পিপিই পড়ে বাসায় ডাকাতি: অদৃশ্য ভাইরাসের সাথে দৃশ্যমান শত্রুর আতঙ্ক!
প্ল্যাটফর্ম নিউজ, শনিবার। ১৮ এপ্রিল, ২০২০ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা ২ মিলিয়ন ছাড়িয়েছে কয়েকদিন আগেই। পৃথিবীব্যাপী মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। করোনা মহামারীর প্রাদুর্ভাবে সারাদেশে চলছে সরকারের ঘোষিত সাধারণ ছুটি। কিন্তু ছুটি চলাকালীন এই সময়টিতেও থেমে নেই দুর্বৃত্তরা। রাজধানী ঢাকাসহ আশপাশের জেলায় পিপিই পড়ে ডাক্তার, স্বাস্থ্যকর্মী সেজে বাড়ি ডাকাতির কথা শোনা যাচ্ছে। অদৃশ্য ভাইরাসের পাশাপাশি দৃশ্যমান…