মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ইভেন্ট নিউজ

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালে অনুষ্ঠিত হলো ব্যাসিক লাইফ সাপোর্ট (BLS) ট্রেইনিং

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৩ অক্টোবর ২০২০, ৮:৩২ · ২ মিনিটে পড়ুন
আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালে অনুষ্ঠিত হলো ব্যাসিক লাইফ সাপোর্ট (BLS) ট্রেইনিং
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৩ অক্টোবর ২০২০, শুক্রবার 

গত ১৯ অক্টোবার ২০২০, রাজধানীর মগবাজারে অবস্থিত, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ এন্ড হসপিটাল (AWMCH) এর ‘প্রফেসর ডা. ইব্রাহিম লেকচার থিয়েটার’ এ অনুষ্ঠিত হলো ব্যাসিক লাইফ সাপোর্ট (BLS) ট্রেইনিং।

ইন্টার্ন ডাক্তার, মেডিকেল অফিসার, সিনিয়ার স্টাফ নার্স এবং ওয়ার্ড-ইন-চার্জ নার্সদের জন্য আয়োজিত অনুষ্ঠানটি শুরু হয় বিকাল ৪ টায়। ট্রেইনিং সেশনটি জুম অ্যাপের মাধ্যমে লাইভ সেশন হিসেবে অনুষ্ঠিত হয় এবং এটি পরিচালনা করেন ডা. তাযবিতা তাসনিম (স্পেশাল রেজিস্ট্রার, অ্যানাস্থেশিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার, কুইন এলিজাবেথ হসপিটাল, ইউকে)। অনুষ্ঠানটিতে ডা. তাযবিতাসহ অন্যান্য ডাক্তার এবং মেডিকেল স্টাফ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি ২ ভাগে অনুষ্ঠিত হয়, পরিচয় পর্ব এবং মূল তথা ট্রেইনিং পর্ব, যেখানে ডা. তাযবিতা; টেকনিক্যাল (যেমন: সিআরপি, ডি-ফিব্রিলেশন, রিদ্মিক রিকগনিশন, এয়ারওয়ে সাপোর্ট, ক্যানুলা ইত্যাদি) এবং নন-টেকনিক্যাল (যেমন: টাইম ম্যানেজমেন্ট, টিম ওয়ার্কিং, লিডারশীপ, ডিসিশন মেকিং, ডেলিগেশন, টাস্ক ম্যানেজমেন্ট, সিচুয়েশন অ্যাওয়ারনেস ইত্যাদি। ) স্কিল ও রিসাসিটেশন এর বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিরেক্টর জেনারেল- হসপিটাল এন্ড নার্সিং (AWMCH), প্রফেসর ডা. নাহিদ ইয়াসমিন। উপস্থিত সবাই আদ্-দ্বীন কর্তৃপক্ষের কাছে ভবিষ্যতেও এমন ইন্টার‍্যাক্টিভ সেশন আয়োজনের অনুরোধ করেন। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিলো- আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ এন্ড হসপিটাল এবং সার্বিক সহযোগিতায় ছিলেন- ডা. স্বরুপা চৌধুরী।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।