মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

আজ মুক্তামনিকে নিয়ে বসছে মেডিকেল বোর্ড

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৮ আগস্ট ২০১৭, ১:১২ · ২ মিনিটে পড়ুন
আজ মুক্তামনিকে নিয়ে বসছে মেডিকেল বোর্ড
লেখার আকার

বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার কিশোরী মুক্তামনি ভালো আছে। সোমবার তার বায়োপসির প্রতিবেদন পাওয়ার কথা জানান।প্রতিবেদন দেখার পর চিকিৎসার পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। এজন্য আজ মঙ্গলবার ফের মেডিকেল বোর্ড বৈঠকে বসছে বলে জানান মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।
তিনি আরো জানান ‘ মঙ্গলবার সকাল ১১টায় চিকিৎসদের বোর্ড মিটিং হবে। সেখানে বায়োপসি প্রতিবেদন পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করা হবে।’

সামন্ত লাল আরও বলেন, ‘বায়োপসির পর মুক্তামনির অতিরিক্ত রক্তক্ষরণ নিয়ে কিছুটা শঙ্কার মধ্যে ছিলাম। সেটি বন্ধ হয়েছে, এখন সে আইসিইউতে মোটামুটি ভাল আছে।’

মেয়ের অবস্থা সম্পর্কে  বাবা ইব্রাহীম হোসেন জানান, মুক্তামনির শারীরিক অবস্থা ভাল আছে। চিকিৎসকরা বলেছেন- আপাতত কোনো সমস্যা নেই। খাওয়া-দাওয়া ঠিক মতই করছে।

তিনি বলেন, ‘বায়োপসির পর অনেক রক্ত বের হতে দেখে সে ভয় পেয়েছিল। কিছুটা ব্যথাও পেয়েছিল। এজন্য বাড়ি যাওয়ার কথা বলছিল।’

এর আগে গত শনিবার দীর্ঘ সময় ধরে ১৩ সদস্যের চিকিৎসক দল মুক্তামনির বায়োপসি সম্পন্ন করেন।

সাতক্ষীরার সদর উপজেলার কামারবায়সা গ্রামের মুদি দোকানি ইব্রাহীম হোসেনের মেয়ে মুক্তামনি (১২)। জন্মের দেড় বছর পর মুক্তামনির হাতে একটি ছোট মার্বেলের মতো গোটা দেখা দেয়। এরপর থেকে সেটি বাড়তে থাকে।

দেশের বিভিন্ন হাসপাতালে নিয়েও তার কোনো চিকিৎসা হয়নি। তার আক্রান্ত ডান হাত ছোট আকারের গাছের গুড়ির রূপ নেয়। এতে পচন  ধরে এবং পোকা জন্মে। দিন রাত চুলকানি ও যন্ত্রণায় অস্থির হয়ে থাকতো মুক্তামনি।

সম্প্রতি মুক্তামনির এ বিরল রোগ নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর তাকে ঢাকায় পাঠিয়ে সরকারি ব্যবস্থাপনায় চিকিৎসার উদ্যোগ নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

এরপর গত ১১ জুলাই মুক্তামনিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।