মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

আবার আসিবো ফিরে, বিএসএমএমইউ এর পাঠাগারে

Platformপ্রকাশ: ৫ এপ্রিল ২০২০, ৫:২৪ · ২ মিনিটে পড়ুন
আবার আসিবো ফিরে, বিএসএমএমইউ এর পাঠাগারে
লেখার আকার

৫ এপ্রিল ২০২০:
ডা. নাহিদ হাসান রিফাত
মেডিকেল অফিসার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি

ইন্টার্নশীপ শেষে, ২০১৭ সালের জুনের ৭ তারিখ অনেক ভয় নিয়ে আমি জীবনের প্রথম এই জায়গাটায় প্রবেশ করি।

বিএসএমএমইউ’র সেন্ট্রাল লাইব্রেরী!

বিএসএমএমইউ তে গিয়েছি, কিন্তু লাইব্রেরীতে যাই নি এই ইতিহাস খুব কমই আছে আমার। হাজারো সুখ কিংবা দু:খের গল্প এই লাইব্রেরীর প্রতিটা সিটের সাথে মিশে আছে।

কখনো এত্তটা খালি থাকতে দেখিনি আমি। কত্তটা দিন হয়ে গেলো সিটগুলোর সাথে সেই মেধাবী ডাক্তারদের সম্পর্ক নেই। খবর এনালাইসিস করে বুঝতে পারছি প্রচন্ড ঝড় শুরু হয়ে গেছে। আমার বিশ্বাস ডাক্তাররা বীরের মত এই ঝড়ের মোকাবেলা করবেন।

কোন একদিন, ঝড় শেষে আমরা সবাই আবার লাইব্রেরীতে বীরের বেশে ফিরে আসবো। ৮/১০ মিনিটের মাঝে সব সিট দখল হয়ে যাবে। আর আমি কাজ না থাকলেও ঘুরতে যাবো লাইব্রেরীতে। আর পরিচিত সবার সাথে আজাইরা গল্প করে বেড়াবো আর হো হো করে হাসবো। আর হঠাৎ করে খেয়াল করে দেখবো আশে পাশের কোন ডাক্তার ভাইয়া কিংবা সুন্দরী আপু খুব অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে।

যার দৃষ্টিতে খুব স্পষ্ট করে অদৃশ্য লেখাটা আমি দেখা মাত্রই পড়ে ফেলব,
“তোমার এত্ত সুখ কোথ্থকে আসে ভাই? অনেক হয়েছে, যাও আর ডিস্টার্ব করো না।”

আমি আবার চলে যাবো অন্য কোন সিটে অন্য কারো সাথে আজাইরা গল্প করতে আর হো হো করে হেসে বেড়াতে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।