মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২ নভেম্বর ২০২৬১৮ কার্তিক ১৪৩৩ · ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮
জব নিউজ

আমরা বলেছি ডাক্তার নেবো, কিন্তু কবে নেবো আমি জানি না: রাষ্ট্রপতি

Editorপ্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ২:২১ · ২ মিনিটে পড়ুন
আমরা বলেছি ডাক্তার নেবো, কিন্তু  কবে নেবো আমি জানি না: রাষ্ট্রপতি
বক্তব্য প্রদানকালে মহামান্য রাষ্ট্রপতি
লেখার আকার

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে

গত ১ নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে “সোসাইটি অব অটোল্যারিঙ্গলজিস্টস এন্ড হেড নেক সার্জনস অব বাংলাদেশ” কর্তৃক আয়োজিত ” Annual Scientific Conference &AGM 2026″ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানের বক্তব্য প্রদানকালে চিকিৎসা সেবার সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ, সীমাবদ্ধতা ও অসঙ্গতির কথা তুলে ধরেন তিনি।

বলেন, আমি এখনও দেখি আমাদের ডাক্তারের সংখ্যা অত্যন্ত কম। আমরা বলছি, আমরা ডাক্তার নিয়োগ দেব। কিন্তু কবে নিয়োগ দেব, সেটি আমি জানি না। আমার মনে হয়, এ বিষয়ে অতি দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।

আরও বলেন, হাসপাতালে নার্সিং জনবলের সংকটও একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি এখানে আসার আগে ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে হিসেবে ঠাকুরগাঁও হাসপাতাল পরিদর্শন করেছিলাম। সেখানে ৮০টি পদের বিপরীতে উপস্থিত ছিলেন ৪০ জনেরও কম জনবল। তাহলে এভাবে কীভাবে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হবে? এই বিষয়গুলো আগে চিহ্নিত করতে হবে এবং যথাযথভাবে সমাধানের উদ্যোগ নিতে হবে। আপনারা মেশিন সরবরাহ করবেন, কিন্তু সেই মেশিন পরিচালনার জন্য দক্ষ জনবল থাকবে না—তাহলে সেই মেশিনের কোনো কার্যকারিতা থাকবে না। ডায়ালাইসিসের মেশিন নিয়ে আসা হলো, অথচ পরিচালনার জন্য পর্যাপ্ত লোকবল থাকবে না।

তিনি আরও উল্লেখ করেন, এই পরিস্থিতির পরিবর্তন অত্যন্ত জরুরি। আপনারা একই সঙ্গে প্রশিক্ষণের ব্যবস্থা করার কথাও বলছেন। তবে এসব বিষয় আরও সুপরিকল্পিতভাবে বিবেচনা করা প্রয়োজন। আমার মতে, টেকনিশিয়ান, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা অতি দ্রুত নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শুধুমাত্র আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করলেই হবে না; সেগুলো পরিচালনার জন্য দক্ষ ও পর্যাপ্ত জনবলও নিশ্চিত করতে হবে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

১৩৩৭ জন চিকিৎসককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি

৩০ নভেম্বর ২০১৯ ২৮/১১/২০১৯ তারিখ রোজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) সুপারিশের ভিত্তিতে জাতীয় বেতন স্কেল ২০১৫ -এর ৬ষ্ঠ গ্রেডে (টাকা ৩৫,৫০০-৬৭,০১০/ বেতনক্রমে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পার্সোনাল অধিশাখা-১ এর উপসচিব শামীমা নাসরীন স্বাক্ষরিত…

৩০ নভেম্বর ২০১৯বিস্তারিত পড়ুন

৪১তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ

২৯ নভেম্বর ২০১৯ গত ২০/১১/২০১৯ তারিখ রোজ বুধবার বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) এর ওয়েবসাইটে ৪১তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই বিসিএস এর মাধ্যমে বিভিন্ন পদে ২,৬১১ জনকে নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা…

২৯ নভেম্বর ২০১৯বিস্তারিত পড়ুন

৩৯ তম বিশেষ বিসিএসে ননক্যাডার চিকিৎসক নিয়োগের উদ্যোগ

২৪ নভেম্বর ২০১৯ চিকিৎসকদের বিশেষ বিসিএস ৩৯ তম থেকে অপেক্ষমান নন ক্যাডারে চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির একাধিক নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এই বিসিএসে গত মঙ্গলবার ৪ হাজার ২০৩ জন চিকিৎসককে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ…

২৪ নভেম্বর ২০১৯বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।