বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

আমাদের অসহায়ত্ব ও কান্নার গল্প

১৭ এপ্রিল, ২০২০

ডাঃ শারমিন আখতার চৌধুরী
এসিস্ট্যান্ট রেজিস্ট্রার, গাইনি ও অবস
মিটফোর্ড হাসপাতাল

গাইনীর সি এ মানেই সে এক অস্থির জীবন৷ তারপরেও সব কিছু ভালোই চলছিল। ১৩ মাসের বাচ্চা নিয়ে সি এ পোস্টে জয়েন করি। প্রতিটা রোগী নিজের হাতে দেখি, নিজের মনে করে দেখি। পুরো বাংলাদেশে যখন কোভিড ১৯ নিয়ে হাহাকার শুরু হলো তখনো নির্বিকার ভাবে নিজেকে সান্ত্বনা দিয়ে ডিউটি করে যাচ্ছিলাম, ভেবেছিলাম আমরা তো গাইনীতে কাজ করি হয়তো খারাপ এরকম রোগী আসবে না৷

একদিন হঠাৎ শুনি গাইনী সিজার ওটির সিস্টার ফুল ফ্যামিলিসহ পজিটিভ৷ মনে কিছুটা ভয় আসলেও ধামাচাপা দিয়ে রাখলাম এই ভেবে যে ওটি তো আমরা ৩ তলা গাইনী রুটিন ওটিতেই করতে পারব৷ সিজার ওটি বন্ধ তো কি হইছে? এই পোস্টে আসার পর কখনো কোন খারাপ পেশেন্ট ফিরায়ে দেই নাই এই কথা আমি বুকে হাত দিয়ে আমি বলতে পারি। কিন্তু আবার শুনলাম সার্জারী সিগ্ময়েড ভলভুলাস যেই পেশেন্ট এর ওটি হয়েছে, সে করোনা পজিটিভ। আর সার্জারী ওটি রুমের পাশেই গাইনী রুটিন ওটি রুম।

আবার সোমবার দিন জানলাম গাইনী ইউনিট-১ এ Ruptured ectopic pregnancy এর এক পেশেন্ট এর ইমার্জেন্সি ওটি হয়েছে, সে করোনা সাস্পেক্টেড। মঙ্গলবার এডমিশন করতে আসার একটু আগেই জানলাম সেই পেশেন্ট করোনা পজিটিভ আসছে! ইউনিট ১ এর সিএ পেশেন্ট এর ওটি করেছে। অন্য সব ডাক্তারেরা এসিস্ট করছে, রিসিভ করা ফলো আপ করা সব কিছুতে যুক্ত ছিল। ওয়ার্ড ডিস ইনফেকশন করা নাই, এডমিশন রুমে যেখানে পেশেন্ট রিসিভড হয়েছে, সেখানেই আমরাও এডমিশন করলাম। যেই ওয়ার্ড এ রোগীটা ছিল, সেটা খোলা ছিল। সেখানে আমাদের এক রোগী করোনা সাস্পেক্টেড পেশেন্ট ছিল। আমরা তার এক্সামিনেশন, ডেলিভারী সব করেছি। আরেকটা সাস্পেক্টেড পেশেন্ট এর পিভি রুমে এক্সামিনেশন করার পর জানাই ওটি লাগবে। ওটি লকড শোনার পরেই তাকে আর খুঁজে পাই নাই। তার জ্বর ছিল, হিস্ট্রি ভালো ভাবে নেয়ার আগেই সে নাই।

কাল রাত ৮ঃ২০ এ একজন brought dead পেশেন্ট গাইনী ইউনিট ৫ এ আসে। রোগীর লোক হিস্ট্রি দেয় রোগীর খিচুনি ছিল। এটা শুনে ইউনিট ৫ এর ডাক্তার রা রোগীকে এক্সামিনেশন করেন। ভালো ভাবে হিস্ট্রি নিতে গিয়ে হঠাৎ করে সি এ আপু জানতে পারেন রোগীর ৩ দিনের শ্বাসকষ্ট ছিল৷ এটা জেনে আপুর হাত পা অবশ হয়ে আসে, এটি কেনো আগে বলে নি রোগীর লোক! সাথে সাথে আপু প্রোটোকল অনুযায়ী সবাইকে জানায় এবং পেশেন্ট এর আজকে দুপুর দুইটায় করোনা পজিটিভ আসে! গতকাল তিনি নিজের পরিবারে ফিরে গিয়েছিলেন আজ আতংকিত হয়ে হতবাক হয়ে আছেন৷

অনেকে বলতে পারেন, কোভিড ডেডিকেটেড হাসপাতালে ডিউটি থাকলে কি করতেন? সে তুলনায় ভালো না? আমি তাদের বলতে চাই, ডেডিকেটেড হাসপাতালগুলোতে তো আমি জানি যে এরা পজিটিভ কিন্তু এখানে আমাদের সেটা জানার ও সুযোগ নাই। আমাদের মিটফোর্ড হাসপাতালের শতকরা ৯০ ভাগ রোগী পুরান ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের। এরা সবাই হাই রিস্ক জোনের মানুষ। আপনারা যদি মনে করেন, নকল বাজারের কাপড়ের পিপিই ও নকল মাস্ক পড়ে আমরা যোদ্ধার মত করোনা ঠেকিয়ে দিব, তবে আপনারা ভুল ভাবেন। আমাদের পরিবার আছে, সন্তান আছে। আমরা ৬ ইউনিটের সবারই ছোট বাচ্চা আছে৷ প্রতিটা দিন আমরা আতংকে সময় পার করছি। মানসিক ভাবে ভয়াবহ বিপর্যস্ত। দুইদিন হলো পরিবার ও বাচ্চা থেকে দূরে থাকছি। নিজের সাথে যুদ্ধ করে সময় পার করছি। একটা রোডে যদি একটা পেশেন্ট পাওয়া যায় তবুও সেই জায়গা লকডাউন হয়। আমাদের সিস্টার, ডাক্তার, পেশেন্টসহ অনেকেই পজিটিভ, সাস্পেক্টেড। সেই একই জায়গায় প্রোপার ডিসিনফেকশন ছাড়াই আমরা ডিউটি করে গেছি আর যাচ্ছি৷ এখনও প্রতিটা দিন করোনা সাস্পেক্টেড পেশেন্ট আসছেই৷ আমাদের কি জীবনের কোন মূল্য নেই? এভাবে আনপ্রোটেক্টেডভাবে আমরা ডিউটি করেই যাব? প্রতিটা ডাক্তার ইনফেক্টেড না হওয়া পর্যন্ত কি আমরা কাজ করেই যাব?
প্রশ্ন রেখে গেলাম।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।