মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ · ১১ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

বাস্তুচ্যুত ও অভিবাসী সম্প্রদায়ে করোনা ভ্যাক্সিন পৌঁছাতে গ্যাভি- আইওম চুক্তি

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৯ নভেম্বর ২০২০, ৬:৪৫ · ২ মিনিটে পড়ুন
বাস্তুচ্যুত ও অভিবাসী সম্প্রদায়ে করোনা ভ্যাক্সিন পৌঁছাতে গ্যাভি- আইওম চুক্তি
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, রবিবার, ২৯ নভেম্বর ২০২০

গত ২৪ নভেম্বর অভিবাসী এবং বাস্তুচ্যুত ব্যক্তিদের জন্য টিকা ও স্বাস্থ্যসেবা সম্পর্কে সহযোগিতা জোরদার করার জন্য গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্স এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) একটি সমঝোতা স্মারকে সাক্ষর করে।

বিগত দুই দশক ধরে প্রচুর অগ্রগতি সত্ত্বেও শিশুদের জীবন রক্ষার ভ্যাকসিনের বিশ্বব্যাপী অভিগমন নিশ্চিত করার পরেও প্রতি বছর ১৪ মিলিয়ন শিশু বেসিক ভ্যাকসিনগুলো অপ্রাপ্ত থেকে যায়। যার মধ্যে উল্লেখযোগ্য শিশু অভিবাসী, শরনার্থী এবং বাস্তুচ্যুত। এই অভিবাসী, শরণার্থী এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠী প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে প্রায়শই অবহেলিত হয়। করোনা ভ্যাক্সিন বিশ্বব্যাপী বন্টনের ক্ষেত্রে এই অভিবাসী সম্প্রদায়ের কাছে পৌঁছানো গুরুত্বপূর্ণ। করোনা ভ্যাক্সিন যাতে অভিবাসী সম্প্রদায়ের নিকট পৌঁছে দেয়া যায় তার জন্যই মূলত এই সমঝোতা স্মারক।

উল্লেখ্য গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্স একটি সরকারী- বেসরকারী অংশীদারিত্ব যা বিশ্বের কয়েকটি মারাত্মক রোগের বিরুদ্ধে অর্ধেক বিশ্বের শিশুদের টিকা দিতে সহায়তা করে। ২০০০ সালে প্রতিষ্ঠার পর থেকে গ্যাভি পুরো প্রজন্মকে ৮২২ মিলিয়নেরও বেশি শিশুকে টিকা দিতে সহায়তা করেছে এবং ১৪ মিলিয়নেরও বেশি মৃত্যু রোধ করেছে। এছাড়াও ৭৩ টি উন্নয়নশীল দেশে শিশু মৃত্যুর হার অর্ধেক করতে সহায়তা করেছে।

গ্যাভি ইতিমধ্যে ২০১২ সাল থেকে দক্ষিণ সুদানে আইওএমের সাথে কাজ করে চলছে যাতে করে দারিদ্রসীমায় বসবাসরত এ দেশের সমগ্র জনপদ ভ্যাক্সিনেশনের আওতায় চলে আসে।

তথ্যসূত্রঃ gavi.org

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।