মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

অসহায় ও দরিদ্রদের পাশে মেডিসিন ক্লাব, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ইউনিট

Fahmida Hoque Mitiপ্রকাশ: ৩ মে ২০২০, ৯:১৩ · ২ মিনিটে পড়ুন
অসহায় ও দরিদ্রদের পাশে মেডিসিন ক্লাব, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ইউনিট
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ,
৩ মে, ২০২০

মেডিসিন ক্লাব, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ইউনিট এর উদ্যোগে সাভার ও তার আশেপাশের এলাকায় অসহায়, দরিদ্র ও মধ্যবিত্ত ৫২টি পরিবারের নিকট পবিত্র রমজান মাসের উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। রবিবার (৩রা মে) করোনার সকল সরকারি নির্দেশনা মেনে তাদের ঘরে ঘরে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। মেডিসিন ক্লাব, গসভিমেক ইউনিটের সভাপতি সৌরভ চন্দ্র দাস বলেন, ‘বর্তমান করোনা পরিস্থিতি মহামারী আকার ধারণ করেছে। অনেক নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবার আছে যারা চক্ষুলজ্জার কারণে কারো কাছে সাহায্য চাইতে পারে না। তাই আমরা নিজ উদ্যোগে তাদের নিকট এই উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি।’ এসময় তিনি এই উপহারসামগ্রী বিতরণে যারা আর্থিক, দৈহিক ও মানসিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ ব্যাপারে মেডিসিন ক্লাব, গসভিমেক ইউনিটের সহ-সভাপতি নাসিম আহমেদ জয় বলেন, ‘এই মহামারীতে আটকে পড়া মানুষের সাথে কথা বললে বুঝা যায় তারা কতটুকু কষ্টে আছেন। সরকার পক্ষে একা সবকিছু করা সম্ভব নয়। আমাদের সবার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা এই দুর্যোগকালীন সময় থেকে উদ্ধার হতে পারব। আমরা পরবর্তীতে আরো বড় আকারে আমাদের এই কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করব। তাই আপনাদের সকলের সাহায্য সহযোগিতা একান্ত কাম্য।’

উল্লেখ্য যে উক্ত কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন, মেডিসিন ক্লাব, গসভিমেক ইউনিটের সম্মানিত উপদেষ্টা ডাঃ আসিফ ফয়সাল শোভন, সৌরভ খান, নাজমুল ইসলাম তুষার, হাসনাত তৌহিদ, সমাজ কল্যাণ সম্পাদক- হাসান শাহরিয়ার নাহিদ, ক্লিনিক্যাল সম্পাদক- মশিউর রহমান সহ আরো অন্যান্য সাধারণ সদস্যবৃন্দ

প্রতিবেদক/ আরীফিন তূর্য

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।