আয়েশা সানিয়াঃবাংলাদেশের তরুণ চিকিৎসাবিজ্ঞানীদের অনুপ্রেরণা
২০০৭ সাল। তখন বাংলাদেশ থেকে প্রথম ৬ জন তরুণ গবেষক সুযোগ পান লিন্ডাও নোবেল সম্মেলনে যোগ দেওয়ার। জার্মানির লিন্ডাও শহরে প্রতিবছর বসে নোবেল বিজয়ীদের মেলা। একেকবার এককটি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়। ১৯৫১ সাল থেকে লিন্ডাও শহরে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। নোবেল বিজয়ীদের সে সম্মেলনে সারা পৃথিবী থেকে বাছাই করা পাঁচ শতাধিক তরুণ বিজ্ঞানীও যোগ দেন। সেই ৬ জনের ভিতর কেউ…