মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ঢাকা মেডিকেল কলেজে এমবিবিএস ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি

১৯ অক্টোবর ২০১৯:
২০১৯-২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ এম.বি.বি.এস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করলো ‘ঢাকা মেডিকেল কলেজ’।

আজ ১৯ই অক্টোবর রোজ শনিবার ১ম বর্ষ ভর্তির এ বিজ্ঞপ্তি জারি করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক ডা:খান আবুল কালাম আজাদ। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা মেডিকেল কলেজ ২০১৯-২০ইং শিক্ষাবর্ষের ১ম বর্ষ এম.বি.বি.এস কোর্সে ভর্তির জন্য নির্বাচিত ছাত্র-ছাত্রীদের জানানো যাচ্ছে যে আগামী ২১শে অক্টোবর ২০১৯ তারিখ হইতে মেধাক্রম অনুযায়ী প্রতিদিন (সরকারি বন্ধ ব্যতীত) ৫৫ জন ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে।

নির্বাচিত ছাত্র-ছাত্রীদের সকাল ৮.৩০ হইতে ৯.০০ ঘটিকার মধ্যে স্টুডেন্ট সেকশন থেকে রিপোর্টিং ফরম সংগ্রহ পূর্বক প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।একই দিন ছাত্র-ছাত্রীদের কাগজপত্র যাচাই বাছাই ও স্বাস্থ্য পরীক্ষা করা হবে। ঢাকা মেডিকেল কলেজে ভর্তির শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১শে অক্টোবর ২০১৯ইং।

আবেদনপত্রে যে সমস্ত সনদপত্রের উল্লেখ আছে তার মূল কপি অবশ্যয়ই প্রদান করতে বলা হয়েছে উক্ত বিজ্ঞপ্তিতে।

সনদপত্রের তালিকা সমূহঃ

১/On line Download কৃত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।

২/ভর্তি পরীক্ষার রেজাল্টের কপি।

৩/এস.এস.সি ও এইচ.এস.সি সমমান পরীক্ষার একাডেমীক ট্রান্সকিপ্ট।

৪/এস.এস.সি ও এইচ.এস.সি সমমান পরীক্ষার পাশের মুল সনদপত্র/প্রবেশ পত্র।

৫/জেলা কোটাধারীর ক্ষেত্রে স্থানীয় সিটি কর্পোরেশন /পৌরসভা/ইউনিয়ন পরিষদ হইতে প্রদত্ত মুল নাগরিক সনদপত্র।

৬/৬(ছয়) কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি(ছবির Background সাদা থাকতে হবে)।

৭/মুক্তিযোদ্ধা কোটাধারীদের ক্ষেত্রে সনদপত্র।

৮/ও লেভেল (০ level) এবং এ লেভেল (A level) পরীক্ষার্থীদের ডিজি অফিস কর্তৃক Equivalence Certificate এর মূল কপি।

উল্লেখ্য যে নির্ধারিত কমিটি কর্তৃক ভর্তি সংক্রান্ত কাগজপত্র যাচাই বাছাইয়ের পর স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত বলে বিবেচিত হলেই ভর্তি করা হবে।

প্ল্যাটফর্ম মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির পক্ষ থেকে ১ম বর্ষে ভর্তিচ্ছু সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

প্রতিবেদক/ওয়াসিফ হোসেন

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।