বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩, ২৫ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

অনুমোদন ছাড়াই সিএমইউ ও ডিএমইউ সনদ দিচ্ছে বেশিরভাগ প্রতিষ্ঠান

শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫

বাংলাদেশে বিএমডিসি বা ইউসিজির অনুমোদন ছাড়াই সার্টিফিকেট ইন মেডিকেল আল্ট্রাসাউন্ড (সিএমইউ) ও ডিপ্লোমা ইন মেডিকেল আল্ট্রাসাউন্ড (ডিএমইউ) সনদ দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। সম্প্রতি প্ল্যাটফর্মের অনুসন্ধানে এমন তথ্য উঠে এসেছে। যা বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২৫ ধারাও পরিপন্থী!

বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানই দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নামে সিএমইউ বা ডিএমইউ সার্টিফিকেট প্রদান করছে। যা ইউজিসির (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) আইন পরিপন্থী। ইউজিসির আইন অনুযায়ী, কোনো বিদেশি বিশ্ববিদ্যালয়ের সনদ বাংলাদেশে বসে দেওয়া যাবে না।

অন্যদিকে বিএমডিসির নিয়মানুযায়ী, “এ ধরনের সনদ দিতে হলে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ইউজিসির অনুমোদন লাগবে এবং সনদটি মেডিকেল স্বাস্থ্য শিক্ষা কর্তৃপক্ষের দ্বারা স্বীকৃত হতে হবে।”

একই সাথে বিএমডিসির আইন বলছে, মেডিকেলের তিন মাস, ছয় মাস এমনকি এক বছর মেয়াদি কোর্স যদি কোনো ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানের পরিচালনা করতে হলে প্রথমেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে। মন্ত্রণালয় তা বিবেচনা করলে তখন মতামতের জন্য বিএমডিসিতে পাঠানো হয়। যাচাই-বাছাই শেষে বিএমডিসির অনুমতি সাপেক্ষেই শুধুমাত্র কোর্স পরিচালনা করা যাবে।

প্ল্যাটফর্মের অনুসন্ধানে দেখা গেছে, যে সকল প্রতিষ্ঠান আল্ট্রাসাউন্ডের যে সকল কোর্সের সার্টিফিকেট প্রদান করছে এদের বেশিরভাগই অননুমোদিত। সিএমইউ ও ডিএমইউ ছাড়াও এমন আরও বেশকিছু কোর্স রয়েছে যেগুলোরও বিএমডিসির অনুমোদন নাই। দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি নামে-বেনামে তিন থেকে ছয় মাসব্যাপী কোর্স পরিচালনা করছে এবং ডিগ্রি দিচ্ছে। অন্যদিকে বেশিরভাগ প্রতিষ্ঠানেরই স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোন অনুমোদন নাই।

‘বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০’ এর ২৫ নং – ‘সরকার ও কাউন্সিলের অনুমোদন ব্যতিরেকে শিক্ষা কার্যক্রম, ইত্যাদি নিষিদ্ধ’ ধারা অনুযায়ী, “কোন মেডিকেল প্রতিষ্ঠান বা ডেন্টাল প্রতিষ্ঠান সরকার ও কাউন্সিলের অনুমোদন ব্যতিরেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তফসিলে উল্লিখিত কোন মেডিকেল চিকিৎসা-শিক্ষা বা ডেন্টাল চিকিৎসা-শিক্ষা সংক্রান্ত কোন শিক্ষা কার্যক্রম গ্রহণ, পাঠ্যসূচী প্রণয়ন, কোর্স পরিচালনা, প্রশিক্ষণ প্রদান অথবা এতদসংক্রান্ত কোন সনদপত্র, ডিগ্রী বা ডিপ্লোমা প্রদান করিতে পারিবে না।

(২) কোন প্রতিষ্ঠান উপ-ধারা (১) এর বিধান লংঘন করিলে উক্ত লংঘন হইবে একটি অপরাধ, এবং তজ্জন্য উক্ত প্রতিষ্ঠান ৫ (পাঁচ) লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডনীয় হইবে, এবং উহার অতিরিক্ত, উক্ত অপরাধ অব্যাহত থাকিলে প্রতিদিনের জন্য ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদন্ডে দন্ডনীয় হইবে।”

কিন্তু বর্তমান সময়ে সিএমইউ ও ডিএমইউর বেশ চাহিদা থাকায় বেশ মোটা অঙ্কের টাকা দিয়ে এসব কোর্স করছেন চিকিৎসকেরা। চাহিদাকে পূঁজি করে চলছে এসব প্রতিষ্ঠান। সিএমইউ করতে একেকজনকে ১০ হাজার থেকে ২০ হাজার টাকা এবং ডিএমইউ করতে ৪০ হাজার থেকে লক্ষাধিক টাকা পর্যন্ত খরচ হয়।

বিস্তারিত জানতে এমন কয়েকটি প্রতিষ্ঠানের হটলাইন নাম্বারে যোগাযোগ করে প্ল্যাটফর্মের পক্ষ থেকে প্রশ্ন করা হলে কল কেটে দেয়া হয়।

এ-র ফলে চিকিৎসকদের ক্ষতি, আইনভঙ্গের পাশাপাশি দেশও বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য যে, সরকার স্বীকৃত ডিএমইউ বা সিএমইউর প্রতিষ্ঠান ও ডিগ্রি যথাক্রমে – বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে পিজিডিএমইউ এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সিএমইউ এবং ডিএমইউ।

প্ল্যাটফর্ম/

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।