মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
চিকিৎসা সহায়ক

রক্তনালী রোগের চিকিৎসা এখন ইব্রাহিম কার্ডিয়াকে

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৬ এপ্রিল ২০১৭, ১২:২৮ · হালনাগাদ: ২৭ এপ্রিল ২০১৭ · ২ মিনিটে পড়ুন
রক্তনালী রোগের চিকিৎসা এখন ইব্রাহিম কার্ডিয়াকে
লেখার আকার

রক্তনালী রোগের চিকিৎসা এখন ইব্রাহিম কার্ডিয়াকে ভাসকুলার বা রক্তনালী রোগের চিকিৎসার সুযোগ এখন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও ইনস্টিটিউটে। গত এপ্রিলের প্রথম সপ্তাহে থেকেই এখানে স্বতন্ত্র ভাসকুলার সার্জারী বিভাগ চালু হয়। বিশিষ্ট ভাসকুলার সার্জন ও মিডিয়া ব্যক্তিত্ব ডাঃ এসএমজি সাকলায়েন রাসেল সহকারী অধ্যাপক ও সহযোগী কনসালটেন্ট হিসেবে যোগদান করেছেন। অন্যান্য সার্জনদের মধ্যে রেজিস্ট্রার ও স্পেশালিস্ট হিসেবে যোগদান করেছেন ডাঃ জুবায়ের আহমেদ, এ্যানেস্থেসিওলজিস্ট ডাঃ জসিম। ভিজিটিং প্রফেসর হিসেবে আছেন যুক্তরাজ্যের বিখ্যাত ভাসকুলার সার্জন ডাঃ মাহবুব কুদ্দুস। ভ্যারিকোস ভেইন বা আঁকাবাঁকা শিরার চিকিৎসায় লেজার থেকে শুরু করে সব ধরনের আধুনিক চিকিৎসা, রক্তনালীর ব্লক চিকিৎসা, রিং পরানো বা পায়ের বাইপাস অপারেশন, রক্তনালীর টিউমার বা হেমানজিওমা অপারেশন, ডায়ালাইসিস এর জন্য ফিস্টুলা তৈরির ও চিকিৎসার সুযোগ থাকছে এ বিভাগে। এছাড়াও রয়েছে ভাসকুলার ডুপ্লেক্স পরীক্ষা, ও হাত ও পায়ের এ্যানজিওগ্রামের সুবিধা। ইতিমধ্যে এখানে অপারেশন শুরু হয়েছে এবং খুব শীঘ্রই এর কলেবর বৃদ্ধি করা হবে। ইব্রাহিম কার্ডিয়াক একটি অলাভজনক প্রতিষ্ঠান হওয়ায় এর খরচও বেশ কম। ঢাকা শহরের যেকোন ভাল মানের হাসপাতালের চেয়ে এখানে খরচ কম হবে বলে জানা গেছে।18110619_10208606370418730_2081182540_n

এ বিষয়ে ইব্রাহিম কার্ডিয়াক  হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট এর প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ডাঃ এম এ রশিদ জানান,  যারা এখানে যোগদান করেছেন তাঁরা প্রত্যেকেই ভাসকুলার সার্জন হিসেবে অত্যন্ত সফল এবং  এ ধরনের চিকিৎসায় বেশ সুনাম অর্জন করেছেন। বাংলাদেশে সরকারি পর্যায়ে ভাসকুলার রোগীদের চিকিৎসায় সীমিত সংখ্যক সুবিধা থাকলেও বেসরকারি পর্যায়ে এই প্রথম একটি পূর্ণাংগ ভাসকুলার বিভাগ চালুর উদ্যোগ নেয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

চিকিৎসকদের বিদেশ ভ্রমণে বিশেষ শর্ত আরোপ!

রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ চিকিৎসকদের বিদেশ ভ্রমণে বিশেষ শর্ত আরোপ করা হয়েছে। আজ (২৪ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখা কর্তৃক জারিকৃত এক অফিস আদেশের মাধ্যমে এ শর্ত আরোপ করা হয়েছে। যুগ্মসচিব মোহাম্মদ আবদুল হাই…

২৪ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

চট্টগ্রামে পৌঁছেছে অরবিস উড়ন্ত চক্ষু হাসপাতাল 

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪ উড়োজাহাজে স্থাপিত বিশ্বের একমাত্র সম্পূর্ণ স্বীকৃত চক্ষু চিকিৎসা শিক্ষা ও সার্জিক্যাল হাসপাতাল ‘অরবিস উড়ন্ত চক্ষু হাসপাতাল’ চক্ষুরোগ সংক্রান্ত প্রশিক্ষণ দিতে চট্টগ্রামে পৌঁছেছে। একটি এমডি-১০ মডেলের উড়োজাহাজে স্থাপিত উড়ন্ত চক্ষু হাসপাতালটি আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম শাহ আমানত…

১৪ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

এক্সরে থেকে রোগ নির্ণয় করবে এআই, বুয়েট শিক্ষার্থীদের আন্তর্জাতিক পুরস্কার অর্জন

সোমবার, ১১ নভেম্বর, ২০২৪ এক্স-রে চিকিৎসায় সহায়তা করবে, এমন এক মেশিন লার্নিং মডেলের নকশা করে আন্তর্জাতিক পুরস্কার জিতেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের দল অস্টিওঅ্যাসিস্ট। এক্স-রে রিপোর্ট পর্যবেক্ষণে করে রোগ নির্ণয়, অসুখের মাত্রা নির্ণয় এবং সে অনুযায়ী পদক্ষেপ নিতে ডাক্তারের…

১১ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

১টি মন্তব্য

  1. আমি দীর্ঘ দিন থেকে এ রোগে ভুগছি, সম্পুর্ন চিকিতসা কি পেতে পারি এখান থেকে?

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।