মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

অদৃশ্য হীরোরা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২০ আগস্ট ২০২০, ১০:১৫ · ২ মিনিটে পড়ুন
অদৃশ্য হীরোরা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২০ আগষ্ট, ২০২০, বৃহস্পতিবার 

ডা. বি এম আতিকুজ্জামান
চট্টগ্রাম মেডিকেল কলেজ,
২৮ তম প্রজন্ম

অনেকদিন পর এমিলিকে দেখলাম আজ। আমাদের সার্জারী সেন্টারে কাজের ফাঁঁকে এককাপ চা নিয়ে অবসর নেবার জায়গায় বসতেই তাকে চোখে পড়লো। এমিলি তার ভ্যান থেকে নেমে নিজেই কয়েকটা বাক্স পুলিতে তুলে আমাদের সেন্টারের দিকে আসছে। আমাকে হ্যালো বলতেই জিগ্যেস করলাম কেমন আছে সে, অনেকদিন দেখা হয়নি।

এমিলি জানালো তার মা জুনের শুরুতেই কোভিডে আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে থাকার পর মৃত্যুবরণ করেছেন। সে তার মাকে নিয়ে ব্যস্ত ছিলো। আমি দু:খপ্রকাশ করলাম। সে ধন্যবাদ জানিয়ে তার কাজে ফিরে গেলো।

এমিলি একজন অসাধারন মহিলা। আমি তাকে চিনি গত সতের বছর ধরে। একজন নার্স হিসেবে সে হাসপাতালে কাজ করতো। আমাদের অস্ত্রোপ্রচার রুমের একজন অপরিহার্য অংশ ছিলো সে। একদিন শুনলাম সে আর কাজ করবে না। সে মেডিকেল সাপ্লাইয়ের একটি ব্যবসা খুলেছে। নিজের ছোট ব্যবসা। হাসপাতাল বা সার্জারী সেন্টারে সেগুলো বিক্রি করে সে। নিজের বাড়ির গ্যারেজ হলো তার গুদাম। নিজেই ভ্যান ড্রাইভ করে, নিজেই ডেলিভারী করে – ওয়ান পারসন শো।

এমিলিকে দত্তক নিয়েছিলেন এলিজাবেথ। এলিজাবেথ বিয়ে করেননি। এমিলি তার বোনের কন্যা। একটি সড়ক দূর্ঘটনায়  তার বাবা মা দুজনেই মারা যায়। এলিজাবেথই নিজ সন্তানের মতো তাকে বড় করেছেন। এলিজাবেথ আমার রোগী ছিলেন। গত দুবছর ধরে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে জিতে গেলেও, করোনাকে হারাতে পারলেন না।

এমিলি বিয়ে থা করেনি। মাকেই দেখাশুনা করতো সে। নিজের ব্যবসায় ভালো মুনাফা হয়। মা মেয়ে মিলে বেশ ভ্রমণ করতো তারা। এমিলি নি:সন্দেহে খুব নিঃসঙ্গ। তারপরেও জীবন থেমে নেই। হাসপাতাল আর সার্জারী সেন্টারে অতি প্রয়োজনীয় জিনিসগুলো সরবরাহ করে এ মহামারীর সময়েও স্বাস্থ্য ব্যবস্থাকে সচল রেখেছে এমিলিরা।

এমিলিরা সুপারহিউম্যানের মতো নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছে। ওরা নিজেদের হিরো বলে দাবী করে না। স্বীকৃতিও চায় না। আমি সবসময় কেবল ধন্যবাদটুকু দেই ওঁকে।

এমিলি হেসে বলে,

‘লিভিং দি ড্রীম, ডক্টর।’

ট্যাগ:hero
খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।