ইন্টার্ন চিকিৎসকদের পাশে চমেকহা’র ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশন ২০১৯-২০
প্ল্যাটফর্ম নিউজ ২৩ এপ্রিল, ২০২০, বৃহস্পতিবার বাংলাদেশের সরকারি বেসরকারি সকল ইন্টার্ন চিকিৎসকের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশন ২০১৯-২০। ইন্টার্ন চিকিৎসকদের সাহায্য করার লক্ষ্যে একটি তহবিল গঠনের কথাও জানানো হয়। ইন্টার্ন চিকিৎসকদের সুরক্ষার ব্যাপারে চমেহার ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশনের সদস্য সচিব ডা. সাইফুল ইসলাম মুরাদ প্ল্যাটফর্মকে জানান, "ইতিমধ্যেই সলিমুল্লাহ মেডিকেল কলেজ, শের-ই বাংলা মেডিকেল…