বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

আইসিইউ ডায়েরি – ৩

প্ল্যাটফর্ম নিউজ, ৯ মে, ২০২০, শনিবার
ডা. মেহেদী হাসান

আইসিইউকে মৃত্যুপুরিও বলা যায়। করোনাকাল অথবা স্বাভাবিক সময় – এখানে মালেকুল মউতের অবাধ যাতায়াত। এই ছোট্ট ঘরটা বারবার আমাদের মনে করিয়ে দেয় অকাল মৃত্যু বলে কিছু নেই। মৃত্যু অবধারিত – এক নির্মম বাস্তবতা। আজরাইলের কাছে কোন ভিআইপি নেই, বয়স ১৮ বছরের নীচে হলেও কোন ছাড় নেই। তিনি ধনীকে কিছু সময় বেশি দেন না, আবার গরীবের জানটা নিয়ে নিতে তাড়াহুড়োও করেন না।

এখানে মুখোমুখি দাঁড়ায় জীবন এবং মৃত্যু। এখানে আবাল বৃদ্ধ বনিতা একই সমান্তরালে দাঁড়িয়ে একই সুরে নীরব হয়ে যায়। নিথর দেহগুলোর নতুন পরিচয় হয় লাশ। ইসিজির স্ট্রেট লাইনটা জীবন ও মৃত্যুর মাঝে সীমারেখা এঁকে দেয়। আমরা মৃত্যুসনদ লিখে দেই।

মৃত্যু দেখতে দেখতে আমাদের ভিতর এক ধরনের অভ্যস্ততা চলে আসে। অনুভূতিগুলোর ধার কমতে কমতে ফর্মালিটিতে পর্যবসিত হয়। ডেথ ডিক্লেয়ার করে আমরা স্বাভাবিকভাবেই খাই দাই, গল্প করি। মাঝে সাঝে আফসোসও করি। কী ভীষণ একটা ঘটনা ঘটে গেল! অথচ সংগত কারণেই আমরা ভাবনার গভীরে তলিয়ে যাই না, কেননা নতুন রোগী চলে আসে, মনিটরগুলো প্যা-পু করে জীবনের অস্তিত্ব জানিয়ে দেয় – মেমরি সেলগুলো মৃত লাশের স্মৃতি মুছে ফেলে জীবনের প্রয়োজনে।

এক সময় মৃত্যু আমাকে ভাবাতো না, এখন ভাবায়। এক সময় তাকাতাম শুধু – দেখতাম না, এখন দেখি। কথা বলতে বলতে নিস্তেজ হয়ে যাওয়া দেখি, বরাদ্দকৃত শ্বাস শেষ হয়ে যাওয়ার হাহাকার দেখি, বিস্ফোরিত চোখ দেখি, যুদ্ধ করতে করতে পরাজয় মেনে নিয়ে স্থির হয়ে যাওয়া দৃষ্টি দেখি।
আহারে! উষ্ণ দেহ কিভাবে শীতল হয়ে যায়!

ডেথ ডিক্লেয়ারের সময় লাশের স্বজনদের দেখি। মায়ের বুকফাটা কান্না দেখি, সোনার মানিক হারানোর বেদনায় নীল হওয়া মায়ের মুখ দেখি, বাবার ভেঙে যাওয়া বুক দেখি, শোকে পাথর হওয়া দুমড়ানো হৃদয় দেখি।
আহারে! সন্তানের লাশ না জানি কত ভারি হবে!

তারপর দেখি সদ্য বিধবা হওয়া রমনীর চোখ। সেখানে বৃষ্টির সাথে থাকে গাঢ় কালো মেঘ। অনিশ্চয়তার মেঘ। বাচ্চাটাকে নিয়ে এই বৃষ্টির দিনে দাঁড়াবে কোথায়? স্মৃতিরাও বৃষ্টিতে ভিজে যায়। হৃদয়ের ব্যথা আর অনাগত অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কা যে চোখের দৃষ্টিতে সেই চোখে চোখ রেখে বলতে পারি না বৃষ্টির দিনে আর আপনার জন্য কোন ছাতা থাকবে না। অন্য কোন স্বজনকে ডেকে নিয়ে সত্যটা বলি।

জীবন এমনই। মৃত্যু আমাদের শিয়রে দাড়িয়ে থাকে, ঘুম ভাঙলেই দেখা হয়ে যাবে আর শুরু হয়ে যাবে নেভার এন্ডিং এক জীবন। তাই ফিরে যাবার আগেই ফিরে আসা দরকার ইসলামের সুশীতল ছায়াতলে। রমাদান মাস – ফিরে আসার মাস। দুই বছর আগে এমনই এক রামাদানে আল্লাহ হঠাৎ করেই, কোন কারণ ছাড়াই, আল্লাহ পাক এ পাপী বান্দার হৃদয়ে দ্বীনের মোহাব্বত ঢেলে দিয়েছিলেন। সেই থেকে চেষ্টা করছি ভাল মানুষ হয়ে যাবার।

আল্লাহর রহমত হতে নিরাশ হওয়া যাবে না। পাহাড় সমান গুনাহ নিয়ে রবের দরবারে কড়া নাড়লে, আমাদের রব সাগর সমান ক্ষমা নিয়ে সাড়া দিবেন আমাদের ডাকে। এই রাতগুলো রবের দরবারে আকুতি জানানোর রাত, গুনাহ মাফ করিয়ে ক্লিন শ্লেট হওয়ার রাত।

গুনাহ করা ইবলিশের খাসলত আর গুনাহ না করা ফেরেশতাদের সিফাত। আমরা উভয়টার কম্বিনেশন।
কখনো ফেরেশতার সিফাত আপারহ্যান্ড নেয়, কখনো ইবলিশি খাসলত প্রকাশ পায়।

যাই হোক, গুনাহ করার পর আমরা সাধারণত আদম আঃ অথবা ইবলিশের তরিকা গ্রহণ করি। ইবলিশ দায় চাপাল আল্লাহর উপর। বলল, “ইয়া রব! আপনিই যেহেতু আমাকে গোমরাহ করেছেন।” (হিজর-৪০)
অনেকেই পাপ করতে থাকি আর বলি আল্লাহ হেদায়েত দিচ্ছেন না, আমার কি দোষ? এটা আসলে ইবলিশের তরিকা। আল্লাহ দোষারোপ করা অনেক বড় আস্পর্ধার কাজ। অহংকার একমাত্র আল্লাহর সিফাত, বান্দার নয়। দাসের সিফাত আনুগত্য।

আবার কেউ কেউ আদম আঃ এর তরিকা গ্রহণ করি। পাপ করে ফেললে কাচুমাচু হয়ে বলি, “রব্বানা জলামনা আংফুসিনা।”

অনুতপ্ত বান্দার চোখের জল আল্লাহর কাছে বড় প্রিয়। আল্লাহ আমাদেরকে আদম আঃ এর মত কাচুমাচু হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দিন।

নসিহত নিজের জন্য। চলুক তাহলে।

ডিউটিতে আছি।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।