হৃদপিন্ড ও ডায়াবেটিস: ঘোর শত্রু
হৃদরোগের সাথে ডায়াবেটিস রোগের ভয়াবহ মৈত্রী। যাঁদের ডায়াবেটিস আছে তাঁদের হৃদরোগে আক্রান্ত হবার ঝুঁকি যাঁদের ডায়াবেটিস নেই তাঁদের চেয়ে প্রায় তিনগুন বেশি। এজন্য ডায়াবেটিসকে এখন বলা হয় কার্ডিওভাসকুলার মেটাবলিক ডিজিজ। অর্থাৎ এটি এমন একটি মেটাবলিক রোগ যা হার্টসহ শরীরের সকল রক্তনালীকে অক্রান্ত করে। রক্তনালী আক্রান্ত হলে সমস্যা কী? আমরা জানি যে, শরীরের যেকোন কোষের বেঁচে থাকার জন্য অক্সিজেন ও খাবার…