মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬২৮ কার্তিক ১৪৩৩ · ১ জমাদিউস সানি ১৪৪৮

COVID-19

মোট ১৯২০টি খবর

করোনায় আক্রান্ত বাংলাদেশী চিকিৎসকের মৃত্যু

০৯ এপ্রিল ২০২০: যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশী চিকিৎসক ডা. আব্দুল মাবুদ চৌধুরী ফয়সাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র'জিউন।) বুধবার (৮ এপ্রিল) লন্ডনের স্থানীয় সময় রাত ১০:৩৫ মিনিটে সেখানকার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। করোনাজনিত কারণে বেশ কিছুদিন যাবৎ তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। ব্যক্তি জীবনে সজ্জন, সদাহাস্য, বন্ধুবাৎসল, সর্বজন সমাদৃত…

৯ এপ্রিল ২০২০বিস্তারিত পড়ুন

কোভিড-১৯: রোমানিয়ায় আক্রান্ত ১০ নবজাতক

০৯ এপ্রিল, ২০২০ পশ্চিম রোমানিয়ার তামিসোয়ারা শহরের ওডোবেস্কু মেটারনিটি হাসপাতালে গত ১ এপ্রিল ৪৯ জন মা ও শিশুর নমুনা সংগ্রহ করা হয়। পরবর্তীতে ৬ এপ্রিল নমুনাগুলো পরীক্ষা করা হলে এদের মধ্যে ১০ নবজাতকের শরীরে কোভিড-১৯ এর ভাইরাস SARS-CoV-2 এর উপস্থিতি…

৯ এপ্রিল ২০২০বিস্তারিত পড়ুন

কোভিড-১৯: সংক্রমণের তৃতীয় ধাপ পেরিয়ে কি চতুর্থ ধাপে বাংলাদেশ?

০৯ এপ্রিল,২০২০ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসের সংক্রমণ ও এর ব্যাপকতার ওপর ভিত্তি করে বিশ্বের দেশগুলোকে চারটি স্তরে ভাগ করেছে। কোন ব্যক্তির সংক্রমণ শনাক্ত না হওয়া দেশ স্তর-১-এ। বিদেশ থেকে আসা ব্যক্তি শনাক্ত হওয়া ও তাঁদের মাধ্যমে দু-একজনের সংক্রমণ, স্তর-২। নির্দিষ্ট…

৯ এপ্রিল ২০২০বিস্তারিত পড়ুন

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হলো ১৪১৭ জনের

৯ এপ্রিল, ২০২০। বৃহস্পতিবার করোনাভাইরাসে বিধ্বস্ত ফ্রান্স। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটি। দিন দিন অবস্থা আরো অবনতির দিকে যাচ্ছে। ক্রমাগত বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ইউরোপের এ দেশটিতে মারা গেছে ১ হাজার ৪১৭ জন, যা এখন…

৯ এপ্রিল ২০২০বিস্তারিত পড়ুন

বগুড়া মেডিকেলে চালু হতে যাচ্ছে করোনা শনাক্তকরণ পিসিআর ল্যাব

  ৮ এপ্রিল, ২০২০: বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে করোনা ভাইরাস শনাক্তকরণের জন্য খুব শীঘ্রই পিসিআর ল্যাব চালু হতে যাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া নির্দেশ অনুযায়ী, ইতিমধ্যে ল্যাব চালুর জন্যে অভ্যন্তরীন সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, বগুড়া ছাড়াও গাইবান্ধা,…

৮ এপ্রিল ২০২০বিস্তারিত পড়ুন

ব্যস্ততার দিনলিপি- ০২

০৮ এপ্রিল, ২০২০: ডা. শোয়েব হোসেন আজকে প্রায় ১৫ দিন প্রাইভেট প্র্যাকটিস করছি না। শুধুমাত্র রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই সকালের সময়টুকু রোগী দেখছি। চেষ্টা করছি সরকারি হসপিটালের সেবাটা খুব ভালো ভাবে দেওয়ার জন্য। পর্যাপ্ত পিপিই (জীবাণু প্রতিরোধী সুরক্ষা পোশাক) সংকটে…

৮ এপ্রিল ২০২০বিস্তারিত পড়ুন

সিলেটে ১ম দিনের করোনা সনাক্তের ৯৪ টেস্টই নেগেটিভ

৮ এপ্রিল, ২০২০: সিলেট ওসমানী মেডিকেল কলেজের বিশেষ ল্যাবে করোনাভাইরাস পরীক্ষার প্রথম দিনে ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এসব নমুনার প্রত্যেকটির ফলাফল 'নেগেটিভ' আসে। বুধবার (৮ এপ্রিল) ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও সিলেটের করোনাভাইরাস সনাক্তকরণ কমিটির চেয়ারম্যান ডা. মো. ময়নুল…

৮ এপ্রিল ২০২০বিস্তারিত পড়ুন

১১ সপ্তাহ পর স্বাভাবিক চেহারায় উহান

৮ এপ্রিল ২০২০ঃ চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরের লকডাউন তুলে নেয়া হয়েছে। গত এক সপ্তাহে নতুন কোন কোভিড ১৯ আক্রান্ত রোগী না পাওয়ায় আজ ৮ ই এপ্রিল ৭৬ দিন পর শহরটির লক ডাউন তুলে নেওয়া হয়েছে। গত ২৩ জানুয়ারি…

৮ এপ্রিল ২০২০বিস্তারিত পড়ুন

বরিশালে করোনা পরীক্ষার প্রস্তুতি শেষ হলো আজ

৮ই এপ্রিল, ২০২০ করোনা ভাইরাস বা কোভিড-১৯ সারা বিশ্বে জেঁকে বসেছে। এই কোভিড-১৯ মোকাবিলায় নানা প্রস্তুতি নিচ্ছেন দেশের সরকার ও জনগণ।সেই প্রস্তুতির রেশ ধরেই অন্যান্য বিভাগের মতো-ই বরিশাল বিভাগও নিচ্ছে কিছু তোড়জোড় প্রস্তুতি। আর তাই গত ৩০শে মার্চ বরিশালের শের-ই-বাংলা…

৮ এপ্রিল ২০২০বিস্তারিত পড়ুন

সিলেটে কোভিড-১৯ আক্রান্ত চিকিৎসকের অবস্থার অবনতি

০৮ এপ্রিল, ২০২০: সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। অবস্থার অবনতি হওয়ায় গতরাতে সিলেট শামসুদ্দিন করোনা সেন্টার আইসিইউ তে ভর্তি হন। এখন তাঁকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে…

৮ এপ্রিল ২০২০বিস্তারিত পড়ুন

কোভিড-১৯: ২৪ ঘণ্টায় শনাক্ত ৫৪ জন, ৩ জনের মৃত্যু

০৮ এপ্রিল ২০২০: গত ২৪ ঘন্টায় বাংলাদেশে কোভিড-১৯ এ নতুন করে শনাক্ত হয়েছেন ৫৪ জন, মৃত্যুবরণ করেছেন ৩ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগী ২১৮ জন, মোট মৃতের সংখ্যা ২০ জন এবং সুস্থ হয়েছেন মোট ৩৩ জন। দুপুর ০২.৩০…

৮ এপ্রিল ২০২০বিস্তারিত পড়ুন

লাইফ ইন লকডাউন, ডে ওয়ান

৮ এপ্রিল ২০২০: ডা. শুভদীপ চন্দ এমন এক শহরে থাকছি, যে শহরটি অবরুদ্ধ। 'লক ডাউন' শব্দটি আমাদের ডিকশনারিতে নতুন। আজ (০৭ এপ্রিল) দুপুর সাড়ে বারোটার কিছু পরে শহরে লক ডাউন ঘোষণা করা হয়েছে। কিছু ঔষধ কেনার দরকার ছিল। যখন বের…

৮ এপ্রিল ২০২০বিস্তারিত পড়ুন

লন্ডনে কোভিড-১৯ এ আক্রান্ত বাংলাদেশী চিকিৎসক

বুধবার, ৮ এপ্রিল, ২০২০ করোনা ভাইরাসের সংক্রমণে লন্ডনে কর্মরত বাংলাদেশী চিকিৎসক প্রখ্যাত ইউরোলজিস্ট ডা. আব্দুল মাবুদ চৌধুরী ফয়সাল বর্তমানে সেখানকার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা এখনও শংকামুক্ত নয়। উল্লেখ্য, তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের ২৮ তম ব্যাচের ছাত্র ছিলেন। ডা.…

৮ এপ্রিল ২০২০বিস্তারিত পড়ুন
🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।