মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬১ কার্তিক ১৪৩৩ · ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

“Global Health Festival, 2014”

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৪ জুন ২০১৪, ১২:৪৩ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

10390056_822980041047901_856468524317545780_nবাংলাদেশে প্রথম বারের মতো স্বাস্থ্য-বিষয়ক এই উৎসব আয়োজন করেছে যৌথ ভাবে Department of Public Health, AIUB এবং Debate & Quiz Society-Sir Salimullah Medical College (DQS-SSMC). AIUB এর ১ নম্বর ক্যাম্পাসে দুই দিন ব্যাপী উৎসবের সূচনা হল আজ শুক্রবার। DQS-SSMC সম্পর্কে যাদের ধারণা আছে, তারা জানেন যে মেডিকেল ছাত্র-ছাত্রী দের দ্বারাও সুন্দর এবং সৃজনশীল কাজ উপহার দেয়া সম্ভব।
সকাল ১০ টায় AIUB Pro Vice Chancellor Charles C Villaneuva এবং অধ্যাপক তাজুল ইসলাম (Dean, Arts & Social Science ) এর বক্তৃতার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়। এরপর শুরু হয় Extempore-speech (English). এটি প্রায় দুপুর পর্যন্ত গড়িয়ে যায়।

একই সাথে বিতর্ক প্রতিযোগিতাও চলতে থাকে। বিতর্ক প্রতিযোগিতার প্রথম পর্ব থেকে সেমি-ফাইনাল আজ শুক্রবারেই অনুষ্ঠিত হয়। মোট ১৬ টি শিক্ষা-প্রতিষ্ঠান বিতর্কে অংশ নেয়। সংসদীয় পদ্ধতিতে প্রতিটি বিতর্ক চলতে থাকে।

দুপুরে অন্তরা কবিরের করা একটি তথ্য-চিত্র উৎসবে ভিন্ন-মাত্রা যোগ করে।
পোস্টার প্রতিযোগিতা এই উৎসবের অন্যতম আকর্ষণ ছিল। বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তাদের সৃজনশীল চিন্তা-ভাবনার বিকাশ ঘটায় তাদের তৈরি করা পোস্টারে।

কুইজ প্রতিযোগিতা সম্ভবত সবচেয়ে আকাঙ্ক্ষিত বিষয় ছিল এই উৎসবে। কুইজের প্রথম পর্ব ছিল লিখিত, আর এই লিখিত পর্ব শেষে মঞ্চে ওঠে ছয়টি দল। ছয়টি দল হল- ঢাকা মেডিকেল কলেজ-১,২,৩, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ-১,২ এবং হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ। মঞ্চে বিভিন্ন পর্ব শেষে বিজয়ীর হাসি হাসে ঢাকা মেডিকেল কলেজ-১ দল। প্রতিযোগিতায় কুইজ-মাস্টার হিসেবে দায়িত্ব পালন করেন ডাঃ রজত দাস গুপ্ত, ডাঃ সাদিয়া সুলতানা এবং ডাঃ আরভি নাহার আশা।

DQS-SSMC এর অনুষ্ঠান মানেই অন্য রকম কিছু। যারা এবারের উৎসবে আসতে পারেননি, তাদের কথা চিন্তা করে হয়তো অন্য অনুষ্ঠান নিয়ে অচিরেই হাজির হবে এই সংগঠন।

ব্যস্ত মেডিকেল জীবনে এ রকম অনুষ্ঠান বারবার হোক, এটাই সবার প্রত্যাশা।

 

লেখকঃ Mareful Islam Mahee

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।