বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

“আগামী মে মাসেই দূর হবে করোনা” সংবাদটি ভিত্তিহীন

প্ল্যাটফর্ম নিউজ, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
গত রোববার, বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যম সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি বার্তা তুমুল সাড়া ফেলে। বার্তাটি ছিলো, “বাংলাদেশ থেকে আগামী মে মাসেই করোনার বিদায় হবে; পূর্বাভাস জানালেন সিঙ্গাপুরের গবেষকরা”।

সিঙ্গাপুরের একটি বিশ্ববিদ্যালয়ের করা রিসার্চের কথা উল্লেখ করে এ বার্তায় আরো বলা হয়েছিলোঃ সিঙ্গাপুর ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ডিজাইন (এসইউটিডি) এর ডাটা ড্রাইভেন ইনোভেশন ল্যাবের গবেষকেরা জানিয়েছেন, বাংলাদেশ এ ভাইরাসটি ১৯ মে’র মধ্যে ৯৭ শতাংশ, ৩০ মে মধ্যে ৯৯ শতাংশ বিলীন হয়ে যাবে।

বিভিন্ন সূত্রকর্তৃক দাবি করা হয় সিঙ্গাপুর ইউনিভার্সিটি অফ টেকনোলজি এন্ড ডিজাইন তাদের নিজস্ব ওয়েবসাইটে এই বার্তাটি প্রকাশ করেছিল। কিন্তু এ ব্যাপারে খোঁজ নিয়ে এরকম কোনো বার্তা তাদের ওয়েবসাইটে পাওয়া যায়নি।

এ বার্তার সত্যতা প্রকাশ করে লিখা জনাব সৈয়দ মুস্তাক আহমেদ এর ফেইসবুক পোস্ট টি তুলে ধরা হলোঃ

করোনার বিদায়ের দিনক্ষণের বিষয়ে এমন শফিক ভাই সহ বেশ কয়েকজন ফেবু বন্ধু আনন্দের সাথে সিঙ্গাপুর ইউনিভার্সিটি অফ টেকনোলজির তথা কথিত গবেষণার সূত্র ধরে জানাচ্ছেন যে, বাংলাদেশ থেকে মে মাসের শেষে করোনা ভাইরাস বিদায় নিবে। চিন্তায় পরে গেলাম এর সত্য-মিথ্যা নিয়ে যদিও খবর শুনে আমিও পুলকিত ছিলাম তাই দিলাম দৌড় ওই বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে। অনেক খুঁজেও এরকমের কোনো গবেষণার খবর পেলাম না। শুধুমাত্র ৬ এপ্রিলে, একটি প্রবন্ধ বেরিয়েছে ‘The four horseman of the Covid – 19 Pandemic’ নামে। আরো দুঃখের কথা যে ডেটা ড্রিভেন ইনোভেশন ল্যাব বলতে ওই বিশ্ববিদ্যালয়ের কোনো ল্যাব নেই। আর এই বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তে লেখা আছে যে, এটি প্রযুক্তি এবং প্রযুক্তি ভিত্তিক নকশার সমস্ত উপাদানগুলিতে দৃষ্টি নিবদ্ধ করা একটি গবেষণামূলক বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিষয়ের সাথে এর কোন যোগাযোগ নেই।

উক্ত পোস্টে মন্তব্য করে একজন জানালেন, ‘আমি নিজেও তাদের ওয়েবসাইটে দেখেছি এবং ল্যাব সহায়কের সাথে কথা বলেছি। তাদেরকে এই রিসার্চের ব্যাপারে জিজ্ঞেস করেছি। তারা জানিয়েছেন তাদের রিসার্চ পেজে এটি পাবলিশ হয় নি এবং তারা মেডিকেলের বিষয় নিয়ে রিসার্চ করে না। অথচ প্রথম আলো ও ঢাকা ট্রিবিউনের মতো সংবাদপত্র এ ধরনের মিথ্যা রিসার্চ রিপোর্টে প্ররোচিত হল।’ আরেকজন বলেছেন বাংলাদেশের যেসব মিডিয়া একথা প্রচার করেছেন তাদের জবাবদিহিতার আওতায় এনে প্রয়োজনে শাস্তি প্রদান করতে।

নিজস্ব প্রতিবেদক

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

One thought on ““আগামী মে মাসেই দূর হবে করোনা” সংবাদটি ভিত্তিহীন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।