মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

“আমি শুধুই ডাক্তার নই, আমি একজন মানুষও” : ডা. সাফিনাজ মেহজাবীন

২৪ ডিসেম্বর ২০১৯

ডা. সাফিনাজ মেহজাবীন
ঢাকা মেডিকেল কলেজ (কে-৫৮)

যখন থেকে বুঝতে শিখেছি, তখন থেকেই স্বপ্ন দেখেছি সাদা এ্যাপ্রন গায়ে চাপাবার। ছোটোবেলা থেকে ধ্যানজ্ঞান একটাই ছিল, ডাক্তার হতেই হবে। পারিবারিকভাবে কোনো চাপ ছিল না, বরং বাবামা দুজনেই এই পেশা বেছে নেয়ার পূর্বে বারবারই ভেবে দেখতে বলেছিলেন। ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক জীবনে এতো স্যাক্রিফাইস করার জন্য প্রস্তুত কিনা তা ভালোমতো চিন্তা করে দেখতে বলেছিলেন।

সে যাই হোক আল্লাহ তাআলার অশেষ রহমতে দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ থেকেই চিকিৎসা বিজ্ঞানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। এরপর বহু চড়াই উৎরাই, ত্যাগ তিতিক্ষার পর আসে পরম আরাধ্য এফসিপিএস ডিগ্রি। অতঃপর শুরু হলো পূর্ণোদ্যমে পেশাগত জীবন, অবশ্যই ব্যক্তিগত জীবনের সাথে ভারসাম্য মিলিয়ে।

বর্তমানে চিকিৎসকদের সম্পর্কে নেগেটিভ ধারণা এবং চিকিৎসক -রোগী সম্পর্কটির তিক্ততার খবর প্রায়শই আমাদেরকে বিচলিত করে। তবে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা সে ধারণাকে বদলে দিয়েছে। সরকারি এবং প্রাইভেট চেম্বার দুই জায়গাতেই আমার মনে হয়েছে শতকরা ৯৯ জন রোগীই ডাক্তারদের সম্পর্কে পজিটিভ ধারণা রাখে এবং আমাদের দায়িত্ব তাদের সেই আস্হার জায়গাটি ধরে রাখা। বাঙালি খুবই ইমোশনাল জাতি, অতএব একটু সিম্প্যাথেটিক হলেই রোগীকে ডিল করা সহজ হয়। তবে এটা ঠিক, দিনশেষে আমরাও রক্তমাংসেরই মানুষ। সবসময় হয়তো মেজাজ, মনোযোগ একরকম থাকে না।

কিছুদিন আগে প্রচণ্ড ঘাড়ে ব্যথা নিয়েও এক রোগীর অপারেশন করেছি। রোগীকে স্পাইনাল এ্যানেসথেশিয়া দেয়া ছিল, অর্থাৎ রোগী সজাগ ছিলেন। অপারেশন করার সময় ঘাড়ের ব্যথার কারণে সহযোগী ডাক্তারকে বিষয়টা বলছিলাম এবং অপারেশন শেষ করে ওটিতেই ঔষধ আনিয়ে খেয়েছিলাম। পরেরদিন যখন রোগীটা দেখতে গেলাম, উনি কেমন আছেন জিজ্ঞেস করার আগেই উনিই আমাকে জিজ্ঞেস করলেন “আপনি কেমন আছেন? ব্যথা কমছে?” আমি সত্যিই অভিভূত! The incidence has just made my day! যেখানে চারপাশের নেগেটিভ ঘটনা, আচরণ আমাদেরকে এই প্রফেশনের প্রতি বীতশ্রদ্ধ করছে, সেখানে স্বল্পশিক্ষিত একজন মধ্যবয়সী নারীর এরূপ সিম্প্যাথেটিক আচরণে আমি মুগ্ধ, আশাবাদী।

আমার মনে হলো, আমি শুধুই ডাক্তার নই, আমি একজন মানুষও। আমারও শরীর অসুস্থ হয়, আমার মনও আপনজনের সহানুভূতি খোঁজে। পারস্পরিক সহানুভূতি, সহমর্মিতাই পারে এই পেশার আসল সৌন্দর্যকে তুলে ধরতে।

উত্তম কুমার তার অভিনয়শৈলী দিয়ে এই পেশাকে মানুষের মনে পৌঁছে দিয়েছিলেন, আর ডা. বিধানচন্দ্র রায়, প্রফেসর আলীম চৌধুরী, প্রফেসর ফজলে রাব্বী, প্রফেসর নুরুল ইসলাম, প্রফেসর টি এ চৌধুরী প্রমুখ এই পেশাকে নিয়ে গিয়েছেন অনন্য উচ্চতায়। আমাদের দায়িত্ব তা ধরে রাখা।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।