শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

MBBS 1st Prof Viva Preparation

আগেই বলি এখন খুব বেশি পড়ার দরকার নেই।
Important ছাড়া Unimportant কোন টপিকস পড়ার চিন্তা মাথাতেই এনো না। মনে হতে পাড়ে আহারে Guyton, Ganong , Lippincott কিছুইতো ঠিকমতো পড়িনি, এখন একটু সময় পাইছি এখন পড়ি।
ভাই, জ্ঞান অর্জন করার টাইম বহুত পাইবা (প্রফের পর), এখন আগে পাশ করা দরকার।

written এর জন্য এখন শুধু DU এর Questions গুলোই পড়ো, যেহেতু হাতে খুব কম সময় (৮০-৯০ % Common পড়বে ইনশাআল্লাহ্‌)
এই পড়াতেই ভাইভার ৬০-৭০ % পড়া হয়ে যাবে।
আর এখন পড়তে পড়তে সব শেষ করতে না পারলে 3rd Term skip করতে পারো, কারন এই টার্ম কিছুদিন আগেই দিয়েছ & সাধারণত এই টার্ম খুব ভাল ভাবেও পড়া হয়।
আর যারা কিছুদিন আগে যেই কার্ড-টার্ম Supple দিয়েছ তারা ওইগুলো Skip করতে পারো (যেহেতু পড়া হয়ে গেছে)।

প্রতিটা মেডিকেল কলেজেই ভাইভার জন্য কিছু card প্রশ্ন বানানো থাকে, যা প্রফে ভাইভার সময় তুলতে হয়। Just ওই গুলো পড়ে গেলেও Easily প্রফ পাস।
আর ওই Card questions Related সকল প্রশ্নই পড়ে ফেলতে হবে যাতে Examiner কোন ভাবেই তোমায় আটকাতে না পাড়ে।
যখন Written এর জন্য একটা সাবজেক্ট পড়া শেষ হয়ে যাবে, তখন ওই কার্ড প্রশ্নগুলো হাতে নিয়ে পড়ে দেখবে যে প্রায় ৮৫% ই পারো। বাকি প্রশ্নগুলো একটু কষ্ট করে বই-গাইড থেকে খুঁজে নিলে।
এতে তোমার মনের অজান্তেই আরো একবার একটা সাবজেক্ট রিভিশন হয়ে যাবে। (এইটা ব্রেইন এর একটা খুব সুন্দর মেকানিজম, দেখবা পরিক্ষার দিন সকালে কোন কিছু না পড়ে শুধু গুন গুন করে বই এর পৃষ্ঠা উল্টালেই রিভিশন হয়ে যায় এমনকি এক্সাম হলে খুব ভালো মনেও থাকে। কিন্তু এই রিভিশন টা না দিলে পরিক্ষার হলে অনেকের কিছু মনেও থাকেনা ঠিক মত)

ভাইভা নিয়া Tension করার কোন কারনই নাই,
কারন প্রতিটা ভাইভা এক্সাম এর আগে ৩-৭ দিনের মত সময় পাওয়া যাবে।
তোমার আগে যারা ভাইভা দিয়েছে অবশ্যই তাদের ভাইভায় কি কি জিজ্ঞাসা করেছে তা জেনে নিবে। কারন তারা একই প্রশ্ন বারবার সবাইকে ask করে। নিজেদের কিছু paid কোশ্চেনই ask করে।
আর ইন্টার্নালতো লেকচার ক্লাসে যেই কথা বার বার বলে, কার্ড-টার্মে যেই প্রশ্ন ধরে ঠিক ওই প্রশ্নই প্রফে ask করে।

ভাইভা দিতে যাওয়ার সময় অবশ্যই Smart হয়ে যেতে চেষ্টা করবে (Not Over Smart)।
সবসময় মনে কনফিডেন্স রাখতে হবে ( আপনিও যেই বই পড়েছেন, আমিও সেই বই পড়েছি)।

কোন ভাবেই একটা-দুইটা প্রশ্ন না পারলে ভয় পাওয়া (Sympathetic Activity) যাবে না, ভয় পেলে কিন্তু পরের পারা প্রশ্নগুলারও ঠিকভাবে answer দিতে পারবে না।(বেশিরভাগ ফেইল এ কারনেই হয়, Throat Block)
এই Sympathetic Activity এড়াতে সকাল বেলা একটা propranolol HCl 10 mg খেয়ে যেতে পারো।(আমি নিজে খেয়ে গেছি কিন্তু Suggests করবো না)।
আর কোন টপিকস সম্পর্কে ভালো জানা থাকলে এক্সামিনার কে লিড দিয়ে অনেকদূর নিয়ে যেতে পারবে। এতে Impression ও ভালো হবে & অনার্স পাওয়ার চান্সও বাড়বে।

যেই জিনিস তুমি মোটামুটি জানো, এক্সামিনারকে একটু কনফিউজড দেখছো, অই জিনিস তুমি বলে আসতে পারো।
কিন্তু যেই জিনিস সম্পর্কে তোমার একেবারেই ধারনা নাই বা এক্সামিনার পুরাই কনফার্ম অই জিনিস চাপা মারতে গেলেই ফেল।
যেই প্রশ্নগুলো এক্সামিনার সাধারণত হঠাৎ অথবা নিজ থেকে করে ওই গুলোতে সে কনফার্ম থাকে।
আর যেই প্রশ্নগুলো লিডিং দিয়ে আ সে(কেন, কেন করতে করতে আসে) ওইগুলায় ভাল বলা যায়, কারন ওই কেন গুলার উত্তর একটা ধারায় আসে।

কিন্তু কোন ভাবেই এক্সামিনার এর Against এ কথা বলা বা answer দেওয়া যাবে না। (যদিও সেটা বইয়ে আছে, তুমি শিউর দেখাতে পারবে)
এটাকে উনারা বেয়াদবি হিসেবে নিয়ে ফেল করাবে, যদিও তুমি সঠিক, তুমি মেইন বই এনে রেফারেন্সও দেখাতে পেরেছো।
তুমি বলবা, ম্যাম, আমি বইয়ে মনেহয় এরকম পড়েছিলাম কিন্তু এখন exact মনে পড়ছে না( নিজের সত্যটা তুলে ধরা ও ম্যাম এর ভুলকে সায় দেওয়া)।
এতে কোন ক্ষতি নেই বরং লাভ আছে।
এই জিনিস টা যখন ম্যাম নিজে কনফার্ম হয়ার জন্য বাসায় গিয়ে আবার দেখবে, তখন সে অনুতপ্ত হবে,তোমার প্রতি ভালবাসাও বাড়বে ( নাম্বারও বাড়বে)।
আর answer যত সংক্ষেপে দেওয়া যায় ততই ভাল।
তাদের বুঝাতে যাওয়ার কোন দরকারই নেই, কারন তারা তোমার থেকে খুব ভাল বুঝে।
সবসময় মনে রাখতে হবে, সবগুলো পয়েন্টের মধ্যে Important পয়েন্ট গুলো সবার আগে বলতে হবে then less Important গুলা। Important পয়েন্টস গুলো মুখস্ত টানা না বলে ধীরে ধীরে বলতে থাকলে ওইগুলো থেকেই লিডিং কোশ্চেন ধরা শুরু করবে।(ভাইভায় এই একটা সুবিধা, ১০ টা পয়েন্ট এর মধ্যে ১০ টা মনে রাখার দরকার নেই, শুধু Important গুলো মনে থাকলেই Enough.)
আর কিছু কিছু টিচার কিছু প্রশ্নের উত্তর তাদের নিজেদের মত করে শুনতে চায়। (এভাবে না, এভাবে বলতে হবে, এই adjective টা add করতে হবে ইত্যাদি ইত্যাদি) এগুলোর answer সবচেয়ে ভাল বলতে পারবে তোমাদের আগে যারা এক্সাম দিবে তারা & তোমাদের সিনিয়র ভাইয়া-আপুরা।

অনেক বেশি কথা বলে ফেললাম।
তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল।
আল্লাহ যেন তোমাদের সবাইকে তার অশেষ ভান্ডার থেকে উত্তম প্রতিদান দান করেন।

লিখেছে:
আল আমিন
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

8 thoughts on “MBBS 1st Prof Viva Preparation”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।