মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬২ কার্তিক ১৪৩৩ · ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

ব্রেকিং নিউজ

মোট ১৬১৭টি খবর

লন্ডনে কোভিড-১৯ এ আক্রান্ত বাংলাদেশী চিকিৎসক

বুধবার, ৮ এপ্রিল, ২০২০ করোনা ভাইরাসের সংক্রমণে লন্ডনে কর্মরত বাংলাদেশী চিকিৎসক প্রখ্যাত ইউরোলজিস্ট ডা. আব্দুল মাবুদ চৌধুরী ফয়সাল বর্তমানে সেখানকার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা এখনও শংকামুক্ত নয়। উল্লেখ্য, তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের ২৮ তম ব্যাচের ছাত্র ছিলেন। ডা. সজীব কুমার ঘোষ/ নিজস্ব প্রতিবেদক

৮ এপ্রিল ২০২০বিস্তারিত পড়ুন

কিশোরগঞ্জে চিকিৎসক করোনায় আক্রান্ত, স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন

৮ এপ্রিল, ২০২০: কোভিড-১৯ এ আক্রান্ত হলেন আরো একজন চিকিৎসক। কিশোরগঞ্জ উপজেলা হেলথ কমপ্লেক্স, নীলফামারীতে কর্মরত ৩৯তম বিসিএস পরিবারের সদস্য ডা. অনিককে কোভিড-১৯ পজিটিভ হিসেবে গতকাল কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে, ওই চিকিৎসকের বাড়ি ঢাকায়।…

৮ এপ্রিল ২০২০বিস্তারিত পড়ুন

কোভিড-১৯ আপডেট: মোহাম্মদপুরের ৪ সড়ক লকডাউন

৮ই এপ্রিল, ২০২০: করোনা এবার আঘাত হেনেছে রাজধানীর মোহাম্মদপুর এলাকায়। করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় গতকাল বিকেলে মোহাম্মদপুরের ৪টি সড়কপথের প্রবেশপথ লকডাউন করে পুলিশ। লকডাউনের আওতাধীন হওয়ায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব সড়কে কাউকে প্রবেশ এবং বের হতে দেয়া হচ্ছে…

৮ এপ্রিল ২০২০বিস্তারিত পড়ুন

নরসিংদীতে প্রথম করোনা রোগী শনাক্ত হলেন এক মসজিদের ইমাম

৭ এপ্রিল, ২০২০ নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গার ইসলামপুর গ্রামে মসজিদের এক ইমাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রথম করোনা রোগী শনাক্তের পর প্রশাসনের পক্ষ থেকে উক্ত গ্রামটি লকডাউন করে দেয়া হয়েছে। নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও নরসিংদী করোনা…

৭ এপ্রিল ২০২০বিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জ লকডাউন!

৭ এপ্রিল, ২০২০। মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। আইএসপিআর জানায়, করোনাভাইরাস প্রতিরোধ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ৮ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নারায়ণগঞ্জ জেলাকে সম্পূর্ণরূপে অবরুদ্ধ…

৭ এপ্রিল ২০২০বিস্তারিত পড়ুন

কেরানীগঞ্জে আক্রান্ত তিনজন, ত্রিশ বাড়ি লকডাউন

০৭ এপ্রিল, ২০২০: কেরানীগঞ্জে জিনজিরাবাগ ও শুভাঢ্যা পূর্বপাড়া হিজলতলা এলাকায় তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় তিনটি এলাকার প্রায় ত্রিশটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত শনিবার কেরানীগঞ্জের জিনজিরা চর রঘুনাথপুর এলাকার এক ব্যক্তি এবং গত…

৭ এপ্রিল ২০২০বিস্তারিত পড়ুন

কোভিড-১৯: আরো ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪১ জন

৭ এপ্রিল ২০২০: গত ২৪ ঘন্টায় বাংলাদেশে কোভিড-১৯ এ নতুন করে শনাক্ত হয়েছেন ৪১ জন, মৃত্যুবরণ করেছেন ৫ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগী ১৬৪ জন, মোট মৃতের সংখ্যা ১৭ জন এবং সুস্থ হয়েছেন মোট ৩৩ জন। দুপুর ০২.০০…

৭ এপ্রিল ২০২০বিস্তারিত পড়ুন

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ বীমা: প্রধানমন্ত্রী

০৭ এপ্রিল ২০২০: ১৫ জেলার স্থানীয় প্রশাসনের সঙ্গে আজ সকালে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কনফারেন্সে কোভিড-১৯ মোকাবেলায় কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্যে বিশেষ বীমার ঘোষণা দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী গত মার্চ থেকে কোভিড-১৯ মোকাবেলায় কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের…

৭ এপ্রিল ২০২০বিস্তারিত পড়ুন

আজ থেকে করোনা টেস্ট শুরু খুলনায়

মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২০ করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তে খুলনা মেডিকেল কলেজে আজ (৭এপ্রিল) থেকে পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিনে পরীক্ষা শুরু হতে যাচ্ছে। বেলা ১২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করবেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল…

৭ এপ্রিল ২০২০বিস্তারিত পড়ুন

কোভিড ১৯ঃ ইংল্যান্ডের প্রধানমন্ত্রী আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক, মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে অবস্থার অবনতি ঘটায় তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) তে স্থানান্তরিত করা হয়েছে। বিশ্বব্যাপী কোভিড-১৯ এর মহামারীতে আক্রান্ত যেকোন শ্রেণী, পেশার মানুষ। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের দশদিন…

৭ এপ্রিল ২০২০বিস্তারিত পড়ুন

মসজিদে জামাতে ৫ জনের অধিক অংশগ্রহণে নিষেধাজ্ঞা

৬ এপ্রিল, ২০২০ আজ সোমবার ধর্ম মন্ত্রণালয়ের এক জরুরী বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়ঃ "বিশ্বের বিভিন্ন দেশে মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে জনসমাগমের মাধ্যমে এ রােগের বিস্তার ঘটেছে। আমাদের পাশ্ববর্তী দেশগুলােতেও এ ধরনের বিস্তার ও প্রাণহানির ঘটনার…

৬ এপ্রিল ২০২০বিস্তারিত পড়ুন

এম-৫২ ব্যাচের ইন্টার্নদের যোগদানে নতুন নির্দেশনা

০৬ এপ্রিল ২০২০: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল (মমেকহা) এর ভারপ্রাপ্ত পরিচালক ডা. লক্ষী নারায়ন মজুমদার এর সাক্ষর সম্বলিত একটি নোটিশে এ আদেশটি প্রদান করা হয়। কোভিড-১৯ মহামারির কারণে সারাদেশে সাধারণ ছুটি ও গণ পরিবহন বন্ধ থাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজের ৫২…

৬ এপ্রিল ২০২০বিস্তারিত পড়ুন

করোনা উপসর্গ নিয়ে গাইবান্ধায় যুবকের মৃত্যু, বাড়ি লকডাউন

০৬ এপ্রিল, ২০২০: রোববার রাত সাড়ে ১০টায় সদর উপজেলার কামারজানি ইউনিয়নের গোঘাট গ্রামে এক যুবকের বাড়ি লকডাউন করা হয়েছে বলেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। যুবকটির বয়স ছিলো ৩২,বিকালে মারা যাওয়ার পর রাত ১১টায় গাইবান্ধা ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় পারিবারিক…

৬ এপ্রিল ২০২০বিস্তারিত পড়ুন
🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।