করোনার দিনগুলোয় – ১১ || এখন সবচেয়ে অবিশ্বস্ত অঙ্গ হলো হাত
২৯ জুন ২০২০, সোমবার ডা. মোহাম্মদ আল-মামুন এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) এফসিপিএস (সার্জারি) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া। আজ বাইরে থেকে এসেই জুতোয় স্প্রে করালাম। হাত হেক্সিসল দিয়ে ধুয়ে পকেট থেকে টাকা বের করে রাখলাম। গগলস, মাস্ক খুলে হাত ধুয়ে নিলাম সাবান দিয়ে। তারপর মোজাও খুলে ফেললাম। মুখমণ্ডলে সাবান মেখে ৩০ সেকেন্ড পরে ধুয়ে ফেললাম। অতঃপর গোসল সারলাম।…