বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে টুয়েন্টি সিক্স

প্ল্যাটফর্ম নিউজ, ৩ মে ২০২০, রবিবার
ডা. শুভদীপ চন্দ

ডা. রেহেনুমা আরিফ তার ফেসবুক একাউন্টে পোস্ট দিয়েছেন- ‘না আমি ভাল নেই। হ্যাঁ, আমি দুশ্চিন্তাগ্রস্থ। অন্যেরা যখন বাসায় বসে বসে বিরক্ত, আমি তখন হাসপাতালে যাই। ভয় নিয়ে ডিউটি করি। ভয় নিয়ে বাড়ি ফিরি। বাসায় আমার দুটি ছোট বাচ্চা। আমি সহ আমার বারো কলিগ এখন কোভিড রিপোর্টের অপেক্ষা করছি। আমার ভাই হোম আইসোলেশনে। সে হোমে আবার বাবা মা আছেন। আমার ভাবি আক্রান্ত। তার পাঁচ বছর বয়সী ছোট বাবু সাসপেক্টেড। আপনারা আমাকে বলবেন ইনসেন, হ্যাঁ আমি ইনসেন।’

‘বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন’ নামে একটি ডাক্তারদের অনলাইন গ্রুপ আছে। আজ সেখানে একটি পোস্ট দেখলাম-
“আমি এবং আমার স্ত্রী দুজনেই covid-19 positive. আমাদের ২৮ দিন বয়সী শিশুকন্যা জম্ম হতে nicu তে ভরতি। সবার সহযোগিতা কামনা করছি।”

একদিন সব মেঘ কেটে যাবে। একবছর, দুইবছর, তিনবছর, চারবছর। অনেক মানুষ আক্রান্ত হবেন, অনেকে সুস্থ হবেন। কেউ কেউ মারা যাবেন। পার্সেন্টেজ করে স্বাস্থ্যকর্মীদের হিসেব হবে। সব লেখা থাকবে। থাকবে না শুধু সে গল্পটা- কত ভয় কত দুশ্চিন্তা নিয়ে এ মাসগুলো এসেছিল। কতটা নিরুপায় ছিলেন তারা তাদের ডিউটিতে। উপরের স্ট্যাটাস গুলো একান্ত ব্যক্তিগত। সেখানে জীবন আছে, রাগ আছে, ভর্ৎসনা আছে, অভিমান আছে; নালিশ নেই। আজ ঢাকায় ঢুকতে ঢুকতে দু’পাশের মানুষ দেখছিলাম। ভাবছিলাম কে খুনী নয়? সরকারি ছুটি ষষ্ঠ বারের মত বাড়লো ষোলোই মে পর্যন্ত। আর কেন বাড়ানো!

শুনেছি সম্রাট নোপেলিয়নের কবর সমতল ভূমি থেকে কিছুটা নিচুতে। স্থপতিকে এর কারন জিজ্ঞেস করায়, উনি বলেছিলেন- ‘যে সম্রাটের জীবদ্দশায় তাঁর সামনে সবাইকে মাথা নিচু করে দাঁড়াতে হতো, মৃত্যুর পরও যেন তার সামনে সবাইকে মাথা নিচু রাখতে হয়- এরজন্য ভূমি থেকে নিচুতে কবর।’ এ দুর্যোগে মৃত স্বাস্থ্যকর্মীদের কবরও যেন একটু নিচু করে রাখা হয়। আমরা পর্যাপ্ত সুরক্ষা পর্যাপ্ত পরিকল্পনা ছাড়া তাদের যুদ্ধে পাঠিয়েছিলাম, আমাদের মাথা যেন হেঁটই থাকে। এ হেঁট তাদের প্রতি নয়। আপুর ছোট দুই বাবুর প্রতি, আটাশ দিনের সে এনআইসিইউ-র বেবির প্রতি, এবং অসংখ্য বৃদ্ধ মা বাবার প্রতি।

আমরা কি করতে পারতাম? কিছুই করতে পারতাম না। কিন্তু আমরা কিছু করিও নি। আমরা আধপেটা থাকি নি, ধৈর্য ধরে লাইনে দাঁড়াই নি, আকাশ দেখা বন্ধ করি নি। কোনো ফ্রন্ট থেকে কেউ সাহায্য নিয়েও আসে নি। অল্পদামে ভেন্টিলেটর মেশিন, থার্মাল স্ক্যানার, ইফেক্টিভ পিপিই-মাস্ক-সেনিটাইজার, ডিজইনফেক্টিং সিস্টেম, ট্র‍্যাকিং সিস্টেম- বুয়েট, রুয়েট, ঢাবি, রাবি, প্রযুক্তি- থেকে কেউ নিয়ে আসে নি।

প্রতিদিন ডিউটিতে যাওয়ার আগে শুধু দায়িত্ববোধ আর কর্তব্যই থাকে না। শঙ্কা, অভিনয়, পিছুটানও থাকে অনেক। এ নিয়ে কাব্য-গল্প-স্ট্যাটাস হয় না লোকলজ্জার ভয়ে। মাফ করবেন ভাইসাব। আমরা পারতাম- স্বামী স্ত্রী দু’জনেই ডাক্তার হলে একজনকে ডিউটি থেকে অব্যাহতি দিয়ে দিতে। আমরা সেটুকু উদার হতে পারি নি!

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।