মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

আন্দোলনে আহতদের কর্মসংস্থানে এনজিওকে এগিয়ে আসার আহবান স্বাস্থ্য উপদেষ্টার।

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৪, ৪:২৯ · ২ মিনিটে পড়ুন
আন্দোলনে আহতদের কর্মসংস্থানে এনজিওকে এগিয়ে আসার আহবান স্বাস্থ্য উপদেষ্টার।
লেখার আকার

সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪

গতকাল (৮ ডিসেম্বর) এনজিও ব্যুরোর উদ্যোগে ‘স্বাস্থ্য সেবায় এনজিওর সম্পৃক্ততা’ শীর্ষক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে।

সভায় অন্তর্বতীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ৮৭৩ জন শহীদ হয়েছেন। ২১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এনজিওগুলোর দেশের আনাচে কানাচে কাজ করার সুযোগ রয়েছে। এনজিওগুলো যদি এমন রোগী খুঁজে পায় যে আন্দোলনে আহত হয়ে চিকিৎসা পাচ্ছে না। কিংবা আগে রিকশা চালিয়ে জীবনযাপন করতেন, এখন পা হারিয়ে আয় উপার্জন বন্ধ হয়ে গেছে। এরকম অসহায় মানুষদের কর্মসংস্থানের জন্য এনজিওগুলোকে এগিয়ে আসতে হবে।’

তিনি বলেন, ‘এই যে ২১ হাজার ইনজুরড হয়েছে এবং যারা ৪০ জন দুই চোখ হারিয়েছেন ওদের ভবিষ্যৎ কি? এরা আমাদেরই সন্তান। আমি যদি নিজের চোখ বন্ধ করে দেখি আমার চোখ নাই, তাহলে আমার জগৎটাকে কীভাবে দেখবো? কাজেই এই যে একটা মানসিক ট্রমার মধ্য দিয়ে তারা যাচ্ছে, তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে।’

স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, ‘সবাইকে মিলেমিশে দায়িত্ব নিতে হবে। এনজিওগুলোর প্রতি আহ্বান করবো যে মানুষগুলো আহত হয়ে পড়েছে, তাদের পড়াশোনা কিংবা কাজের মধ্যে কিভাবে নিয়ে আসা যায় সে ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন। আন্দোলনে আহতদের মধ্যে ৭০ শতাংশ সাধারণ মানুষ। তাদের মধ্যে রিকশা, ভ্যানগাড়ি চালকও রয়েছে, বাকিরা শিক্ষার্থী।’

তিনি বলেন, ‘দেশে মাতৃমৃত্যু, শিশুমৃত্যু, বাল্যবিয়ে, স্কুল থেকে শিক্ষার্থী ঝড়ে পড়া নিয়ে উদ্বেগ আছে। এগুলো নিয়ে বিভিন্ন এনজিওগুলোর সঙ্গে সরকার সমন্বয় করে কাজ করতে পারে। এখন ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে। সবাই সচেতন হলে ডেঙ্গুতে আর একজনও মারা যাওয়ার কথা না। তাই জনগণের মাঝে সচেতনতা তৈরি করার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। এছাড়া সিগারেট, ই-সিগারেট, তামাকের ব্যবহার বন্ধ করতে হবে। দেশের স্বাস্থ্যখাতে অনেক দুর্নীতি, অব্যবস্থাপনা হয়েছে। রয়েছে অনেক সংকটও। সরকার একদিনে সবকিছু করতে হয়তো পারবে না। কিন্তু আমরা যদি পারষ্পরিক সহযোগিতায় পথটা তৈরি করে দিতে পারি, তাহলে দেশ এগিয়ে যাবে।’

এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না এবং স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। এছাড়া এতে দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করছে এমন দেশি ও আন্তর্জাতিক এনজিওর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

প্ল্যাটফর্ম প্রতিবেদকঃ মঈন উদ্দীন আহমদ শিবলী।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।