সকল সরকারি হাসপাতালেই প্রাইভেট প্রাকটিসের সুযোগ রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশনা
নির্দিষ্ট দায়-দায়িত্ব শেষ করে সরকারি হাসপাতালে বসে ফির বিনিময়ে রোগী দেখার সুযোগ পাবেন সরকারি চিকিৎসকরা। বিশেষজ্ঞ চিকিৎসকদের হাসপাতালমুখী রাখতে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের জন্য এ সুযোগ ইতিমধ্যে চালু হয়েছে। এখন এ সুযোগ রাখা হবে দেশের সব সরকারি হাসপাতালে। এ লক্ষ্যে সরকারি হাসপাতালে বিশেষ কর্নারের ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক)…