হয়েই জন্মাতে চাই। পায়ের তলার চটি খয়ে গেছে হাটতে হাটতে। গায়ের ঘামে কখনো জমে অবাধ্য অশ্রু। মেধাহীনদের কপট দাপটে মুচড়ে গেছি বহুদিন। ক্লাশের নিচের সারির ছাত্রছাত্রীদের হাকিয়ে যাওয়া গাড়ীর কাদা মুছেছি অনেকবার। তবুও এই ভয়ংকর শ্বাপদের দেশের কালো কাদা ছুরিকাচি দিয়ে ঘষেছি বারবার।

বিশ্বেস করো, সেখানে লেখা নেই ঝা চকচকে গাড়ী, ডুপ্লেক্স বাড়ী কিংবা আলিশান কিংবদন্তি সুখের গল্প। সেখানে ফুলস্টপের মত বেঁচে আছে তোমাদের দেয়া পুইশাক, কচুশাক আর একবাটি পায়েসের গন্ধ। সে গন্ধই আমাদের বাচিয়ে রাখে। অবসরে বুকের কোনে জমায় ভালোবাসার অবাধ্য পলিমাটি।হয়ত এজন্যই দেশ ছাড়ার ছাড়পত্র টাও ফেলে দিই কুচিকুচি করে।

জানি এই অনুভবটা কখনো পৌঁছুবে না তোমাদের অভিমানের পৃথিবীতে। তবুও সময় করে একটু জড়িয়ে ধরে দেখো আমরা কোন আলাদা গ্রহের নই।বরং তোমাদের হৃদয় গচ্ছিত আমাদের হৃদয়ের রাজসভাতে।

ডিউটি থেকে বের হয়েছি অনেকক্ষণ। হাপিত্যেশ হয়ে দাড়িয়ে আছি একটি রিক্সা কিংবা সিএনজির আশায়। চারপাশে কেবল ঝুম বৃষ্টি। আমার পাশের কলিগ সাতমাসের প্রেগনেন্ট। সারাক্ষণ ডিউটি করতে করতে নাকি রিক্সার অপেক্ষা করতে করতে ওর শুষ্ক চোখের নীচে জমেছে কালি। মনে হচ্ছে বৃষ্টির তোড়ে ভেসে যাচ্ছে আমাদের চোখের কাজল। অথবা হৃদয়ের বাদল। কাজল বিহীন চোখ মুছতে মুছতে ওর বাচ্চাটা বলছে,

“মা,আমার খুব ঠাণ্ডা লাগছে। বাড়ী যাবো।”

আমরা বাড়ী ফিরি, ফিরতে হয় বলে। ভাইরাসের থাবা কেড়ে নেয় আমাদের জীবন, স্বপ্ন কিংবা বেঁচে থাকার বেমানান ইচ্ছাগুলোকে।

তবুও আমরা বেঁচে থাকতে চাই তোমাদের সাথে কৃষ্ণচূড়ার উৎসব দেখবো বলে। তোমাদের উঠোনের জোৎস্নায় ভাসবো বলে। তোমাদের ভালোবাসায় বাচবো বলে।

ডা. সেলিনা সুলতানা স্মৃতি
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।