শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

শজিমেক হাসপাতালে চালু হতে যাচ্ছে আইসিইউ ইউনিট

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক)  উদ্বোধনের ৯ বছর পর আইসিইউ ইউনিট চালু হচ্ছে। শীঘ্রই গুরুত্বপূর্ন এই ইউনিটটি চালু করতে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি চালু হচ্ছে ১৮ বেডের এইচ ডি ইউ ইউনিট। আইসিইউ থেকে রোগীদের এই ইউনিটে পরবর্তীতে সেবা দেয়া হবে। ইউনিট চালু করতে সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে। গুরুতর অসুস্থ রোগীদের নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) যে কোন দিন উদ্বোধন ঘোষণা করা হবে।

 

জানা গেছে, বিগত বিএনপি জোট সরকারের আমলে ২০০৬ সালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজটি ও তার সাথে ৫শ’ শয্যার হাসপাতাল উদ্বোধন করা হয়। এর পর প্রায় ৯ বছর পেরিয়ে গেলেও গুরুতর রোগীদের নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) চালু করা হয়নি।

 

বগুড়ার সাথে উত্তরবঙ্গের সবক’টি জেলার যোগাযোগ ব্যবস্থা ভাল হবার কারণে এ অঞ্চলের  মানুষ বগুড়ায় চিকিৎসা সেবাও গ্রহণ করে থাকে। বিশেষ করে সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, নওগাঁ, জয়পুরজাট ও গাইবান্ধা জেলার মানুষ চিকিৎসা ক্ষেত্রে বগুড়ার উপর নির্ভর করে থাকে। এই ৬টি জেলা থেকে গুরুতর অসুস্থ্য রোগীদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে প্রেরণ করা হয়ে থাকে।

 

আইসিইউ না থাকায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রতি বছর  শত শত গুরুতর অসুস্থ রোগীদের উন্নত চিকিৎসা নিতে রাজধানী ঢাকায় নিয়ে যাবার পরামর্শ দিয়ে ছাড়পত্র দেয়া হয়ে থাকে। বিত্তবানরা তাদের আত্মীয়-স্বজনদের ঢাকায় নিয়ে যেতে পারলেও নিম্নবিত্তের মানুষরা অর্থের অভাবে ঢাকায় নিয়ে যেতে পারেন না।

 

আবার অনেক গুরুত্বর অসুস্থ্য রোগীকে ২শ’ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঢাকায় নিয়ে যাবার পথেই মৃত্যু হয়ে থাকে।

 

এই অঞ্চলের রোগীদের দ্রুত সেবা দেয়ার লক্ষ্যে বগুড়া শজিমেক হাসপাতালে গুরুত্বপূর্ণ আইসিইউ ইউনিট এবং এইচডিইউ ইউনিট চালু হচ্ছে। প্রাথমিক পর্যায়ে ৬ বেড নিয়ে আইসিইউ ইউনিট চালু হবে। ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে হাসপাতাল সুত্রে জানা গেছে।

 

পাশাপাশি এইচ ডি ইউ নামে আরো একটি ইউনিট চালু করতে যাচ্ছে কর্তৃপক্ষ। আইসিইউতে ভর্তি হওয়া রোগী একটু সুস্থ হলেই তাকে এইচডিইউ ইউনিটে স্থানান্তর করা হবে। এই ইউনিট দুটি চালু হলে বগুড়াসহ এই অঞ্চলের রোগীরা উপকৃত হবে।

 

বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বিএমএ) বগুড়ার সাধারণ সম্পাদক ডাঃ রেজাউল আলম জুয়েল বলেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে খুব শীঘ্রই নিবিড় পরিচর্যা ইউনিট চালু হচ্ছে। এ ইউনিট চালু হলে উত্তরাঞ্চলের গুরুতর অসুস্থ রোগীদের কষ্ট করে দীর্ঘ ২শ’ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আর ঢাকায় যেতে হবে না।

 

গুরুতর অসুস্থ রোগীদের নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) সম্পর্কে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মাসুদ আহসান এমপিএইচ, এমফিল বলেন , খুব শীঘ্র আইসিইউ চালু হবে। প্রথম অবস্থায় ৬টি বেড চালু করা হবে। পর্যায়ক্রমে বেডের সংখ্যা বৃদ্ধি করা হবে। এছাড়া এইচডিইউ নামে আরো একটি ইউনিট চালু হচ্ছে। যেখানে আইসিইউ থেকে রোগীদের স্থানান্তর করা হবে। বর্তমান যে জনবল আছে তা দিয়েই ওই ইউনিটের কাজ চালিয়ে যাওয়া সম্ভব। বেডসহ আনুষঙ্গিক মালামাল পাওয়া গেছে। শুধুমাত্র এসি লাগানো বাকী রয়েছে। ইতিমধ্যে গণপূর্ত বিভাগ এসির দরপত্র আহবান করেছে এবং তা প্রক্রিয়াধীন রয়েছে। অত্র হাসপাতালে আইসিইউ ছাড়াও কিডনী বিভাগ, ডায়ালাইসিস বিভাগ, ডায়াবেটিক কর্ণারসহ বেশ কয়েকটি ইউনিট চালুর কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

 

News Source – পূর্বপশ্চিম বিডি.কম

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

One thought on “শজিমেক হাসপাতালে চালু হতে যাচ্ছে আইসিইউ ইউনিট”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।