সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত ৪৬ জন চিকিৎসক
প্ল্যাটফর্ম নিউজ বুধবার, ২৯ শে এপ্রিল, ২০২০ খ্রিস্টাব্দ রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত চিকিৎসকের সংখ্যা বেড়েই চলছে। আজ ২৯শে এপ্রিল, ২০২০ পর্যন্ত হাসপাতালটিতে মোট কোভিড-১৯ আক্রান্ত চিকিৎসকের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জন যার মধ্যে ইন্টার্ন চিকিৎসকও রয়েছেন। সেই সাথে করোনায় আরো আক্রান্ত হয়েছেন হাসপাতালটিতে কর্মরত ৭ জন নার্স ও ১৩ জন স্বাস্থ্যকর্মী। উল্লেখ্য, আক্রান্তদের অধিকাংশেরই…