মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে ওয়ান

৮ এপ্রিল ২০২০:
ডা. শুভদীপ চন্দ

এমন এক শহরে থাকছি, যে শহরটি অবরুদ্ধ। ‘লক ডাউন’ শব্দটি আমাদের ডিকশনারিতে নতুন। আজ (০৭ এপ্রিল) দুপুর সাড়ে বারোটার কিছু পরে শহরে লক ডাউন ঘোষণা করা হয়েছে।

কিছু ঔষধ কেনার দরকার ছিল। যখন বের হই ঘড়িরকাটা পৌনে সাত ছুঁই ছুঁই। কাঁসার থালার মত বড় এক চাঁদ উঠেছে। রোড লাইট জ্বলছে। রাস্তাঘাট সুনসান। রিকশা, সাইকেল, মোটরসাইকেল কিছু নেই। এ কয়দিনে মানুষের কম উপস্থিত দেখে অভ্যস্ত হয়ে পড়েছি। শহরের পার্ক, বাজার, ব্যস্ত মোড় কিছুক্ষণ হেঁটে হেঁটে বেড়ালাম। যেন রূপকথার কোন জাদুর শহর। অশুভ রাক্ষস মন্ত্রবলে সব ঘুম পাড়িয়ে রেখেছে।

হঠাৎ হঠাৎ হ্যান্ড মাইকে পুলিশের নির্দেশনা শোনা যায়। ‘আপনারা কেউ ঘর থেকে বের হবেন না, আতঙ্ক ছড়াবেন না, কোভিড ১৯…।’ এক মোড়ে কিছু পুলিশ সদস্য। তাদের ওয়াকিটকির শব্দ ছাড়া কিছু নেই। তারা নিজেরাও ডিসটেন্স ও সাইলেন্স বজায় রাখছেন। দোকানপাট সব বন্ধ। খাবারের দোকান বন্ধ। কিছু ফার্মেসি খোলা। খোলা ফার্মেসিতেও দড়ি দিয়ে সীমানা টানানো। বাইরে চক দিয়ে গোল গোল আঁকা। আর কিছু প্রাইভেট ক্লিনিক খোলা। অর্ধেক শাটার ফালানো।

অল্পকিছু লোক হাঁটছে। দ্রুত পায়ে। পায়ের শব্দ শোনা যায়। সবার মুখে মাস্ক। উঁচু উঁচু বাড়িগুলোর ভিতরে আলো। ফ্ল্যাট বাড়ির জানালায় মানুষ দেখা যায়। উদ্বিগ্ন চোখ, সামনে কি হবে। রাস্তার কুকুরগুলো সতর্কভাবে ঘুরে বেড়াচ্ছে। তারাও মনেহয় চিন্তিত- কি ঘটল!

হঠাৎ এক গাড়ির আওয়াজ। পুলিশের টহল জীপ ধুলা উড়িয়ে চলে গেল। রাস্তার পাশে এক বৃদ্ধ লোক খালি গায়ে লুঙ্গি পরে বসে আছেন। মোবাইলে তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি দেখাচ্ছে। এক মনুমেন্টে লাল নীল সবুজ মরিচ বাতি জ্বলছে। এক মাস্ক বিক্রেতা তার দোকান বন্ধ করছেন। আরেকটি দোকান খোলা- ‘শেষ বিদায় স্টোর’। ক্রেতা বিক্রেতা কেউ নেই। এখান থেকে সম্ভবত না বলে নেয়ার মতো কিছু নেই।

এক ভিক্ষুক ভিক্ষা চাইলো। একজন বললো ‘রাস্তায় লোক নাই তুমারে ভিক্ষা দিব ক্যারা?’ আমার কাজ শেষ, আমি ঘরে ফিরছি। ভাবছি কোনটির ক্ষমতা বেশি- ক্ষুধার না আশার। ভিক্ষুকের কাছে উত্তরটি ছিল! কিন্তু আমাদের ‘সময়’ ছিল না।

আধাঘন্টার মধ্যেই ফিরে এসেছিলাম।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।