দৃঢ় মনোবল, ছিল অটল প্রতিশ্রুতি, করোনাকে হারিয়ে আবার যে ফিরতে হবে কর্মস্থলে!
প্ল্যাটফর্ম নিউজ, ৯ জুন ২০২০, মঙ্গলবার "ঘড়ির কাঁটায় রাত বারোটা বেজে এইমাত্র ঢলে পড়লো। ক্লান্ত কিন্ত সাহসী মনোবল নিয়ে নিজেই নিজের করোনা পজিটিভ রিপোর্ট সাইন করলাম। দপ্তরগুলোতে মেইল করার পর কম্পিউটার অফ করে রুমের বাতি নিভাতে গিয়ে একটু থমকে গেলাম। অফিস ছেড়ে যাচ্ছি। কবে আবার আসা হবে জানি না। অল্প সংখ্যক সহকর্মী ঘিরে ছিলো। আবার অফিসের চেয়ারে বসে পড়লাম একটা…