মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
হাসপাতাল

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চালু হলো ‘Self Driving’ ট্রলি ব্যবস্থা

Platformপ্রকাশ: ২১ অক্টোবর ২০১৯, ৪:৫৪ · ১ মিনিটে পড়ুন
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চালু হলো ‘Self Driving’ ট্রলি ব্যবস্থা
লেখার আকার

২১ অক্টোবর ২০১৯:

মেডিকেল কলেজ হাসপাতালগুলোর অন্যতম বিড়ম্বনার নাম রোগী পরিবহনের ট্রলি স্বল্পতা। রোগীর স্বজনদের ট্রলির ব্যবস্থা করতে অনেক বেগ পেতে হয়। এই বিড়ম্বনার কথা চিন্তা করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জামিলুর রহমানের উদ্যোগে প্রথমবারের মতো চালু হলো ‘Self Driving’ ট্রলি ব্যবস্থা।

এই ব্যবস্থায় হাসপাতাল ফটকে রেডি থাকবে ট্রলি। রোগীর স্বজনেরা দায়িত্বপ্রাপ্ত কর্মচারীর কাছে ১০০ টাকা জমা দিয়ে ট্রলি নিয়ে যেতে পারবেন। পরবর্তীতে কাজ শেষে উক্ত স্থানে ট্রলি ফেরত দিলে ১০০ টাকার পুরোটাই ফেরত দেওয়া হবে।

এই ব্যবস্থায় রোগী ও রোগীর স্বজনদের ভোগান্তি অনেকটাই লাঘব হবে বলে আশা করা যায়।

তথ্যসূত্র : ডাঃ সুমন পাল

স্টাফ রিপোর্টার/মোঃ আহসান হাবীব ইরফান

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

চিকিৎসক সংকটে বাম হাতে স্যালাইন নিয়ে অসুস্থ অবস্থায় ডান হাতে প্রেসক্রিপশন লিখছেন ডা. ইরফান

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ঘড়ির কাটায় রাত ১২টা। ভোলা ২৫০শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে রোগীর ভিড়। চিকিৎসকের রুমের সামনে ডাক্তারের অপেক্ষা করছেন রোগীরা। এরই মধ্যে রুমের ভিতর থেকে খবর আসে জরুরি বিভাগের দায়িত্বরত ডা. ইরফান মাহমুদ অসুস্থ হয়ে পড়েছেন।…

৫ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হল ব্লাড ট্রান্সফিউশন ইউনিট

সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ব্লাড ট্রান্সফিউশন ইউনিট। উপজেলা হেলথ কেয়ার ও সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় এই ইউনিট চালু করা হয়। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্লাড ট্রান্সফিউশন (রক্ত পরিসঞ্চালন) ইউনিটের উদ্বোধন করেছেন…

২৪ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

রোগীর চাপ থাকলেও মানসম্পন্ন চিকিৎসা মিলছে হৃদরোগ হাসপাতালে

শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ দেশে হৃদরোগের চিকিৎসায় নিবেদিত সর্ববৃহৎ বিশেষায়িত সরকারি হাসপাতাল ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিওভাসকুলার ডিজিজেস’ (এনআইসিভিডি)। ১৯৭৮ সালে প্রতিষ্ঠার পর থেকে হাসপাতালটি দীর্ঘদিন ধরে অগণিত রোগীকে সেবা দিয়ে আসছে। সময়ের ব্যবধানে রোগীর চাপ বেড়েছে কয়েক গুণ। ফলে অতিরিক্ত…

১১ জানুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।