মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ · ১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

আপাতত প্রত্যাহার করা হলো ইন্টার্নশিপের মেয়াদ ২ বছর বিষয়ক প্রস্তাবনা

Platformপ্রকাশ: ১ সেপ্টেম্বর ২০১৯, ৫:১০ · ১ মিনিটে পড়ুন
আপাতত প্রত্যাহার করা হলো ইন্টার্নশিপের মেয়াদ ২ বছর বিষয়ক প্রস্তাবনা
লেখার আকার

এমবিবিএস ও বিডিএস ডিগ্রির ইন্টার্নশিপের মেয়াদ ২ বছর করা বিষয়ক প্রস্তাবনা আপাতত প্রত্যাহার করা হয়েছে।

গত ২৮ আগস্ট ২০১৯ বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ নীতিমালা ২০১৯ এর খসড়া প্রণয়ন করা হয়েছিল। উক্ত খসড়া অনুযায়ী এমবিবিএস ও বিডিএস শিক্ষার্থীদের ইন্টার্নশিপের মেয়াদ ধার্য হয়েছিল ২ বছর, ১ম বছর নিজ মেডিকেল কলেজ হাসপাতালে এবং ২য় বছর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এই নীতিমালার বিরুদ্ধে গত ২ দিন সারা দেশে মেডিকেল কলেজসমূহে শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এসব কর্মসূচিতে প্রশ্ন উঠেছে উপজেলায় শিক্ষানবিশ চিকিৎসকরা কার তত্ত্বাবধানে শিক্ষা গ্রহণ করবে, তাদের বাসস্থান, ভাতা, নিরাপত্তা ইত্যাদি বিষয়ে।


এরই প্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে ১ সেপ্টেম্বর ২০১৯ এক বিবৃতিতে জানানো হয়েছে, আলোচ্য ইন্টার্নশিপ বিষয়ক খসড়া নীতিমালা ২০১৯ আপাতত প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে আরো আলোচনা চলবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার পূর্বে আবারো ওয়েবসাইটে প্রকাশিত হবে।

প্ল্যাটফর্ম ফিচার রাইটার:
সামিউন ফাতীহা
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।