চট্টগ্রামের লোহাগাড়ায় শনাক্ত হলো ১ম করোনা রোগী
প্ল্যাটফর্ম নিউজ, রবিবার, ৩ মে, ২০২০ দিনদিন দেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। নতুন নতুন জেলার পাশাপাশি উপজেলাগুলোতেও মিলছে করোনা রোগীর সন্ধান। এবার চট্টগ্রামের ১০ম উপজেলা হিসেবে করোনায় আক্রান্তের তালিকায় যুক্ত হলো লোহাগাড়ার নাম। উপজেলাটিতে প্রথমবারের মত এক ব্যক্তির দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্যকর্মী। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও…