রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

পিপিই আমাদের কতটুকু নিরাপত্তা দিতে পারে?

প্ল্যাটফর্ম নিউজ, ২২ এপ্রিল ২০২০, শনিবার
পিপিই সাম্প্রতিক কালের জনপ্রিয় একটি নাম। পিপিই নিয়ে অনেক গাইডলাইন আছে। একেকটা রোগের জন্য এক এক প্রকার পিপিই, আবার এক এক কাজের জন্য এক এক প্রকার পিপিই। কোভিড-১৯ এর জন্য WHO, US CDC, ECDC, China CDC, PAHO সবাই ই তাদের ওয়েবসাইটে পিপিই কেমন হবে ও তার ব্যবহার নিয়ে অন্তর্বর্তীকালীন গাইডলাইন প্রকাশ করেছে। আমাদের দেশে সরকারিভাবে সবসময় WHO এর গাইডলাইন অনুকরণ করা হয়। এ বিষয়ে WHO ৬ এপ্রিল তাদের ৩য় অন্তর্বর্তীকালীন গাইডলাইন প্রকাশ করেছে। প্রথম প্রকাশের পর স্বাস্থ্য অধিদপ্তর থেকে বাংলা করা একটা কপি সার্কুলেট ও হয়েছিল। এই গাইডলাইন মূলত করা হয়েছে হেলথ কেয়ার ও হোম কেয়ার সেটিংস এবং সেই সাথে cargo handle করার সম্পর্কে।

কিভবে কোভিড-১৯ প্রতিরোধ করা যায়:
এই ভাইরাস ৩ মাধ্যমে ছড়ায়:
– ক্লোজ কনটাক্ট
– ড্রপলেট
– বাতাসের মাধ্যমে

এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মূলত ৪ ধরণের সতর্কতা নিতে হবে-

১। Standard precaution: সাধারণ কাজ করার সময় বা রোগী দেখার সময় ঘরের কাপড়চোপড়ে যাতে কন্টামিনেশন না হয়, রক্ত যেন গায়ে লেগে না যায় ইত্যাদি। এই সতর্কতা আমরা যেকোন জীবাণুর বিরুদ্ধেই নিয়ে থাকি।

২। Contact precaution: যে কাজ করতে গিয়ে রোগীর কন্ট্যাক্টে আসতে হবে এবং যে রোগ গুলো কন্ট্যাক্টের মাধ্যমে ছড়ায় তাদের জন্য এই সাবধানতা। যেমন টাইফয়েডের একজন রোগী থেকে সাধারণত কন্ট্যাক্টের মাধ্যমে কোন সংক্রমণ ছড়ায় না, তার ক্ষেত্রে Standard precaution নিলেই হয়। কিন্তু Staphylococcal skin infection বা ইনফ্লুয়েঞ্জা কিন্তু কন্ট্যাক্টের মাধ্যমে ছড়ায়। সুতরাং তার জন্য এই precaution লাগবে। যেমন গ্লাভস পরা এই precaution এর একটা অংশ। কোভিড-১৯ এর জন্যও এটা প্রযোজ্য।

৩। Droplet precaution: যে রোগ গুলো ড্রপলেটের (>5-10 μm in diameter) মাধ্যমে ছড়ায় তাদের জন্য এই সাবধানতা। যেমন মেডিকেল মাস্ক পরা একটি Droplet precaution। কোভিড-১৯ এর সর্বাধিক সংক্রমণ এভাবে হয়েছে বলে প্রমাণ পাওয়া যায়। ড্রপলেট সাধারণত হাঁচি কাশির সময় ১ মিটার দূরত্ব পর্যন্ত যায়।

৪। Airborne precaution: যে রোগ গুলো ড্রপলেট নিওক্লিই (<5μm in diameter) এর মাধ্যমে ছড়ায় তাদের জন্য এই precaution। ড্রপলেট নিওক্লিই ১ মিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে পারে, কারণ এরা বেশি সময় ভেসে থাকতে পারে। এখনো পর্যন্ত WHO এর মতে এভিডেন্স বলছে, কোভিড-১৯ এর রোগীর এরোসল সৃষ্টিকারী প্রসিডিওর যেমন: ইনটিউবেশন, সিপিআর, ভেন্টিলেশন, ব্রংকস্কপি, ট্রাকিয়াল এসপিরেশন, ট্রাকিয়েস্টোমি ইত্যাদির সময় ড্রপলেট নিওক্লিই তৈরি হয়। রেস্পিরেটর যেমন N95 or FFP2 or FFP3 স্ট্যান্ডার্ড অথবা ইকুইভেলেন্ট হল Airborne precaution এর একটি অংশ।

WHO এই গাইডলাইনে বলেছে কোভিড-১৯ এর জন্য প্রথম ৩ টি সাবধানতা হেলথ কেয়ার সেটিংস এ নিতে হবে। আর প্রযোজ্য ক্ষেত্রে Airborne precaution নিতে হবে।

পারসোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) আমাদের কতটুকু নিরাপত্তা দিতে পারে?

আসলে এমন কোন পিপিই ই নাই যা ১০০% নিরাপত্তা দিতে পারে। মূলত বাকি সব ইনফেকশন প্রিভেনশনের ব্যবস্থা গ্রহণ করে পিপিই পরলে তবেই তা কাজে আসবে। Hand hygiene, Donning, doffing, environmental control, engineering control measures না নিয়ে শুধু পিপিই পরে এই সংক্রমণ প্রতিরোধ করা যায় না। এই কথাটা এই গাইডলাইনে গুরুত্বের সাথে বলা হয়েছে।

সারা পৃথিবীতে পিপিই সংকট আছে। প্রয়োজনের তুলনায় উৎপাদন কম। এ কথা মাথায় রেখে WHO ৩ টি মূল Strategy নিয়েছে। তা হল-

১. হেলথ কেয়ার সেটিংসে পিপিই এর প্রয়োজনীয়তা কমানো।
২. পিপিই এর যথার্থ এবং সঠিক ব্যবহার নিশ্চিতকরণ।
৩. পিপিই সরবরাহের চেইন ম্যানেজমেন্ট প্রক্রিয়াগুলো সমন্বয়করণ।

স্বাস্থ্যসেবা দানকারীদের জন্য অন্তর্বর্তীকালীন গাইড লাইন:

a. প্রাথমিক স্ক্রিনিং কিন্তু ডিরেক্ট কনটাক্টে যাবে না (যেমন ট্রিয়েজ) :
১। রুগীর থেকে নূন্যতম ১ মিটার দূরত্ব বজায় রাখতে হবে।
২। রুগী ও সেবাদানকারীর মাঝে কাঁচের অথবা প্লাস্টিকের বাধা থাকা আইডিয়াল
৩। কোন ধরণের পিপিই দরকার নাই।
৪। তবে দূরত্ব বজায় রাখা সম্ভব না হলে, মাস্ক ও আই প্রোটেকশন গগলস/ ফেস শিল্ড ব্যবহার করতে হবে।
*যে রুগীর সাইন/সিম্পটম আছে তাদের severity দেখার জন্য (Manchester classification) আলাদা ট্রায়েজ এলাকা করতে হবে।

b. রুগীর কক্ষ/ ওয়ার্ডঃ
i. সরাসরি পরিচর্যা দিবে COVID-19 রুগীকে কিন্তু aerosol-generating procedures করবে নাঃ প্রয়োজন-
১। মেডিকেল মাস্ক
২। গাউন
৩। গ্লভস
৪। চোখ সুরক্ষার জন্য গগলস, ফেস শিল্ড
৫। হ্যান্ড হাইজিন

ii. সরাসরি পরিচর্যা দিবে COVID-19 রুগীকে এবং aerosol-generating procedures করবেঃ প্রয়োজন-
১। রেস্পিরেটর N95 or FFP2 or FFP3 স্ট্যান্ডার্ড অথবা ইকুইভেলেন্ট
২। গাউন
৩। গ্লভস
৪। চোখ সুরক্ষা
৫। এপ্রোন
৬। হ্যান্ড হাইজিন

c. কন্সাল্টেশন রুমঃ
i. যে রুগীর কোভিড-১৯ এর সিম্পটম আছে তাদের পরীক্ষার ক্ষেত্রে প্রয়োজন-
১। মেডিকেল মাস্ক
২। গাউন
৩। গ্লভস
৪। চোখ সুরক্ষা
৫। হ্যান্ড হাইজিন

ii. যে রুগীর কোভিড-১৯ এর সিম্পটম নেই তাদের পরীক্ষার ক্ষেত্রে প্রয়োজন-
১। PPE (স্ট্যান্ডার্ড প্রিকোশান এর জন্য এবং রিস্ক এসেসমেন্ট অনুযায়ী)
২। হ্যান্ড হাইজিন

d. ল্যাবরেটরি: রেসপিরেটরি স্যাম্পল- মেনিপুলেশন এর জন্য তা অবশ্যই কমপক্ষে BSL-2 সুবিধার মাঝে করতে হবে। অন্যান্য স্যাম্পল standard precaution নিয়ে করতে হবে। প্রয়োজন-
১। কর্মীদের মাঝে ১ মিটার ন্যুনতম দূরত্ব বজায় রাখা
২। মেডিকেল মাস্ক
২। গাউন
৩। গ্লাভস
৪। চোখ সুরক্ষা
৫। হ্যান্ড হাইজিন

e. ক্লিনার্সঃ সকল ক্ষেত্রেঃ
প্রয়োজনঃ
১। মেডিকেল মাস্ক
২। গাউন
৩। হেভি ডিউটি গ্লাভস
৪। চোখ সুরক্ষা
৫। ক্লোজড ওয়ার্ক শোজ/ জুতা
৬। হ্যান্ড হাইজিন

এছাড়া আরো অনেক ক্ষেত্রে পিপিই ব্যবহারের পরামর্শ রয়েছে। নতুন ডকুমেন্ট এ আরেকটি সংযোজন হল পিপিই এর তীব্র সংকটে কি করণীয় তা নিয়ে। এর মূল থিম হল-
১। পিপিই এর সম্প্রসারিত ব্যবহার।
২। পিপিই এর পুনঃব্যবহার।
৩। WHO এর সুপারিশকৃত আইটেমের সাথে তুলনা করে বিকল্প কিছু বিবেচনা করা।
https://www.who.int/csr/resources/publications/putontakeoffPPE/en/

আর এই ডকুমেন্টটির লিংক হল-

https://apps.who.int/iris/bitstream/handle/10665/331695/WHO-2019-nCov-IPC_PPE_use-2020.3-eng.pdf

এছাড়া সকল টেকনিক্যাল গাইডেন্স এর জন্য দেখুনঃ
https://www.who.int/emergencies/diseases/novel-coronavirus-2019/

তথ্যসূত্র- শাহরিয়ার রিজভী
নিজস্ব প্রতিবেদক- মেহেনাজ সুলতানা তামান্না

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।