বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩, ২৪ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

অন্তরালের গল্প || পর্ব-৪; শুভ জন্মদিন “ওয়ান্ডার গার্লস”

প্ল্যাটফর্ম প্রতিবেদন, ৩০ জুলাই ২০২০, বৃহস্পতিবার

ডা. তৌফিকুল হাসান সিদ্দিকী
কমান্ড্যান্ট, সিএমএইচ, ঢাকা

গত ১৬ জুলাই ছিলো রাবেয়া-রোকেয়ার চতুর্থ জন্মদিন। করোনা ক্লান্ত সময়ে খুব সাদামাটা ভাবে পালন করা হলো তাদের জন্মদিন। কিন্তু যে সংগ্রামের মধ্যে দিয়ে তারা বড় হচ্ছে, তা ক্ষণিক হলেও বাঁধাগ্রস্থ হয়েছে করোনার কারণে। গতমাসেই তাদের আরেকটা সার্জারী হবার কথা ছিলো আমাদের হাসপাতালে, কিন্তু হয়নি।

পাবনার চাটমোহরে রফিকুল ইসলাম ও তাসলিমা বেগম দম্পত্তির ঘরে বিরল দুই মানব সন্তান জন্ম নেয়, ১৬ জুলাই ২০১৬ সালে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তাদেরকে বলা হয় “Craniopagus twins”। কনজয়েন্ট টুইন অথবা মাথা জোড়া লাগানো জমজ বাচ্চা চিকিৎসা বিজ্ঞানের জন্য একটি চ্যালেঞ্জিং বিকলতা। ২.৫ মিলিয়ন জীবিত বাচ্চার মধ্যে মাত্র একটি মাথা জোড়া লাগানো বাচ্চা জন্ম নেয়। ৪০% মাথা জোড়া লাগানো শিশু মৃত অবস্থায় জন্ম নেয় এবং আরো এক তৃতীয়াংশ শিশু ২৪ ঘন্টার মধ্যেই মৃত্যুবরণ করে। মোটামুটি শতকরা ২৫ ভাগ শিশু বেঁচে থাকে জমজ মাথা নিয়ে, যাদের শল্যচিকিৎসার মাধ্যমে আলাদা করার সুযোগ থাকে। এটি বিরল অপারেশন, সারা বিশ্বেই খুব অল্প পরিমাণে হয়েছে। সাফল্যের হারও খুব বেশী নয়।

পাবনার একটি ক্লিনিকে শিক্ষক দম্পতির ঘরে জন্ম নেয়া এই দুই শিশু এবং তার পিতামাতাকে জন্মের পরই পেতে হয়েছিল সমাজের কুসংস্কারচ্ছন্নতার পরিচয়। মাননীয় প্রধানমন্ত্রীকে তারা পত্র লিখেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকার একটি স্বনামধন্য হাসপাতালে তাদের নিয়ে আসা হলে হাংগেরীর ‘একশন ফর ডিফেন্সলেস পিপল’ এর ডা. গ্রেগ পাটাকি মাননীয় প্রধানমন্ত্রীকে এই জটিল শল্য চিকিৎসা সম্ভব বলে জানান।

এই শল্য চিকিৎসাটি কয়েকটি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে ঢাকার একটি সরকারি স্বনামধন্য হাসপাতালে এবং ৪ জানুয়ারী ২০১৯ থেকে হাংগেরীতে ৪৮ টি ছোট বড় সার্জারি সম্পন্ন হবার পর ২২ জুলাই ২০১৯ সালে অস্ত্রপচারের সবচাইতে জটিল অংশ ‘জমজ মাথা’ আলাদাকরনের কাজটি সম্পন্নের জন্য তারা আমাদের হাসপাতালে আসে। আমাদের সর্বোচ্চ কর্তৃপক্ষ সবরকম সহায়তার জন্য আমাদের নির্দেশনা দেন।

০১ আগস্ট ২০১৯ সালে, আমাদের হাসপাতালে পৃথকীকরণের জটিল অপারেশনটি শুরু হয়ে ৩৩ ঘণ্টা ব্যাপী চলে এবং ০২ আগস্ট শেষ হয়। হাংগেরীয় বিশেষজ্ঞদের সাথে আমাদের হাসপাতালের বিশেষজ্ঞ এবং সাথে ঢাকার বিভিন্ন হাসপাতালের প্রায় শ’খানেক চিকিৎসক এতে অংশ নেন প্রত্যক্ষ অথবা পরোক্ষ ভাবে।

যে অন্ধকার অমানিশার মধ্যে রফিকুল ও তাসলিমা দম্পতি পড়েছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বদান্যতায় হাংগেরীয় টিম এর সহায়তায় তারা আলোর দিশা দেখতে পেরেছেন।

কনজয়েন্ট টুইনদের মধ্যে বিশেষতঃ মাথা জোড়া লাগানো বাচ্চাদের আলাদা করার শল্যচিকিৎসা বিগত ১০০ বছর ধরেই বিশাল চ্যালেঞ্জ হিসাবে পরিগনিত হয়েছে। এধরণের চিকিৎসা পরিকল্পনা যেমন দীর্ঘ সময়সাপেক্ষ, জটিল, তেমনি প্রয়োজন হয় বিশাল এক কর্মযজ্ঞের।

সমস্ত শল্যচিকিৎসার ফাইনাল অংশটি যেন একটি মিলিটারি “মেজর অপারেশন অব ওয়ার” এর মত আমাদের হাসপাতালে সম্পন্ন হয়েছিল। দফায় দফায় পুংখানুপুংখ বিশ্লেষণ, সংবেদনশীল/ সফিস্টিকেটেড ও গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি সংগ্রহ, অপারেশন থিয়েটার প্রস্তুতকরণ, আলাদাকরনের পর বাচ্চাদেরকে বিশেষ ব্যবস্থায় রাখা সমস্ত কিছুই মিলিটারি অপারেশন এর মত সম্পন্ন হয়েছে।

আমাদের হাসপাতালের প্রশাসনিক ভবনে একটি কমান্ড সেন্টার স্থাপিত হয়েছিল সমস্ত কর্মকান্ড সমন্বয়ের জন্য। সমস্ত অপারেশনটি লাইভ স্ট্রিমিং হয়েছিল প্রশাসনিক ভবনের তৃতীয়তলায়, যেখানে বাংলাদেশের নিউরো ও প্লাস্টিক সার্জারি প্রশিক্ষনার্থীরা সমস্ত অপারেশন প্রত্যক্ষ করেছিল।

অপারেশন শেষ করার পর আমাদের শিশু নিউরোবিশেষজ্ঞরা দায়িত্ব বুঝে নেয় রিহ্যাব এর জন্য। এই সমস্ত চ্যালেঞ্জ এখন পর্যন্ত আমাদের হাসপাতাল সফল ভাবেই সামলে এসেছে। রাবেয়া-রোকেয়া এবং তাদের পিতা-মাতা ভালো ভাবেই তাদের মনোবল ধরে রেখেছেন। আর কটা দিন গেলেই অপারেশনের ০১ বৎসর পূর্ণ হবে। করোনা কালীন সময়ে একটি বিশাল চ্যালেঞ্জ ছিল তাদের সবাইকে করোনা মুক্ত রাখা। এখনো তারা সুস্থ আছে। সবাই এই শিশুদের জন্য প্রার্থনা করি!

নিচের লিংকে রাবেয়া- রোকেয়া কে নিয়ে করা একটি টিভি প্রতিবেদন-

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।