মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

শেবাচিমে তিন ইন্টার্ণ চিকিৎসকসহ ৪ জন কোভিড-১৯ আক্রান্ত

জামিল সিদ্দিকীপ্রকাশ: ১৯ এপ্রিল ২০২০, ৫:২৪ · ১ মিনিটে পড়ুন
শেবাচিমে তিন ইন্টার্ণ চিকিৎসকসহ ৪ জন কোভিড-১৯ আক্রান্ত
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ

রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড- ১৯ এ আক্রান্ত হয়েছেন তিন ইন্টার্ণ চিকিৎসকসহ ৪ জন। এই ঘটনায় হাসপাতালের মেডিসিন ইউনিট-৩ এর সকল চিকিৎসক আইসোলেশন গিয়েছেন এবং বন্ধ হয়ে গিয়েছে ওই ইউনিটের কার্যক্রম।

অসচেতনতা কারণে ও দায়িত্বহীন ব্যবহারে হুমকির মুখে দেশের পুরো স্বাস্থ্যব্যবস্থা। সারা পৃথিবী যখন করোনা ভাইরাসের প্রকোপে বিপর্যস্ত, ফ্রন্টলাইনে যখন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা যুদ্ধ করে যাচ্ছেন। সেখানে আমাদের দেশে একের পর এক বন্ধ হচ্ছে হাসপাতালের কার্যক্রম। রোগীরা তথ্য গোপন করে ভর্তি হচ্ছেন হাসপাতালে, আক্রান্ত করছেন ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের, বন্ধ হচ্ছে হাসপাতালের কার্যক্রম। এভাবে চলতে থাকলে কদিন পর চিকিৎসার জন্যে ডাক্তার খুজে পাওয়া যাবে না। গত কয়েকদিনে বেশ কিছু সরকারী হাসপাতালে একই ধরনের ঘটনার ধারাবাহিকতায়ই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজেও ঘটল একই ধরনের ঘটনা। মেডিসিন ইউনিট-৩ তে তথ্য গোপন করে ভর্তি হয় রোগী। পরে চেস্ট এক্সরে দেখে কোভিড-১৯ সন্দেহ করার পর টেস্ট করার পর জানা যায় যে তিনি কোভিড-১৯ পজেটিভ। রোগীর সংস্পর্শে আসা সবাই সবাইকে পরীক্ষা করে তিনজন ইন্টার্ণ চিকিৎসক পজেটিভ শনাক্ত হোন। এ ধরনের ঘটনা বারংবার ঘটায় হাসপাতাল কর্তৃপক্ষ ও সাধারণ মানুষরা উদ্বিগ্নতা প্রকাশ করেছেন।

খবরটি শেয়ার করুন
জামিল সিদ্দিকী

A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।