মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

MRCP গাইডলাইন- কিভাবে প্রস্তুতি নিবেন?

২০১৪ সালের ৭ আগস্ট যােগদান করি বিসিএস-এ। আমার পােস্টিং হয় কিশােরগঞ্জ এর করিমগঞ্জ উপজেলা হেলথ কমপ্লেক্সে। ভি আই পি জায়গা। বাংলাদেশের প্রথম সারির কয়েক। জন জাতীয় নেতার বাড়ি কিশােরগঞ্জে। সেই সুবাধে এলাকায় পাতি নেতার অভাব নাই। সবার ভাব ভঙ্গি এমন যে তারা নিজেরাই এক এক জন রাষ্ট্রপতি। এই ভি আই পি জায়গার মানুষররা স্যাকমােদের কাছ থেকে কোন চিকিৎসা নিতে রাজি না। তাই এখানে ইমারজেন্সিতে ডাক্তারকেই খাতায় নাম এন্ট্রি থেকে শুরু করে চিকিৎসা দেয়া সব করতে হয়। বাংলাদেশে আর কোন উপজেলা আছে কিনা আমার জানা নেই যেখানে জরুরি বিভাগে কোন স্যাকমাে নাই। ২৪ ঘন্টাই ডাক্তারকে উপস্থিত থেকে রােগীর সব কাজ করতে হয়। সপ্তাহে ২ দিন করে ইমার্জেন্সি ইভেনিং+ নাইট আর প্রতিদিন আউটডাের করতে হয় এখানে। স্যাকমাে বিহীন ডিউটি অন্য কোন হেলথ কমপ্লেক্সে করতে হয় বলে আমার জানা নেই। আমাকে ২ বছর ৩ মাস এখানেই ডিউটি করতে
হয়েছে। তাই আমি বলব কাজের চাপের জন্যে পড়া হচ্ছে না এই অজুহাত না দেখিয়ে একটু ইচ্ছে শক্তি আর চেষ্টা থাকলেই নিজের লক্ষ্যে পৌছানো সম্ভব।

এবার আসি পড়াশোনা নিয়ে।

MRCP Part 1 এর জন্য কি কি পড়তে হবে?
এক এক জনের পড়ার ধরন এক এক রকম হতে
পারে। তবে এখানে আমার পড়ার ধরণ টা।
লিখছি।
প্রথম কথা হল MRCP পার্ট ১ এর জন্য কোন
বড় কোন বই এর দরকার নেই। যে বই গুলাে পড়তে হবে:

-Oxford Handbook of Clinical
Medicine
-Question Bank (Passmedicine, On
exam, Pass test) এর মধ্যে যে কোন দুই টি।
-Basic Medical science for MRCP part 1
-Sudamedica Publication 93 MRCP
অথবা Khaled EI Magrabi written এর
MRCP এর একটা বই আছে। এর মধ্যে যে কোন
একটি।

এই বই গুলোর বই নীলক্ষেতে পাওয়া যায় P G
Medical Book Shop এ। Question Bank কেনার সময় latest edition যে টা পাওয়া যায় সেটা কেনা ভাল।

-সময় পেলে এই বইটা পড়তে পারেন, বেশ ভাল- Essential Revision Note For MRCP by
Kalra.

-আপনার যদি International Credit Card
থাকে তাহলে Passmedicine/ Pastest/ On
examination এর website থেকে online
subscription করে question solve করতে পারেন। এটা একটু costly but এটা করলে আপনার exam এর question pattern সম্পর্কে ধারণা বাড়বে আর পরীক্ষায় পাশ করার সম্ভাবনাও বাড়বে। আমি এটা করতে পারিনি। তবে আমি বলবো সুযোগ থাকলে এটা কেউ মিস করবেন না।

-ফ্রি কিছু website আছে। এর মধ্যে আমার
কাছে যেটা বেস্ট মনে হয়েছে সেটা হল,
www.revisemrcp.com. এই web site টা খুবই হেল্পফুল। কেউ MRCP না দিলেও আমি মেডিকেল
পারসনদের রিকোয়েস্ট করব একবার এই
website টাতে ঘুরে আসতে question এর
standard দেখতে। আমাদের FCPS part 1 এর
প্রশ্নের সাথে একটু তুলনা করে দেখার জন্যে।

পার্ট ২ এর জন্যঃ
-পার্ট ১ এর জ্ঞান সব ই লাগবে। মানে আগের বই।
গুলােই পড়তে হবে। Basic MRCP বইটা বাদে।
আর question bank এর জন্য পার্ট ২ এর
(Pass test/ on exam/ pass medicine)।
একটা question bank বললে আমি বলব
Pass test, Online subscription for part 2
of above question paper.

-Oxford handbook of clinical Medicine টা আর একবার পড়ে নিন।

-El magraby/ Sudamedica যে কোন একটা
মাথায় রাখুন।

-Sanjay Sharma writer 97 MRCP part 2
এর একটা বই আছে। 400 এর মত question
আছে with explanation.এটা পড়তে পারলে
খুব ভাল।

-Part 2 এর জন্য আপনাকে X-ray, ECG, CT
Scan, MRI, Echo, Spirometry, Flow loop
volume, Fundoscopy, Audiometry, PDF
slide নিয়ে জানতে হবে। এই গুলাের জন্যে খুব
ভাল বই পাওয়া যায়না। তাই এটার জন্যে।
Google মামার সহায়তা নিন। যে disease
পড়বেন যদি সেটার investigation এ CT/MRI
থাকে দেখে নিন google এ তা দেখতে কেমন।
আমি ডিসেম্বর/২০১৬ তে পার্ট ২ দিয়েছি। এটাতে
প্রচুর CTScan আর MRI এর slide ছিল যেটার
জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। পুরাণে
হিস্ট্রি পরে ডায়াগনোসিস করা লাগে, CT Scan
দেখে রােগ ধরতে পারছিলাম না কয়েকটার…

-Xray এর জন্য ABM Abdullah sir এর বই
কিছুটা হেল্পফুল হতে পারে।

-ECG এর জন্য Hampton এর 150 ECG
Problem বই টা বেশ ভাল।

-Dermatology থেকে বেশ কিছু হিস্ট্রি+ছবি
আসে। যখন dermatology disease
পড়েছেন সেই ছবিগুলো google image থেকে
দেখে নেয়া ভাল।
-Complete data interpretation for
MRCP আমি এটা কিনেছিলাম। কিন্তু ভাল করে
পড়া হয়নি।

-www.mrcpuk.org website এ পার্ট ১,২ এর
জন্যে sample কিছু question আছে। সেগুলাে
সলভ করবেন।

এই তো গেল বই এর ব্যাপার, এবার প্রশ্ন হল এই Exam এ কখন বসা যায়?
-Internship complete করা থাকলে এই
exam এ বসা যায়, আগে না।

কোথায় হয়?
-বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিল এর আন্ডারে
Part 1, 2 exam হয় ধানমন্ডি Maple Leaf
International School এর অডিটোরিয়ামে।
Paces বাংলাদেশে হয় না। দেশের বাইরে যেতে
হয়।

বছরে কয় বার হয়?
-বছরে ৩ বার হয় এই পরীক্ষা। exam date/
details WWW.mrcpuk.org এ দেয়া আছে।

কত দিনের ট্রেনিং লাগে?
-Part 1 আর 2 এর জন্য কোন ট্রেনিং লাগে না।

কত টাকা লাগে?
-৫৯৪ পাউন্ড করে লাগে পার্ট ১ আর ২ এর
জন্য। Paces এর জন্য আরো অনেক বেশি
টাকা লাগে।প্রায় দ্বিগুণ। অনলাইনে ফরম ফিলাপ
করা লাগে।

পরীক্ষার ধরন কেমন?
-Part 1 & 2 MCQ Based question. 5 stem
each.কিন্তু সব প্রশ্নই Single Based answer.
এটা একটু কঠিনই বটে। Answer stem দেখলে
মনে হবে সব গুলােই answer. You have to
find out the best one. আর লাস্ট পার্ট হলো Paces. এটা পুরোটাই patient based.Clinical examination based.

পরীক্ষায় সময় কেমন পাওয়া যায়?
-এই পরীক্ষায় কোন Question paper দেয়া হয়
না। দেয়া হয় question book.. এক এক টা
question এক page জুড়ে। একদম সময় নষ্ট
করার সুযােগ নেই। এক টা 2 minute এর মধ্যে
একটা question এর answer বের করতে হবে
এটাই হবে টার্গেট।

এই পরীক্ষা কি FCPS এর পার্ট ১ এর মত?
-একদম না। FCPS part 1 অনেকটা মুখস্ত
শক্তির উপর নির্ভর করে। কিন্তু MRCP part 1,2
এর MCQ আপনার ক্লিনিকেল নলেজ,
কোরিলেশন, মাথা খাটানোর ক্ষমতা কতটা সেটা
দেখে।

এত কঠিন আমি কি পারব?
-অবশ্যই পারবেন। এর জন্যে আপনার ইচ্ছে
শক্তি আর চেষ্টায় যথেষ্ট। আমি আমার শুরু থেকে
এতগুলো কথা লিখলাম এই কারণে যে
আপনাদের যেন মনে না হয় এটা সম্ভব না।
আমার চাইতে খুব বেশি খারাপ জায়গায়।
আপনাকে ডিউটি করতে হয়েছে বলে মনে হয়।
না। part 2 exam এর ঠিক ২ সপ্তাহ আগে।
আমার posting এ change হয়ে যায়। পোস্টিং
হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
ছুটি নিয়েছিলেন ৫ দিনের,কিন্তু পরীক্ষার ২ দিন
আগেও আমাকে হাসপাতালে আসতে হয়েছে
ঢাকা থেকে। এতো ঝামেলার পরেও আমি পাশ।
করেছি। সুতরাং আপনারা পারবেন।

যদি টার্গেট থাকে যে MRCP দিবেন তাহলে আর
দ্বিতীয়টি না ভেবে আজই প্রস্তুতি নিন। অনেকেই
পেরেছে বাংলাদেশ থেকেই। England,
Singapore, Middle east সহ বাংলাদেশের
বড় বড় জায়গায় আছে MRCP holder রা।
আপনি জানেন আমাদের শ্রদ্ধেয় ABM Abdullah Sir FCPS করেননি। উনি FCPS Holder.

APJ Abdul Kalam এর একটা উক্তি আমার খুব প্রিয়, “স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে দেখে,
স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না”।
দেখুন না একটু ভিন্ন স্বপ্ন। সবাই তো FCPS করে। আপনি/ তোমরা না হয় ভিন্ন কিছু করলেন/ করলে।

লিখেছেন:

ডা. আশিকুর রহমান

রেজিস্ট্রার, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

2 thoughts on “MRCP গাইডলাইন- কিভাবে প্রস্তুতি নিবেন?”

  1. “What does it mean ? –> আপনি জানেন আমাদের শ্রদ্ধেয় ABM Abdullah Sir FCPS করেননি। উনি FCPS Holder”

    1. That mean he was awarded honorary fcps degree from bcps but he did not sit for the fcps exam actually,it is more like when sri sharat Chandra chattarjee was given honorary D.lit degree from DhakaUniversity

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।